Ramgonj Govt. College

Ramgonj Govt. College Ramgonj Govt. College one of the best college in lakshmipur dist.

ইতিহাস

অতুলনীয় শিক্ষাবিদ মরহুম প্রফেসর শাফায়েত সিদ্দিকীর মনের অফুরন্ত বাসনা ছিল রামগঞ্জে একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের। তিনি স্থানীয় গণ্যমান্য ও বিদ্যোৎসাহী ব্যক্তিদের নিয়ে পরামর্শ করলেন এবং এগিয়ে গেলেন তাঁর স্বপ্ন প্রতিষ্ঠার দিকে। প্রতিষ্ঠিত হলো ১ জুলাই ১৯৬৭ সনে রামগঞ্জ কলেজ। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানটিকে স্বার্থক করে তোলার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শুরু হলো কঠোর সাধনা। শিক্ষক

ও শিক্ষার্থীরা লেখা-পড়ার পাশাপাশি দৈহিক শ্রমও দিতে লাগলেন। সবাই মিলে মাটি কাটা, কাথায় করে সেই মাটি আনা, গ্রামে গ্রামে ঘুরে গাছ ও বাঁশ সংগ্রহ, বাজার, ঘাট, রেজেষ্ট্রি অফিস প্রভৃতি স্থান থেকে চাঁদা সংগ্রহ করে তৈরী হতে লাগলো টিন শেড ঘর। শিক্ষকদের থাকার জন্য তৈরী হল আবাসন। ছাত্রদের থাকার জন্য তৈরী হল লম্বা টিন শেড নির্মিত ছাত্রাবাস। দুর-দুরান্ত থেকে আসতে লাগলো ছাত্র-ছাত্রী। কলেজের ফলাফল বোর্ড ও বিশ্ববিদ্যালয়ে হতে লাগলো ঈর্ষনীয়। মরহুম জনাব মোঃ মাহবুব রববানী কলেজে অধ্যক্ষ পদে যোগদান করার পর কলেজের সামগ্রীক অবস্থার উন্নতি ঘটতে লাগলো। তৎকালীন সময়ে কলেজের প্রতিষ্ঠাতা, কলেজের গভর্নিং বডির সদস্যগণ, শিক্ষকমন্ডলী, কর্মচারীবৃন্দ, ছাত্র-ছাত্রীদের সবাইকে রামগঞ্জ কলেজ চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

অতঃপর ১৯৮৫ সনের সেপ্টেম্বর মাসে তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মুহাম্মদ এরশাদ কলেজটিকে জাতীয়করণ করেন। ১৯৮৬ সনের ১ ফেব্রুয়ারী থেকে কলেজটির সরকারি কার্যক্রম শুরু হয়। রামগঞ্জ সরকারি কলেজ নামে কলেজটির যাত্রা শুরু হল। ক্রমান্বয়ে কলেজটি বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। নির্মিত হয়েছে ত্রিতল একাডেমিক ভবন, দুটি দ্বিতল একাডেমিক ভবন, নতুন বিজ্ঞান ভবন, দ্বিতল প্রশাসনিক ভবন, একটি ইন্টারনেট সংযোগসহ অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ গ্রন্থাগার, আধুনিক বিজ্ঞানাগার, আকর্ষণীয় বোটানিক্যাল গার্ডেন, বি.এন.সি.সি যুব রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটস রয়েছে। ৯.৭৩ একর ভূমির উপর কলেজটি প্রতিষ্ঠিত। বর্তমানে বোর্ড ও বিশ্ববিদ্যালয়ে পাবলিক পরীক্ষায় এ কলেজ ঈষণীয় সাফল্য অর্জন করছে। এ কলেজ থেকে পাশ করা ছাত্র-ছাত্রীরা দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং নামকরা বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত আছেন। আশা করা যায় এই সরকারি কলেজটি ক্রমান্বয়ে উন্নতির দিকে এগিয়ে যাবে।

13/01/2026

রামগঞ্জ সরকারি কলেজের তোমার প্রিয় শিক্ষক কে? তাকে নিয়ে মনের কিছু কথা লিখুন। 📝

ডিগ্রী (পাস) ২য় বর্ষ (২০২১-২২ শিক্ষাবর্ষ) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি :
18/06/2025

ডিগ্রী (পাস) ২য় বর্ষ (২০২১-২২ শিক্ষাবর্ষ) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি :

16/11/2024

HSC পুরাতন মানবিক বিভাগের এক সেট বই লাগে, কেউ দিতে চাইলে কমেন্ট করুন, অথবা ইনবক্সে মেসেজ দিন। আমাদের প্রতিনিধি আপনার থেকে বইটি রিসিভ করবে।

কলেজ ক্যাম্পাসটা এমন হলে কেমন লাগতো?
30/10/2024

কলেজ ক্যাম্পাসটা এমন হলে কেমন লাগতো?

১৯৮৩ সালের রামগঞ্জ কলেজে দুই মাসের বেতন ও পরীক্ষার ফি ৯৯ টাকার রশিদ ! উল্লেখ্য যে তখন রামগঞ্জ নোয়াখালী জেলার অন্তর্গত ছি...
10/12/2023

১৯৮৩ সালের রামগঞ্জ কলেজে দুই মাসের বেতন ও পরীক্ষার ফি ৯৯ টাকার রশিদ ! উল্লেখ্য যে তখন রামগঞ্জ নোয়াখালী জেলার অন্তর্গত ছিল।

31/10/2023
19/10/2023

শিক্ষার্থী দুর্বল হলেও আদবের কারণে এগিয়ে যায়,
আর-
শিক্ষার্থী মেধাবী হলেও বেয়াদবির কারণে ধ্বংস হয়।

06/10/2023

এইচএসসি ২১/২২ সমাপ্তি ।নতুনের জন্য সূচনা ।
Ramgonj Govt.College

~ একদিকে একটা অধ্যায়ের শুরু আরেক দিকে একটা অধ্যায়ের সমাপ্তি। এটাই তো বাস্তবতা। 💖

05/10/2023

আজ বিশ্ব "শিক্ষক দিবস।"
রামগঞ্জ সরকারি কলেজ এরপক্ষ থেকে সকল শিক্ষক ও কর্মচারীদের জানাই লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন।

04/10/2023

ক্যাম্পাস। 🤗

30/09/2023

আগামী ৪.১০.২০২৩ খ্রিস্টাব্দ রোজ বুধবার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী আইসিটি ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৷

সকাল ৯.৩০- ১১.০০ বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থী ৷
সকাল ১১.৩০- ১.০০ মানবিক বিভাগের সকল শিক্ষার্থী৷

দুপুর ২.০০- ৩.০০ ব্যবসায় শিক্ষা বিভাগের ক্লাস রোল অনুযায়ী প্রথম ১৫০ জন |

দুপুর ৩.০০- বিকাল ৪.০০ ব্যবসায় শিক্ষা বিভাগের ক্লাশ রোল অনুযায়ী শেষের ১৫০ জন ।

Address

Ramgonj, Lakshmipur
Laksham
107108

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramgonj Govt. College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share