22/11/2025
ভূমিকম্পের সময় জীবন বাঁচাতে/নিরাপদ থাকতে করনীয়:
১. বিল্ডিংয়ের কলাম/শিয়ার ওয়াল যেমন লিফট কোর এর নিকটে মাথা নিচু করে বসে পড়ুন, মাথার উপরে দুহাত উঠিয়ে বা বালিশের মত কুশন দিয়ে মাথাকে পতিত বস্তু/স্লাব থেকে রক্ষা করতে চেষ্টা করুন। আলমারী বা এরকম কোন বস্তু যা আপনার উপরে পড়তে পারে তা থেকে দূরে কলামের নিকট চলে যান। ডাইনিং বা পড়ার টেবিল, সোফা বা এরকম শক্ত কোন কিছুর পাশে বা নিচেও বসে/শুয়ে আশ্রয় নিতে পারেন। জানালার কাছে থাকবেন না৷
২. কখনোই ভূমিকম্পকালীন দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, উপর থেকে লাফ দিয়ে নিচে নামবেন না। বিল্ডিং ভেঙ্গে মাথার উপরে পড়লে উপরের নিয়ম মেনে চললেই প্রানে বাঁচা সম্ভব, দৌড় দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে নয়। আর বিল্ডিং ভেঙ্গে পড়া খুব সহজ বিষয় নয়, বরং পতিত বস্তুর আঘাতে মৃত্যুর/ইনজুরির সম্ভাবনা খুবই বেশি। অতএব ১ এর নিয়ম অনুসরণ করুন।
৩. ভূমিকম্প শেষ হলে সিড়ি দিয়ে নিচে নামুন, এসময়ে লিফট ব্যবহার বিপদজনক। ভূমিকম্পের পরে অনেক সময় after shock হয় যেটা পূর্বের চেয়েও বেশি মাত্রার হতে পারে। সম্ভব হলে গ্যাস লাইন চেক করুন, কোথাও পাইপ ফেটে গ্যাস লিক হলে মেইন সুইচ বন্ধ করে দিন, এতে ভূমিকম্প পরবর্তী আগুন লাগার সম্ভাবনা কমে আসবে। আহতদের সেবা দিন, কেউ আটকা পড়লে উদ্ধারের চেষ্টা করুন।
বিল্ডিং এ ফাটল দেখা দিলে করনীয়:
কংক্রিটের কলাম ছাড়া শুধু ইটের গাথুনীর উপরে ছাদ দিয়ে নির্মিত বিল্ডিং (লোড বিয়ারিং ওয়ার সিস্টেম) এর দেওয়ালে যদি ফাটল আসে তাহলে দক্ষ ইন্জিনিয়ার কে সরেজমিনে দেখিয়ে বিল্ডিং ইভালুয়েট করুন। আর কংক্রিটের কলাম, বিম সহ নির্মিত বিল্ডিংয়ের দেওয়ালে (এটা আসলে পার্টিশন ওয়াল, লোড বিয়ারিং ওয়াল নয়) ফাটল আসলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ভূমিকম্পের সময়ে এ ধরনের ফাটল আসবে ধরেই বিল্ডিং ডিজাইন করা হয়। তবে ফাটলের চওড়া খুব বেশি হলে দক্ষ ইন্জিনিয়ার কে দিয়ে ইভালুয়েট করানো প্রয়োজন। আর বিমে, কলামে ও বিশেষ করে বিম-কলাম জয়েন্টে যদি ফাটল আসে তাহলে অবশ্যই দক্ষ ইন্জিনিয়ার দিয়ে চেক করিয়ে নেওয়া অত্যন্ত জরুরী।
Share if you care.