সবার জন্য শিক্ষা

  • Home
  • সবার জন্য শিক্ষা
Call Directions Contact the university

সবার জন্য শিক্ষা শিক্ষার ক্ষেত্রে ধনী গরিব সবার জন্য সমান অধিকার।
আমার কাছে সবার মতামত অত্যন্ত মূল্যবান।

♨♨☞☞অজানা এক ইতিহাস ☞☞♨♨ একবার এক চোরকে সামান্য ম্যানহোলের ঢাকনা চুরির অপরাধে মৃত্যুদন্ড দেয়া হল। তখন সে চোর তার শেষ ইচ...
28/09/2026

♨♨☞☞অজানা এক ইতিহাস ☞☞♨♨

একবার এক চোরকে সামান্য ম্যানহোলের ঢাকনা চুরির অপরাধে মৃত্যুদন্ড দেয়া হল। তখন সে চোর তার শেষ ইচ্ছা হিসেবে দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ চাইল। যখন তাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হলো তখন সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলল

- ম্যাডাম, আপনার সাথে দেখা করতে চাওয়ার একটাই কারণ তা হলো, আমার কাছে এমন একটা গাছের বীজ আছে যে গাছটা মনের সব ইচ্ছা পূরন করতে পারে। আমি আপনার জন্য এই গাছটা রোপণ করে দিয়ে যেতে চাই।

প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করল 'তোমার চারা লাগাতে কত দিন লাগবে?'

চোর উত্তর দিল, 'এইতো স্যার, সাত দিন।'

সাতদিন পর তাকে আবার মন্ত্রিসভায় হাজির করা হল।

একজন জিজ্ঞেস করল, 'তোমার চারার কী খবর?'

চোর বলল, 'আসলে জমি তো রেডি কিন্তু বীজটা পরিপক্ক হতে আরও তিনদিন লাগবে।'

তিনদিন পর তাকে আবার হাজির করা হল।

প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন, 'বীজ রেডি তো এবার?'

চোর বলল, 'স্যার জমি বীজ সবই রেডি কিন্তু আমিতো তা রোপণ করতে পারব না।'

প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন, 'কেন?'

চোর বলল, 'এটা এমন একজনের হাতে রোপণ করতে হবে যে কোনদিন চুরি করেনি। না হলে এটা কার্যকারিতা হারাবে।'

সাথে সাথে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে নির্দেশ দিলেন বীজ রোপন করতে।।অর্থমন্ত্রী কাচুমাচু হয়ে বললেন,

- 'ম্যাডাম সারা দেশের অর্থ নিয়ে আমার কাজ। এত কাজের মধ্যে দু একটা তো এদিক সেদিক হতেই পারে।'

এরপর প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন পরিবহনমন্ত্রীকে।

পরিবহনমন্ত্রী কাচুমাচু হয়ে বললেন,
- 'ম্যাডাম, কত কত গাড়িঘোড়া আমার প্রতিনিয়ত অনুমোদন দিতে হয়, এর মাঝে তো দু একটা এদিক সেদিক হতেই পারে।'

এরপর প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন পররাষ্ট্রমন্ত্রীকে। পররাষ্ট্রমন্ত্রীও কাচুমাচু হয়ে বললেন,
- 'ম্যাডাম, এতো দেশের সাথে যোগাযোগ, এতো দেশে যাওয়া আসা, বাণিজ্য লেনদেন এর মধ্যে তো আমারও দু একটা এদিক সেদিক হতেই পারে।'

প্রধানমন্ত্রী এরপর যাকেই বলেন সেই এদিক সেদিকের দোহাই দিয়ে এড়িয়ে যায়। হঠাৎ সবাই প্রধানমন্ত্রীকে ধরলেন, 'ম্যাডাম, আপনিই রোপণ করুন না।'

তখন প্রধানমন্ত্রী বললেন, 'তোমাদের তো দায়িত্ব ছোট ছোট, আমি পুরো দেশ চালাই। আমার কি একটু আধটু এদিক সেদিক হতে পারে না!'

তখন সবাই চুপ হয়ে গেল। হঠাৎ একজন বলে উঠলেন, 'তাহলে ম্যাডাম, এই লোক তো সামান্য একটা ম্যানহোলের ঢাকনা চোর। একে মৃত্যুদন্ড দেয়া কি ঠিক? একে ছেড়ে দেয়া হোক। আরেকজন বললেন, 'না একে ছেড়ে দেয়া যাবে না। তাহলে সে বাইরে গিয়ে সব ফাস করে দেবে।'

সবাই চিন্তায় পড়ে গেল একে নিয়ে কী করা যায়? তখন একজন বলল,-
- 'ম্যাডাম এক কাজ করুন। একে আমাদের মতোই একটা পদ দিয়ে আমাদের সাথে সামিল করে নেন।'

যেই ভাবা সেই কাজ, সেই চোর হয়ে গেল মন্ত্রীসভার সদস্য। এভাবেই মন্ত্রী সভা গঠিত হচ্ছে সারা দুনিয়ায়৷

সারকথাঃ দেশের ৯৮% প্রতিষ্ঠানে এভাবেই দুর্নীতিবাজরা একতাবদ্ধভাবে অনিয়ম অব্যবস্থাপনার কাজ করে পার পাচ্ছে।ব্যতিক্রম কেউ থাকলে তার উপর চলে অত্যাচার - যুলুম - নির্যাতন - নিপীড়ন।

■ নারী ভক্ত পুরুষের জন্য শিক্ষনীয় গল্প ■রাজ দরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেলো । রাজামশাই মাছটি দেখে খুব খ...
27/09/2026

■ নারী ভক্ত পুরুষের জন্য শিক্ষনীয় গল্প ■

রাজ দরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেলো । রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন কারণ মাছ তাঁর খুব প্রিয় খাবার ছিলো।

এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে ৫০০/-টাকা দিয়ে দিলেন । এদিকে পাশেই বসে থাকা রাণী ফিসফিস করে রাজাকে বললেন,

এই সামান্য টাকার মাছটার দাম তুমি ৫০০/-টাকা দিয়ে দিলে ! বড়জোর খুশি হয়ে তাকে ৮০ থেকে ১০০টাকা দিতে পারতে। মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো।

রাজামশাই বললেন, একি বলো রাণী ! রাজারা যা বলে তা নড়চড় করা অসম্ভব তাছাড়া এটাতো রাজাদের ইজ্জতের ব্যাপার ।

রাণী বললেন, আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সন্মানের কোনো হানি হবে না । জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দিবে ।

রাজামশাই বললেন কি বুদ্ধি তোমার ?

রাণী বললেন , জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী ? যদি জেলে বলে মাছ পুরুষ তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে

আর যদি জেলে বলে মাছ স্ত্রী তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে । অতএব, জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে ।

রাজা রাণীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার মাছটা কোন জাতের ? পুরুষ না স্ত্রী ? জেলে থতমত হয়ে একটু ভেবে চিন্তে বললো,

যাঁহাপনা আমার মাছটা পুরুষও না স্ত্রীও না ! আমার মাছটা হলো হিজড়া । এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেলো, রাণীও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন ।

রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও ৫০০/- টাকা দিয়ে দিলেন । জেলে খুশি হয়ে মোট ১০০০/- টাকার পোটলায় নিয়ে বের হয়ে যাচ্ছে ।

রাজমহলের মেইন গেইটের সামনে যেতেই পোটলা থেকে পাঁচটি টাকা মাটিতে পড়ে গেলো । জেলে তা তুলে চুমু খাচ্ছে কপালে লাগাচ্ছে । এদিকে রাণী তা দেখে রাগে ফোঁস ফোঁস করছে ।

যাঁহাপনা, এই জেলে এত লোভী কেন ? ১০০০/- টাকা থেকে মাত্র পাঁচটি টাকা পড়ে গেছে জেলের তা সহ্য হচ্ছেনা । যাঁহাপনা !

আপনি তাঁকে শাস্তি দেন । রাজাও ভাবলেন ঠিকই তো মাত্র ৫/- টাকা পড়ে গেছে, গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে তারা না হয় কুঁড়িয়ে নিতো ।

রাজামশাই জেলেকে ডেকে বললেন, এই লোভী জেলে ? তোমার এত লোভ কেন ? এত টাকা দিয়েছি তোমায়, মাত্র ৫/- টাকার লোভ সামলাতে পারলে না ? তা তুলে চুমু খাচ্ছ ? তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে ।

জেলে বলল, যাঁহাপনা ! আমি কিন্তু লোভের কারণে ঐ টাকাটা তুলে চুমু খাইনি । টাকার গায়ে আমার রাজামশাই ও রাণী মা'র নাম লেখা আছে, ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে

হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে আর আমার যাঁহাপনা ও রাণী মা'র ইজ্জতের হানি হবে । তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং সম্মান করলাম

এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও ৫০০/- টাকা দিলেন । সর্বমোট ১৫০০ /- টাকা দিয়ে জেলে বিদায় করলেন ।

আর রাজ ঘোষককে বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে । আর এটাও বলে দাও বউয়ের বুদ্ধিতে চললে 500/- টাকার জায়গায় ১৫০০/- টাকা লোকসান হয়।

**গ্রাম-শহর রঙ্গ**(১)গ্রামের লোকজনের সর্দি হলে হাত দিয়ে বের করে ফেলে লুঙ্গী বা প্যান্টে হাত মুছে পক্ষান্তরে শহরের লোকজন ...
27/09/2026

**গ্রাম-শহর রঙ্গ**

(১)গ্রামের লোকজনের সর্দি হলে হাত দিয়ে বের করে ফেলে লুঙ্গী বা প্যান্টে হাত মুছে পক্ষান্তরে শহরের লোকজন সর্দিকে রুমালে নিয়ে প্যান্টের পকেটে রেখে দেয়।

(২)গ্রামের লোকজন বসে প্রসাব করে পক্ষান্তরে শহরের লোকজন দাড়িয়েই ওসব সেরে ফেলে।

(৩)গ্রামের কুকুর পথে ঘাটে ঘুরে বেড়ায় পক্ষান্তরে শহরের কুকুরকে বাসাবাড়িতে যত্ন করে পালন করা হয়।

(৪)গ্রামে গরু-ছাগলকে পালন করা হয় পক্ষান্তরে শহরের গরু-ছাগল পথে-প্রান্তরে ঘুরে বেড়ায়।

(৫)গ্রামের অশিক্ষিত বা কম শিক্ষিত লোকজন গরু-ছাগল চড়ায় পক্ষান্তরে শহরের শিক্ষিত লোকজন কুকুর চড়ায়।

(৬)অনাথ আশ্রমে গ্রামের গরীব লোকজনের সন্তান বা এতিম বাচ্চা পাওয়া যায় পক্ষান্তরে বৃদ্ধাশ্রমে ধনীদের বৃদ্ধ মা-বাবা পাওয়া যায়।

(৭)গ্রামের গরীব অনাথ ছেলে-মেয়ে শহরের ধনীদের বাসায় কাজের বিনিময়ে অমানবিক নির্যাতন পায়।

(৮)গ্রামের লোকজন অধিকাংশই টয়লেটের কাজ সারে ঘরের বাইরে পক্ষান্তরে শহুরেরা ঘরের মধ্যেই ও কাজ সেরে ফেলে।

(৯)গ্রাম্যর জনগণ চাষাবাদ করে মাঠের ক্ষেত খামারে পক্ষান্তরে শহুরেরা ছাদে।

(১০)গ্রামের লোকজন পুকুর নদী খাল-বিলে গোসল করে আর শহুরেরা ঝর্ণায়।

(১১)গ্রামের লোক শৌচকর্ম সারে সরাসরি হাত দিয়ে ঘষাঘষি করে পক্ষান্তরে শহুরেরা ঐ কাজ সারে টিসু এবং হ্যান্ড সাওয়ার দিয়ে।

(১২)গ্রামের লোক শৌচকর্মের পরে পরিহিত লুঙ্গী দিয়েই পশ্চাৎদেশের পানি মুছে ফেলে পক্ষান্তরে শহুরেরা ঐ মুছনের কাজ সারে টিসু দিয়ে।

(১৩)গ্রাম্যরা ফসল ফলায় আর শহুরেরা ভোগ করে।

এটার নাম অনেকে বলতে পারেনা। আপনি পারবেন তো?
26/09/2026

এটার নাম অনেকে বলতে পারেনা।
আপনি পারবেন তো?

আপনি যদি বলতে পারেন বুঝতে পারব আপনি  খাঁটি  গ্রামের মানুষ?
25/09/2026

আপনি যদি বলতে পারেন বুঝতে পারব আপনি খাঁটি গ্রামের মানুষ?

24/09/2026
আমি প্রথম দেখলাম?
23/09/2026

আমি প্রথম দেখলাম?

জেনে রাখা ভালো
22/09/2026

জেনে রাখা ভালো

Address


Telephone

+8801855221319

Website

Alerts

Be the first to know and let us send you an email when সবার জন্য শিক্ষা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to সবার জন্য শিক্ষা:

Shortcuts

  • Want your university to be the top-listed university?

Share