Principal Kazi Faruky School & College

Call Directions Website Contact the university

Principal Kazi Faruky School & College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Principal Kazi Faruky School & College, College & University, Raipur, Lakshmipur.

লক্ষ্মীপুর জেলার রায়পুরে অবস্থিত জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান - প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠাতা: প্রফেসর কাজী মো. নুরুল ইসলাম ফারুকী, ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা
পরিচালনায়: প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট।

25/10/2026
11/10/2026

একাদশ শ্রেণির প্রথম অভিভাবক সমাবেশ ২০২৬।
🎙️ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য

একাদশ শ্রেণির প্রথম অভিভাবক সমাবেশে সম্মানিত সভাপতি ও প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মো. নুরুল আমিন মহোদয় অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

স্যারের বক্তব্যে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য নিষ্ঠা, অধ্যবসায় ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।

তিনি এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতায় প্রতিটি শিক্ষার্থী নিজেকে যোগ্য, সৎ ও আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। তাঁর প্রত্যাশা—শিক্ষার্থীরা ভবিষ্যতে পরিবার ও সমাজের গর্ব হয়ে উঠবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শিক্ষার্থীদের সাফল্যই আমাদের প্রত্যাশা, তাদের নৈতিক ও মানবিক বিকাশই আমাদের অঙ্গীকার। সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ এগিয়ে যাক শিক্ষা ও সাফল্যের এক উজ্জ্বল পথ ধরে—এই হোক সবার প্রত্যাশা।

সভাপতি
জনাব মো. নুরুল আমিন মহোদয়
অধ্যক্ষ
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ।


#অভিভাবক_সমাবেশ #সুশিক্ষা #নৈতিক_শিক্ষা #শিক্ষার_মানোন্নয়ন #উজ্জ্বল_ভবিষ্যৎ

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগে দায়িত্ব হস্তান্তর, সম্মাননা ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান সম্প...
10/10/2026

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগে দায়িত্ব হস্তান্তর, সম্মাননা ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান সম্পন্ন

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব হস্তান্তর, সম্মাননা ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে দায়িত্বপালনকাল সম্পন্নকারী সম্মানিত জনাব আবদুর রহমান স্যারকে তাঁর অবদানের জন্য শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয় এবং সহকারী শিক্ষক জনাব আরমান হোসেন স্যারকে সংবর্ধনা প্রদান করা হয়।

একই সঙ্গে নবনিযুক্ত বিভাগীয় প্রধান জনাব আলমগীর হোসাইন স্যার, প্রভাষক (পদার্থবিজ্ঞান) এবং নবাগত জুনিয়র প্রভাষক জনাব ইউসুফ স্যারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

🌸 অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধা, অবদানের প্রতি কৃতজ্ঞতা এবং নতুন দায়িত্বের প্রতি শুভকামনা—এই সমন্বয়ে বিজ্ঞান বিভাগের অগ্রযাত্রা আরও সমৃদ্ধ হোক।

মহান আল্লাহ তাআলা সকল সম্মানিত শিক্ষককে কল্যাণ ও সফলতা দান করুন। আমিন।

#বিজ্ঞান_বিভাগ #শিক্ষক_সম্মাননা #নবাগত_শিক্ষক_বরণ

একাদশ শ্রেণির প্রথম অভিভাবক সমাবেশ২০২৬ সফলভাবে সম্পন্ন সুশিক্ষা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে...
10/10/2026

একাদশ শ্রেণির প্রথম অভিভাবক সমাবেশ
২০২৬ সফলভাবে সম্পন্ন

সুশিক্ষা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে একসঙ্গে এগিয়ে চলা।

🌺 প্রধান অতিথি
জনাব মিজানুর রহমান ভূঁইয়া মহোদয়
ভাইস চেয়ারম্যান, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ।

🌺 সভাপতি
জনাব মো. নুরুল আমিন মহোদয়
অধ্যক্ষ, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ।

সমাবেশে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত মাদ্রাসাপ্রধান, ভারপ্রাপ্ত অধ্যাপক, সহকারী অধ্যাপকবৃন্দ, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, গাইড শিক্ষকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকবৃন্দ।

“শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুন্দর, সুশৃঙ্খল ও আলোকিত প্রজন্ম গড়ে তুলতে।”

সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের সুদক্ষ দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সার্বিক সাফল্য নিশ্চিত করার সম্মিলিত প্রত্যয় এ সমাবেশকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আমরা আশাবাদী, শিক্ষক ও অভিভাবকদের এই পারস্পরিক সহযোগিতা শিক্ষার্থীদের আগামী দিনের পথচলাকে আরও সমৃদ্ধ করবে।

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সাফল্যের অগ্রযাত্রায় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের এই সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকুক।
সম্মানিত অধ্যক্ষ জনাব মো. নুরুল আমিন মহোদয়ের সুযোগ্য নেতৃত্ব ও সভাপতিত্বে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির প্রথম অভিভাবক সমাবেশ সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
মহান আল্লাহ তাআলা আমাদের সকল মহতী প্রচেষ্টা কবুল করুন এবং প্রিয় প্রতিষ্ঠানকে উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি দান করুন। আমিন।


#অভিভাবক_সমাবেশ #শিক্ষার_মানোন্নয়ন #উজ্জ্বল_ভবিষ্যৎ

07/10/2026

🌸 একাদশ শ্রেণির নবীনবরণ–২০২৬ 🌸
🎖 বিশেষ অতিথির বক্তব্য
জনাব মেহেদী হাসান কাউছার
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
রায়পুর, লক্ষ্মীপুর
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মানবিক বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব ফারুক হোসাইন, প্রভাষক, ইসলাম শিক্ষা এবং ৯ম মানবিক শ্রেণির গ...
07/10/2026

মানবিক বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব ফারুক হোসাইন, প্রভাষক, ইসলাম শিক্ষা এবং ৯ম মানবিক শ্রেণির গাইড শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব রিমা আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক, পৌরনীতি—উভয়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন—
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ নুরুল আমিন মহোদয়
স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম মহোদয়
সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যাপক জনাব মু. আসাদুল্লাহ স্যার,এবং PKFSC পরিবারের সদস্যবৃন্দ।
নতুন দায়িত্বে তাঁদের সফলতা ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।
তাঁদের মেধা, দক্ষতা ও আন্তরিকতায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ ও গতিশীল হবে—এই প্রত্যাশা রইল।

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব আলমগীর হোসেন, ...
07/10/2026

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব আলমগীর হোসেন, প্রভাষক, পদার্থবিজ্ঞান।
এ উপলক্ষে নবনিযুক্ত বিভাগীয় প্রধান জনাব আলমগীর হোসেন ও বিদায়ী বিভাগীয় প্রধান জনাব মোঃ আব্দুর রহমান, প্রভাষক, জীববিজ্ঞান—উভয়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ নুরুল আমিন মহোদয়, স্কুলের প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম মহোদয়, সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যাপক, জনাব মু. আসাদুল্লাহ স্যার, জনাব মোঃ ফারুক হোসাইন, প্রভাষক ইসলাম শিক্ষা ও বিভাগীয় প্রধান (মানবিক) এবং PKFSC পরিবারের সদস্যবৃন্দ।
বিদায়ী বিভাগীয় প্রধান জনাব মোঃ আব্দুর রহমান স্যারকে তাঁর দায়িত্বকালীন অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা প্রদান করেন সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ নুরুল আমিন মহোদয়।
নতুন দায়িত্বে জনাব আলমগীর হোসেন স্যারের সফলতা এবং সাফল্য কামনা করছি।

06/10/2026

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬।
ট্রাস্টভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের
🔹 সম্মানিত অধ্যক্ষ মহোদয়
🔹 সম্মানিত স্কুল প্রধান
🔹 সম্মানিত কেএফএসসি শিশুকানন প্রধান
🔹 সম্মানিত ইনস্টিটিউট প্রধান
🔹 সম্মানিত মাদ্রাসার প্রধান
🔹 সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যাপক
🔹 সম্মানিত সহকারী অধ্যাপক
🔹 সম্মানিত সকল বিভাগের বিভাগীয় প্রধান
🔹 স্কুলের সম্মানিত কো-অর্ডিনেটর এবং সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দের অংশগ্রহণে আয়োজিত হয় বিশেষ আলোচনা ও মূল্যবান বক্তব্যের অনুষ্ঠান। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের প্রতি সম্মান ও ভালোবাসার নিদর্শন হিসেবে ফুলের শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ নুরুল আমিন মহোদয়। তাঁর আন্তরিক নেতৃত্ব, দিকনির্দেশনা ও সুন্দর সমন্বয়ে আয়োজনটি অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
“শিক্ষকতা” কোনো সাধারণ পেশার নাম নয়; এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের মহান দায়িত্ব। একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না—তিনি জ্ঞানের আলো প্রজ্বালিত করেন, বিবেককে জাগ্রত করেন, নৈতিকতার ভিত্তি গড়ে তোলেন এবং শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার পথ দেখান।
একজন শিক্ষকের একটি কথা, একটি আদর্শ কিংবা একটি সঠিক দিকনির্দেশনা একজন শিক্ষার্থীর সমগ্র জীবনকে আলোকিত করে দিতে পারে। তাই জাতি ও প্রজন্ম গঠনে শিক্ষকদের নিষ্ঠা, শ্রম, প্রজ্ঞা ও অবদান চিরস্মরণীয়।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাসহ বিশ্বের সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা, গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা।
মহান আল্লাহ সকল শিক্ষক-শিক্ষিকাকে তাঁদের মহান দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দান করুন এবং তাঁদের জ্ঞান, প্রজ্ঞা ও শ্রমকে কবুল করুন। আমিন।
🌸 শিক্ষকের মর্যাদা সমুন্নত থাকুক,
শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি প্রজন্ম।
শুভ বিশ্ব শিক্ষক দিবস ২০২৬।
সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।

আলহামদুলিল্লাহ।SSC-2026 পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) মাধ্যমে GPA-5.00 অর্জন করায় প্রিন্সিপাল কাজী ফার...
06/10/2026

আলহামদুলিল্লাহ।
SSC-2026 পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) মাধ্যমে GPA-5.00 অর্জন করায় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী Abdullah Al Kayesh ও Mahidul Islam-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কৃতি শিক্ষার্থীদের এই অর্জনের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন সম্মানিত অধ্যক্ষ মোঃ নুরুল আমিন মহোদয়, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ।
এ সময় উপস্থিত ছিলেন
🔹 জনাব হামদে রাব্বী স্যার, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা
🔹 জনাব জহির উদ্দিন স্যার, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা
🔹জনাব মোঃ সাহাব উদ্দিন স্যার প্রভাষক (জীববিজ্ঞান)
কৃতি শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। তাদের আগামীর পথচলা হোক আরও সাফল্যমণ্ডিত—এই প্রত্যাশা ও শুভকামনা রইল।
মহান আল্লাহ তাদের জ্ঞান, মেধা ও জীবনে বরকত দান করুন। আমিন।
আয়োজনে: প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট

Address

Raipur
Lakshmipur
3711

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00

Telephone

+8801755881139

Alerts

Be the first to know and let us send you an email when Principal Kazi Faruky School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Principal Kazi Faruky School & College:

Shortcuts

Share