My Space

Call Directions Contact the university

My Space আমিও অত্যন্ত ক্ষুদ্র নগণ্য একজন ব্যক্তি
তাই ফেসবুকে আসছি সবার কাছ থেকে কিছু নতুন নতুন জিনিস শিখার জন

01/09/2026
🌿🍁🐙🪴🌵🌹☘️🌺🍀🌳🥀🌱🌱🌾🌲❤️🌿🌴🍁🪴🪴🌹☘️🌺🍀🌳🥀🌱🌾🌲🌿🌿🌴🍁🐙🪴🌵🌹🥀🥀🥀🥀🥀🪷
29/08/2026

🌿🍁🐙🪴🌵🌹☘️🌺🍀🌳🥀🌱🌱🌾🌲❤️🌿🌴🍁🪴🪴🌹☘️🌺🍀🌳🥀🌱🌾🌲🌿🌿🌴🍁🐙🪴🌵🌹🥀🥀🥀🥀🥀🪷

অটল বিশ্বাসএক ক্লান্তিকর দিনে, এক মৎস্যজীবী ও তার সঙ্গী নদীর ধারে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন, কিন্তু একটি মাছও জালে ...
06/06/2026

অটল বিশ্বাস

এক ক্লান্তিকর দিনে, এক মৎস্যজীবী ও তার সঙ্গী নদীর ধারে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন, কিন্তু একটি মাছও জালে ধরা পড়ছিল না। সূর্য ঢলে পড়ার সঙ্গে সঙ্গে তাদের সুস্বাদু রাতের খাবারের আশা ক্ষীণ হয়ে আসছিল। হঠাৎ মৎস্যজীবীর ছিপ কেঁপে উঠল! তিনি দ্রুত টেনে তুললেন এবং দেখলেন, একটি বড় মাছ ধরা পড়েছে। আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তার মুখ, কারণ এই মাছ দু’জনের জন্য যথেষ্ট ছিল।

সন্ধ্যা নেমে এলে তারা মাছ নিয়ে বাড়ির পথে রওনা দিল। তখনই তিনি দেখলেন, এক দরিদ্র ব্যক্তি আবর্জনার স্তূপে খাবারের সন্ধান করছে। মৎস্যজীবী থেমে তাকে ডাকলেন:

— “ভাই, কেন এখানে খাবার খুঁজছেন?”

লোকটি লজ্জিত ভঙ্গিতে মুখ তুলে বলল:

— “আজ কাজে যেতে পারিনি, তাই ঘরে খাবারের কিছু নেই। আমার ছোট্ট মেয়েটা সারাদিন অভুক্ত। বাধ্য হয়েই এখানে খুঁজতে এসেছি, যদি কিছু খেতে পারি।”

মৎস্যজীবী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর নিজের কষ্টার্জিত মাছের দিকে তাকালেন, মৃদু হাসলেন, এবং সেটি দরিদ্র লোকটির হাতে তুলে দিয়ে বললেন:

— “এটা নিয়ে যান, আপনার মেয়েকে খাওয়ান। আমি বিশ্বাস করি, আল্লাহ আমাদের জন্য অন্য কিছু ব্যবস্থা করবেন।”

লোকটি বিস্ময়ে তাকিয়ে রইল, তার চোখ আনন্দাশ্রুতে ভরে উঠল। কৃতজ্ঞতায় সে মৎস্যজীবীকে ধন্যবাদ জানাল ও প্রার্থনা করল যেন আল্লাহ তাকে আরও বেশি দান করেন।

কিন্তু মৎস্যজীবীর সঙ্গী বিরক্ত হয়ে বলল:

— “আমরা সারাদিন অপেক্ষা করে এই মাছ ধরলাম, আর তুমি এটাকে এক অপরিচিতের হাতে তুলে দিলে! এখন আমরা না খেয়েই বাড়ি ফিরছি!”

মৎস্যজীবী শান্তভাবে বললেন:

— “আমি জানি আমি কী করেছি। কারও সাহায্য করতে হলে তাকে চেনা লাগে না—নিঃস্বার্থভাবে ভালো কাজ করাই প্রকৃত মানবতা। আর আমি দৃঢ় বিশ্বাস করি, ঈশ্বর আমাদের কখনো নিরাশ করবেন না, কারণ আমরা একজন ক্ষুধার্ত মানুষকে কষ্ট পেতে দিইনি।”

তার সঙ্গী বিদ্রূপ করে বলল:

— “তোমার এই বিশ্বাস যদি আমাদের পেট ভরাতে পারে, তাহলে দেখব!”

তারা যখন বাড়িতে পৌঁছাল, কিছুক্ষণ পর দরজায় কড়া পড়ল। মৎস্যজীবী দরজা খুলে অবাক হয়ে গেলেন! দরজার ওপারে দাঁড়িয়ে সেই দরিদ্র ব্যক্তি, কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন রূপে—সুন্দর পোশাক পরা, হাতে সুস্বাদু খাবার ও কিছু অর্থ নিয়ে।

লোকটি হাসিমুখে বলল:

— “আপনি অবাক হচ্ছেন, তাই না? আমি আসলে ততটা গরিব ছিলাম না, যেমনটা আপনি ভেবেছিলেন। আমি এমন মানুষ খুঁজছিলাম যারা নিঃস্বার্থভাবে সাহায্য করে। আপনার মধ্যে আমি প্রকৃত দয়া ও উদারতা দেখেছি। তাই, এটাই আপনার প্রতিদান। আর কাল থেকে আপনি আমার সঙ্গে কাজ শুরু করবেন। কারণ আপনি সত্যিই ভালো কিছু পাওয়ার যোগ্য।”

মৎস্যজীবীর সঙ্গী হতবাক হয়ে তাকিয়ে রইল। তারপর বিস্ময়ে বলল:

— “তুমি ঠিকই বলেছিলে! আমরা শুধু না খেয়েই থাকছি না, বরং একটা কাজও পেয়ে গেছি! কিন্তু তুমি এত নিশ্চিত ছিলে কীভাবে যে সৃষ্টিকর্তা তোমাকে নিরাশ করবেন না?”

মৎস্যজীবী হাসলেন এবং বললেন:

— “আমি অদৃশ্য ভবিষ্যৎ জানি না, তবে আমি জানি, আল্লাহর ওপর ভরসা করলে তিনি কখনো নিরাশ করেন না। যখন তুমি বিনিময়ের আশায় নয়, বরং মন থেকে অন্যকে সাহায্য করো, তখন মহান আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেন, যা তুমি কল্পনাও করতে পারবে না।”

তার সঙ্গী মাথা নত করল এবং বলল:

— “আজ আমি এক মহান শিক্ষা পেলাম… এখন থেকে আর কখনো কারও সাহায্য করতে দ্বিধা করব না। মহান আল্লাহর অশেষ রহমতে, তিনি আমাকে এই উপলব্ধির পথে চালিত করেছেন।”

🛞গল্পের শিক্ষা:

সৃষ্টিকর্তার ওপর ভরসা করা জীবনের প্রকৃত মুক্তির পথ। যখনই তুমি একজন অভাবীকে সাহায্য করবে, তুমি দেখবে, মহান আল্লাহ তোমার জন্য তার চেয়েও অনেক বড় কিছু প্রস্তুত রেখেছেন। তাই, তাঁর ওপর আস্থা রাখো—তিনি কখনোই তাঁর বিশ্বাসীদের হতাশ করেন না।

মানুষ ও মানুষ দুটি কান আর দুটি চোখদেখবা আর শুনবাকিন্তু একটা মুখ তো কথা কম কবা…তোমার মেলা ঝামেলা কমে যাবেমোটে চুপ করে থাক...
03/05/2026

মানুষ ও মানুষ দুটি কান আর দুটি চোখ

দেখবা আর শুনবা

কিন্তু একটা মুখ তো কথা কম কবা…

তোমার মেলা ঝামেলা কমে যাবে

মোটে চুপ করে থাকপা
কিন্তু একটা মুখ তো! কথা কম কপা

পড়েছি এইরাম জামানা, মন মত মানুষ পাবানা

নিজির ভাই বন্ধু তাই আপন হচ্চেনা

আসবে সব বন্ধু হয়ে, তোমার তা যাবে নিয়ে

আমি এইসব দেয়েদেয়ে হয়ে গেছি এ্যর বুবা

একটা মুখ তো এটকু কথা কম কপা।

চুন খেয়ে গাল পুড়ে গেলি, বয়েরে শেষে দই দেখিলি

মানুষরে মানুষ বিশ্বেস পাচ্চেনা

কাইকলে মাছ দেখলে তাই, মনে অয় ওডা কুমির রে ভাই

Address

লক্ষ্মীপুরে দত্তপাড়া
Lakshmipur

Telephone

+8801710476311

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Space posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to My Space:

Shortcuts

Share