14/09/2026
আলহামদুলিল্লাহ
আজ টুমচর ইসলামিয়া কামিল মাদরাসায় এক গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক পরিদর্শনে এসেছিলেন সদর লক্ষ্মীপুরের সুযোগ্য একাডেমিক সুপারভাইজার জনাব Md Maksud Alam স্যার।
পরিদর্শনকালে স্যার মাদরাসার বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখেন, শিক্ষার্থীদের সরাসরি পড়ালেখা যাচাই করেন এবং তাদের প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনে অত্যন্ত সময়োপযোগী ও সঠিক দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর এই মূল্যবান পরামর্শ আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী দিনের পথচলাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ।
আমাদের মাদরাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে তাঁর এই সদয় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
#টুমচর_ইসলামিয়া_কামিল_মাদরাসা #শিক্ষার_মানোন্নয়ন #লক্ষ্মীপুর_সদর #মাদরাসা_শিক্ষা