মাদ্রাসায়ে আবু বকর সিদ্দিক রা.ও মসজিদ কমপ্লেক্স

  • Home
  • Bangladesh
  • Lakshmipur
  • মাদ্রাসায়ে আবু বকর সিদ্দিক রা.ও মসজিদ কমপ্লেক্স

মাদ্রাসায়ে আবু বকর সিদ্দিক রা.ও মসজিদ কমপ্লেক্স একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান

🕌 আলহামদুলিল্লাহ, উন্নয়নের পথে আরও এক ধাপমাদ্রাসার জানালাগুলোতে থাই-এর কাজ এবং সিঁড়িতে রেলিং স্থাপনের কাজ আলহামদুলিল্ল...
23/08/2026

🕌 আলহামদুলিল্লাহ, উন্নয়নের পথে আরও এক ধাপ
মাদ্রাসার জানালাগুলোতে থাই-এর কাজ এবং সিঁড়িতে রেলিং স্থাপনের কাজ আলহামদুলিল্লাহ চলমান রয়েছে। 🤲
এগুলো হয়তো ছোট ছোট কাজ, কিন্তু একটি সুন্দর, নিরাপদ ও মানসম্মত শিক্ষা-পরিবেশ তৈরির ক্ষেত্রে এর গুরুত্ব অনেক।
মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া—
আল্লাহ যেন আমাদের এই কাজগুলো সুন্দর, সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার তাওফীক দান করেন। কাজগুলো সম্পন্ন করার জন্য যে অর্থ, উপকরণ ও অন্যান্য প্রয়োজন রয়েছে—আল্লাহ যেন নিজ কুদরত ও গায়েবী মদদে তার উত্তম ব্যবস্থা করে দেন।
যারা এই দ্বীনি প্রতিষ্ঠানের উন্নয়নে শ্রম, অর্থ, পরামর্শ কিংবা যেকোনোভাবে সহযোগিতা করছেন, আল্লাহ তাআলা সকলের এই খেদমতকে কবুল করুন, উত্তম প্রতিদান দান করুন এবং এটিকে সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। 🤲
আল্লাহ আমাদের মাদ্রাসাকে দ্বীনি ইলমের একটি সুন্দর ও আদর্শ মারকায হিসেবে কবুল করুন। আমীন। ❤️
মাদ্রাসায়ে আবু বকর সিদ্দিক রা.ও মসজিদ কমপ্লেক্স

🏔️ বান্দরবান সফর ২০২৬ 🌿মাদ্রাসায়ে আবু বকর সিদ্দিক (রা.) ও মসজিদ কমপ্লেক্স–এর উদ্যোগে একটি সুন্দর শিক্ষামূলক ও আনন্দঘন এক...
16/08/2026

🏔️ বান্দরবান সফর ২০২৬ 🌿
মাদ্রাসায়ে আবু বকর সিদ্দিক (রা.) ও মসজিদ কমপ্লেক্স–এর উদ্যোগে একটি সুন্দর শিক্ষামূলক ও আনন্দঘন একদিনের সফর।
🌿 পাহাড়ের অপরূপ সৌন্দর্য
☁️ মেঘের রাজ্য নীলগিরি
🏔️ নীলাচলের মনোমুগ্ধকর দৃশ্য
🌄 থানচির পাহাড়ি সৌন্দর্য
🕌 ফেরার পথে পটিয়া মাদ্রাসা পরিদর্শন
এই সফরের মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ পাবে।
গন্তব্য: বান্দরবান — নীলগিরি • নীলাচল • থানচি
আয়োজনে: মাদ্রাসায়ে আবু বকর সিদ্দিক (রা.) ও মসজিদ কমপ্লেক্স
🤲 আল্লাহ তাআলা আমাদের সফরকে নিরাপদ, সুন্দর ও বরকতময় করুন। আমিন।

📢 নিয়োগ বিজ্ঞপ্তিমাদ্রাসায়ে আবু বকর সিদ্দিক (রহ.) ও মসজিদ কমপ্লেক্সসৈয়দপুর, দত্তপাড়া, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর মাদ্রাসার ...
11/08/2026

📢 নিয়োগ বিজ্ঞপ্তি

মাদ্রাসায়ে আবু বকর সিদ্দিক (রহ.) ও মসজিদ কমপ্লেক্স
সৈয়দপুর, দত্তপাড়া, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর

মাদ্রাসার হিসাব বিভাগ পরিচালনা ও জেনারেল বিষয়সমূহ পাঠদানের জন্য একজন যোগ্য ও অভিজ্ঞ হিসাব রক্ষক (জেনারেল শিক্ষক) নিয়োগ দেওয়া হবে।

📝 পদের নাম

হিসাব রক্ষক ও জেনারেল শিক্ষক

📌 দায়িত্বসমূহ

- মাদ্রাসার দৈনন্দিন হিসাব-নিকাশ পরিচালনা ও সংরক্ষণ করা।
- আয়-ব্যয়ের হিসাব সঠিকভাবে লিপিবদ্ধ ও সংরক্ষণ করা।
- মাসিক হিসাব ও প্রয়োজনীয় আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা।
- হিসাব বিভাগের যাবতীয় কার্যক্রম দায়িত্বশীলতার সাথে পরিচালনা করা।
- মাদ্রাসার নির্ধারিত জেনারেল বিষয়সমূহ শিক্ষার্থীদের পাঠদান করা।
- কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা।

🎓 শিক্ষাগত যোগ্যতা

- ন্যূনতম হয়ছে Hsc (হিসাব বিজ্ঞান) /সমমান পাস।
- হিসাব-নিকাশ পরিচালনায় ৪–৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- জেনারেল বিষয় পড়ানোর যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে।
- কম্পিউটার ও MS Word/Excel-এ কাজ জানলে অগ্রাধিকার দেওয়া হবে।

🌟 প্রয়োজনীয় গুণাবলি

- সৎ, আমানতদার ও দায়িত্বশীল হতে হবে।
- সময়ানুবর্তী ও কর্মঠ হতে হবে।
- শিক্ষার্থীদের সাথে সুন্দর ও দায়িত্বশীল আচরণ করার মানসিকতা থাকতে হবে।
- মাদ্রাসার পরিবেশ ও নীতিমালা মেনে চলার মানসিকতা থাকতে হবে।

📩 আবেদন

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যসহ মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান করা যাচ্ছে।

মোবাইল: 01850343613, 01860230550
আবেদনের শেষ তারিখ: ২৮/০৮/২০২৬

মাদ্রাসা কর্তৃপক্ষ

📖 আলহামদুলিল্লাহ! 🌿মাদ্রাসায়ে আবু বকর সিদ্দিক (রা.) ও মসজিদ কমপ্লেক্স-এর নূরানী বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষা যথারীতি...
08/08/2026

📖 আলহামদুলিল্লাহ! 🌿
মাদ্রাসায়ে আবু বকর সিদ্দিক (রা.) ও মসজিদ কমপ্লেক্স-এর নূরানী বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষা যথারীতি শুরু হয়েছে।
ছোট ছোট কোমল হৃদয়ে কুরআনের শিক্ষা ধারণের এই পথচলায় আজকের এই পরীক্ষা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। 🤍
মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় শিক্ষার্থীদের পরীক্ষাকে সহজ করে দিন, তাদের মেহনত কবুল করুন এবং ইলমে নাফে‘ দান করুন।
আল্লাহ তাদেরকে শুধু দুনিয়ার পরীক্ষায় সফল নয়, বরং জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ করে আখিরাতের চূড়ান্ত পরীক্ষাতেও সফলতা দান করুন। কুরআনের আলোয় তাদের জীবন আলোকিত হোক এবং তারা দ্বীন, দেশ ও উম্মাহর জন্য কল্যাণের কারণ হয়ে উঠুক। 🤲

প্রিয় ছাত্রদের নিয়ে আজকের ঐতিহাসিক ইসলামী মহা সমাবেশের উদ্দেশ্য রওনা,,আল্লাহ আবহাওয়া অনুকূল করে দিন,সমাবেশকে ভরপুর কা...
01/08/2026

প্রিয় ছাত্রদের নিয়ে আজকের ঐতিহাসিক ইসলামী মহা সমাবেশের উদ্দেশ্য রওনা,,

আল্লাহ আবহাওয়া অনুকূল করে দিন,
সমাবেশকে ভরপুর কামিয়াব করুন।

সকলের নিকট দোয়া চাই,,🤲🤲

📢 জরুরি বিজ্ঞপ্তিসম্মানিত অভিভাবকবৃন্দ, শুভানুধ্যায়ী ও সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের মাদ্রাসার প্রধ...
27/07/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি

সম্মানিত অভিভাবকবৃন্দ, শুভানুধ্যায়ী ও সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক (সাবেক) মহোদয় ব্যক্তিগত কারণবশত স্বেচ্ছায় পদত্যাগপত্র প্রদান করে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেছেন।

সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর আলোচনা ও অপপ্রচার লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রকৃত তথ্য সবার সামনে উপস্থাপনের উদ্দেশ্যে তাঁর স্বাক্ষরিত পদত্যাগপত্র সংযুক্ত করা হলো।

আমরা তাঁর অতীত সেবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাঁর সুস্থতা, কল্যাণ ও ভবিষ্যৎ সফলতা কামনা করি।

সকলের প্রতি অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার বা বিশ্বাস করবেন না।

— মাদ্রাসা কর্তৃপক্ষ

21/07/2026

📖 আলহামদুলিল্লাহ!
মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে মাদ্রাসায়ে আবু বকর সিদ্দিক (রা.) ও মসজিদ কমপ্লেক্স-এর হিফজুল কুরআন বিভাগের প্রথম সাময়িক পরীক্ষা যথারীতি শুরু হয়েছে।
হিফজুল কুরআনের শিক্ষার্থীরা আল্লাহর কালাম বুকে ধারণ করার যে মহৎ পথে অগ্রসর হচ্ছে, মহান আল্লাহ তাআলা তাদের এ মেহনত কবুল করুন, কুরআনের হক যথাযথভাবে আদায় করার তাওফীক দান করুন এবং দুনিয়া ও আখিরাতে কুরআনের নূরে আলোকিত জীবন দান করুন। আমীন।
পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা রইল। মহান আল্লাহ তাআলা তাদের মুখস্থকে আরও মজবুত করুন, পরীক্ষাকে সহজ করে দিন এবং কুরআনের খিদমতের জন্য কবুল করে নিন।
পরীক্ষক হিসেবে আছেন অত্র মাদ্রাসার নাজেমে তালিমাত মাওলানা আল-আমিন শিহাব সাহেব।
অত্র মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা হাসান সাদী সাহেব।
🤲 সকলের নিকট দোয়ার আবেদন।
"হে আল্লাহ! আমাদের সন্তানদের কুরআনের বাহক, আমলকারী এবং কুরআনের মাধ্যমে উম্মাহর কল্যাণকারী হিসেবে কবুল করুন। আমীন।"

21/07/2026
আল্লাহ কোরআনের এই পাখি দের কে কবুল করুক 🌼
21/07/2026

আল্লাহ কোরআনের এই পাখি দের কে কবুল করুক 🌼

মাওঃ Shawkat Islam সাহেবের বিদায়!আজ আমাদের নুরানী বিভাগের প্রধান শিক্ষক মাওঃ Shawkat Islam সাহেব আনুষ্ঠানিকভাবে মাদ্রাস...
29/04/2026

মাওঃ Shawkat Islam সাহেবের বিদায়!

আজ আমাদের নুরানী বিভাগের প্রধান শিক্ষক মাওঃ Shawkat Islam সাহেব আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা থেকে বিদায় গ্রহণ করেন।

দীর্ঘ ৮ বছর তিনি আমাদের মাদ্রাসায় শিক্ষকতা করেন, ৮ বছরই তাদরীসের পাশাপাশি বোর্ডিং এর জিম্মাদারী পালন করেন, তার সংকোচহীন অনেক মেহনত ত্যাগ কোরবানি আছে মাদ্রাসার জন্য। আমরা কখনো ভুলবো না তার অবদানের কথা। আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন।

দোয়া রইলো____
আল্লাহ যেন তিনি যে পেশাতেই থাকেন সামনের জীবনটা সুস্থ ও সুন্দর করেন, উত্তম রিজিকের ফয়সালা করেন, আমীন 🤲

Address

Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাদ্রাসায়ে আবু বকর সিদ্দিক রা.ও মসজিদ কমপ্লেক্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share