Lakshmipur National Ideal School & College

Lakshmipur National Ideal School & College সন্তান আপনার।
বিকশিত করার দায়িত্ব আমাদের।

আমাদের কথা

গতদশকে এই উপকূলীয় অঞ্চলের জ্ঞানের ধাপকে উন্নীত করার লক্ষে অদম্য মনোবল ও অসীম সাহস নিয়ে একঝাঁক জ্ঞান পিপাসু এগিয়ে এসেছিলেন। শিক্ষা একটি সমন্বিত মানব উন্নয়ন প্রক্রিয়া। শিক্ষা যেমন জ্ঞানবোধকে বাড়িয়ে তোলে, তেমনি ভাবে শৃঙ্খলা বোধকে জাগ্রত করে। এ সকল লক্ষ্য গুলোকে সামনে রেখেই ২০ আগস্ট ২০০৯ ইং তারিখে লক্ষ্মীপুরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম ও পথ চলা

শুরু হয়।

ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের শিক্ষায় শিক্ষিত করে জাতির জন্য একজন আদর্শ ও যোগ্য নাগরিক তৈরির উপযোগী পাঠ্যসূচী প্রণয়ন করা হয়। ২০১০ইং সালের ৭ই জানুয়ারী ৩০১ জন শিক্ষার্থী, ১২জন শিক্ষক, ০৪ জন কর্মচারী এবং লক্ষ্মীপুর বাসীর আন্তরিক অভিনন্দন সহ যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। শুরুর দিকে এই বিদ্যালয়ে প্লে থেকে ৭ম শেণির পর্যন্ত পাঠ দানের ব্যবস্থা ছিল। ধাপে ধাপে অগ্রসর হয়ে প্রতিষ্ঠানটিতে বর্তমানে কুমিল্লা বোর্ড অনুমোদিত এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় নিজস্ব নামে অংশ গ্রহন ও পাঠ দানের ব্যবস্থা রয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল সম্পূর্ণ আলাদা ছাত্রাবাস ও ছাত্রীদের জন্য নিজস্ব জমিতে মনোরম পরিবেশে আলাদা ক্যাম্পাস চালু রয়েছে।

বিদ্যালয়ের পাঁচতলা ভবন থেকে প্রশাসনিক সকল কার্যক্রম পরিচালিত হয়। বিশালাকার এই পাঁচ তলা ভবনে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি একাডেমিক কার্যক্রমও চালু রয়েছে। ভবনটির নীচতলায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয় এর আলাদা আলাদা কক্ষ ছাড়াও রয়েছে একটি হিসাব কক্ষ, ২টি শিক্ষক মিলনায়তন ও অভিভাবকদের বসার ব্যবস্থা। ভবনটির তৃতীয় তলায় রয়েছে সুসজ্জিত পাঠাগার, কম্পিউটার কক্ষ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ। চতুর্থ তলায় রয়েছে সমৃদ্ধ বিজ্ঞানাগার, নামাজের কক্ষ, কমন রুম, কাব, স্কাউট, গালর্স গাইড ও রেডক্রিসেন্ট সদস্যদের জন্য কক্ষ। এছাড়াও মোট পাঁচটি ভবনে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। এই বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম (শিক্ষাসফর, পিঠাউৎসব, বার্ষিক ক্রীড়া, শিক্ষা সপ্তাহ, জাতীয় দিবস সমূহ, বিতর্ক প্রতিযোগিতা , রচনা প্রতিযোগিতা, বাংলা বর্ষবরণ,কৃষি মেলা, ওয়াল আর্ট ফেসটিভ্যাল, বিজ্ঞানমেলা) প্রভৃতি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয়।

এক নজরে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজঃ-
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হয়েছে ২০১০ সালে। “জ্ঞান আপনার বিকশিত করার দায়িত্ব আমাদের” এই স্লোগানটিকে সামনে রেখে সাফল্যের সাথে এক যুগেরও বেশী সময় ধরে হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন পূরণে সহায়তা করে আসছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ। অত্র প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ (নাজফিা তাসনমি মুনতাহা), ঢাকা বিশ্ববিদ্যালয় (সজীব আল মাহমুদ), ঢাকা বিশ্ববিদ্যালয় (ফাহিম জাহান মাহমুদ ১০৪ তম, রামিসা মালিহা, জারিন আনজুম নুহা), চট্টগ্রাম মেডিকেল কলেজ (শাবনাজ পারভীন আমাল), বুয়েট (ফাহিম জাহান মাহমুদ ৪৯ তম), বরিশাল বিশ্ববিদ্যালয় (জাহিদুল ইসলাম রাফি), আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী (মীর মোঃ মহিউদ্দিন), কুমিল্লা ক্যাডেট কলেজ (মোঃ তাহসিন ইসলাম) সহ দেশের এবং দেশের বাইরে বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নিজেদের স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুর জেলায় প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার এবং ইংরেজী ভার্সনে পাঠদানের মাধ্যমে অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। ২০২২ সাল থেকে কলেজ শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং এইচ.এস.সি প্রথম ব্যাচে শতভাগ পাশ সহকারে জেলার শীর্ষস্থানীয় কলেজসমূহের তালিকায় নাম সংযুক্ত হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির কারিগরি শাখার কার্যক্রম (সিভিল ড্রাফটিং উইথ ক্যাড, আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড, আইটি সাপোর্ট এন্ড আইওটি বেসিকস) সফলতার সাথে চালু হয়েছে।

অত্র প্রতিষ্ঠানের –
অধ্যক্ষ - জনাব প্রফেসর মোঃ রফিকুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্টবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্মান অর্জন করেন। লক্ষ্মীপুর সরকারি কলেজ ও রায়পুর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।এছাড়াও সেনবাগ সরকারি কলেজ (নোয়াখালী) এর উপাধ্যক্ষ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

উপাধ্যক্ষ - জনাব মোঃ হাবিবুর রহমান সবুজ। তিনি সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্মান অর্জন করেন এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। এছাড়াও দৈনিক লক্ষ্মীপুর প্রতিদিন এর সম্পাদক, লক্ষ্মীপুর জেলা প্রাইভেট স্কুল এসোসিয়েশন (ওয়ামি) এর সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সদস্য, দৈনিক খবরপত্র এর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি, কোয়ালিটি টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি, সুজন- সুশাসনের জন্য নাগরিক এর সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর আজীবন সদস্য, নবযুগ ক্লাব এর সহ-সভাপতি এবং নন্দন ব্লাড ব্যাংক এর উপদেষ্টা হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ।

শিক্ষকবৃন্দ -
অত্র প্রতিষ্ঠানে বিষয় ভিত্তিক স্নাতক/সম্মান এবং যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ডেমো ক্লাস ব্যতীত কোন শিক্ষককে ক্লাস দেওয়া হয় না। পাঠদানের জন্য অবশ্যই প্রত্যেক শিক্ষক/ শিক্ষিকাকে পরিপাটি ও স্কুলের নির্ধারিত পোশাক পরিধান করে আসতে হয় এবং ক্লাসে পাঠদানের সময় ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হয়। প্রতিষ্ঠানের বিধি নিষেধ মেনে শিক্ষকগণ সকল শিক্ষার্থীদের সু-শৃংখল ভাবে সর্বোত্তম পাঠদান করে থাকেন।

বর্তমানে অত্র প্রতিষ্ঠানে ১০৪ জন শিক্ষক/শিক্ষিকা কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটিতে ২১ জন আবাসিক শিক্ষক, ০৭ জন হিসাবরক্ষক ও অফিসসহকারী, ১৭ জন অফিস কর্মী রয়েছেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ২১৩৮ জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ১১৩৬ জন ছাত্র, ১০০২ জন ছাত্রী এবং ১০৯ জন আবাসিক ছাত্র রয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ০৩টি গাড়ি রয়েছে। প্রতিষ্ঠানটির EIIN No: 135027.

23/08/2026
📢 ২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছেভর্তির ন্যূনতম যোগ্যতা:🔹 বিজ্ঞান — GPA 3🔹 মানবিক — GPA 3🔹 ব্যবসায় শিক্ষা — ...
22/08/2026

📢 ২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে
ভর্তির ন্যূনতম যোগ্যতা:
🔹 বিজ্ঞান — GPA 3
🔹 মানবিক — GPA 3
🔹 ব্যবসায় শিক্ষা — GPA 3
🎓 A+ ভর্তিতে বেতন ফ্রি!
📞 যোগাযোগঃ 01894593803

21/08/2026

আইডিয়াল ফাউন্ডেশন বৃত্তি পরিক্ষার ফরম বিতরণ চলছে।যোগাযোগ: 01976212035

জেলা প্রশাসন লক্ষীপুর ও বন বিভাগ আয়োজিত বৃক্ষ রোপন অভিযান উপলক্ষে আয়োজিত চিএাংকন প্রতিযোগিতায় "ক" বিভাগে তৃতীয় স্থান অর্...
21/08/2026

জেলা প্রশাসন লক্ষীপুর ও বন বিভাগ আয়োজিত বৃক্ষ রোপন অভিযান উপলক্ষে আয়োজিত চিএাংকন প্রতিযোগিতায় "ক" বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে তৃতীয় শ্রেনীর ছাএী "মিফতাহুল জান্নাত রাইসা "

🏗️ দশম শ্রেণির (কারিগরি শাখা)সিভিল ড্রাফটিং উইথ ক্যাড ট্রেডের শিক্ষার্থীদের সাইট ভিজিট 🦺তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্ত...
20/08/2026

🏗️ দশম শ্রেণির (কারিগরি শাখা)
সিভিল ড্রাফটিং উইথ ক্যাড ট্রেডের শিক্ষার্থীদের সাইট ভিজিট 🦺

তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নির্মাণকাজ, পরিমাপ, নির্মাণসামগ্রীর ব্যবহার এবং সাইটে নিরাপত্তা বিষয়ে অর্জন করছে বাস্তব জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা।

Address

JB Road Lakshmipur
Lakshmipur
3700

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801976212003

Alerts

Be the first to know and let us send you an email when Lakshmipur National Ideal School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Lakshmipur National Ideal School & College:

Shortcuts

Share