Shahid Abul Kashem College, Barabari, Lalmonirhat

Call Directions Website Contact the university

Shahid Abul Kashem College, Barabari, Lalmonirhat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shahid Abul Kashem College, Barabari, Lalmonirhat, College & University, Lalmonirhat.

কলেজের সকল তথ্য পেতে অফিসিয়াল ফেসবুক পেজের সাথেই থাকুন।

যে কোন তথ্যর জন্য যোগাযোগ:
এবিএম ফারুক সিদ্দিকীঃ 01712046422
অফিস সহকারী মফিদুল স্যার: ০১৭২৩১১৬১৪২
শামীম হাসান শাকিলঃ ০১৮৭৯৩৫০৯২৭

24/10/2026
শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়বড়বাড়ী, লালমনিরহাট। ৪০ বছর পূর্তি উৎসব১৪ ও ১৫ নভেম্বর ২০২৬। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে দ্ব...
10/10/2026

শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়
বড়বাড়ী, লালমনিরহাট।

৪০ বছর পূর্তি উৎসব
১৪ ও ১৫ নভেম্বর ২০২৬।

প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে দ্বিতীয় দফা মতবিনিময়।
০৯/১০/২০২৬,শুক্রবার।

আজকে মূলত: রেজিষ্ট্রেশন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।রেজিষ্ট্রেশন ফি জনপ্রতি ১০০০/=টাকা এবং অতিথি(স্বামী/স্ত্রী/সন্তান)জনপ্রতি ৫০০/=টাকা।কিন্তু আর্থিকভাবে প্রতিষ্ঠিত প্রাক্তনরা সব শিক্ষা প্রতিষ্ঠানের এ রকম পুনর্মিলনী অনুষ্ঠানে বড় ধরণের অনুদান দিয়ে থাকে।তারই ধারাবাহিকতায় আজ প্রথম রেজিষ্ট্রেশন ৫০ হাজার টাকা দিয়ে করেছে আব্দুল মতিন মণ্ডল।সে ভর্তি ব্যাচ ১৯৯৮ সালের ছাত্র। বর্তমানে চাকুরী করছে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে নাজির পদে। আর একজন ১৯৯৯ সালের ভর্তি ব্যাচের ছাত্র মিজানুর রহমান পাটোয়ারী।বর্তমানে উলিপুর জনতা ব্যাংকে ম্যানেজার পদে কর্মরত।সে ১০ হাজার টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করেছে।মতিন,মিজান দু'জনকে অনেক অনেক অভিনন্দন।

রংপুর ক্যাডেট কলেজের সৌন্দর্যমণ্ডিত প্রধান ফটক প্রাক্তন ছাত্র-ছাত্রীদের রি-ইউনিয়নের অর্থ দিয়ে নির্মিত।ফুলবাড়ী ডিগ্রী কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ২ দিনের কনসার্টের টাকা দিয়েছে ৪ জন প্রাক্তন ছাত্র। ম্যাগাজিনের ৫ লক্ষ টাকা দিয়েছে প্রাক্তন ২ জন ছাত্র।

শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের ধনবান সব প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরকে ৪০ বছর পূর্তি উৎসবে এভাবে এগিয়ে আসবার জন্য আহ্বান জানাচ্ছি।

প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে আব্দুল মতিনকে আহ্বায়ক করে ২৫ সদস্যের একটি ব্যাচ সমন্বয় উপ-কমিটি করা হয়েছে।মতিনের মোবাইল নাম্বার : 01718-971398

বি:দ্র:পোস্টটি বেশী বেশী করে শেয়ার করুন।

26/09/2026

HSC-2K28 Batch ❤️
Video- Shamim Hasan Shakil

শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।আজ ২৪ সেপ্টেম্বর কলেজ...
24/09/2026

শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ সেপ্টেম্বর কলেজ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে থাইল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।ভার্চুয়ালি বক্তব্যে তিনি নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান এবং নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম ফারুক সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন, শিক্ষা কার্যক্রম ও একাডেমিক শৃঙ্খলা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের মাঝে খাতা, কলম ও ছাতা উপহার দেওয়া হয়।নবাগত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ওরিয়েন্টেশন ক্লাসটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।নতুন শিক্ষার্থীদের সুন্দর ও সফল কলেজজীবন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ছবিঃ Shamim Hasan Shakil

24/09/2026

শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির সাধারণ শাখা ও কারিগরি শাখার নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠানে থাইল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অত্র মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি মহোদয়।

শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়বড়বাড়ী, লালমনিরহাট।  প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি WhatsApp গ্রুপ খোলা হয়েছে। এই গ্রুপে...
23/09/2026

শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়
বড়বাড়ী, লালমনিরহাট।

প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি WhatsApp গ্রুপ খোলা হয়েছে।

এই গ্রুপের মাধ্যমে আমরা ৪০ বছর পূর্তি অনুষ্ঠানের সকল বিষয় নিয়ে মতবিনিময় করবো।

শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য আহ্বান করা হলো।

আহ্বানে-
এ,বি,এম ফারুক সিদ্দিকী,
ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়।

🔗 WhatsApp গ্রুপে যোগ দিতে:
https://chat.whatsapp.com/BvYhUim1EHmJBbjmB22led

শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় বড়বাড়ী, লালমনিরহাট। ৪০ বছর পূর্তি অনুষ্ঠান। ১৪,১৫ নভেম্বর ২০২৬। প্রধান অতিথি : আ ন ম এহসা...
22/09/2026

শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়
বড়বাড়ী, লালমনিরহাট।

৪০ বছর পূর্তি অনুষ্ঠান।
১৪,১৫ নভেম্বর ২০২৬।

প্রধান অতিথি : আ ন ম এহসানুল হক মিলন।
মাননীয় শিক্ষামন্ত্রী,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিশেষ অতিথি : আসাদুল হাবিব দুলু।
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

নিবন্ধনের সময় : ১ অক্টোবর ২০২৬ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

নিবন্ধন ফি : প্রাক্তন ছাত্র/ছাত্রী-জনপ্রতি ১০০০/=টাকা।
অতিথি-জনপ্রতি ৫০০/= টাকা। অধ্যয়নরত ছাত্র/ছাত্রী-জনপ্রতি ৮০০/= টাকা।

বি:দ্র: প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ভাল অবস্থানে রয়েছে, তারা অনুদান হিসেবে ইচ্ছে অনুযায়ী নির্ধারিত ফি'র অতিরিক্ত টাকা প্রদান করতে পারবে।

খুব শীঘ্রই WhatsApp গ্রুপে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

জরুরী প্রয়োজনে :
01712-046422

No sticker comment .

14/09/2026

Clean & Green Monday
14.09.2026

শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাহসিনুল হক এবং নৈশ প্রহরী নূর ইসলাম এর অবসরজনিত কারণে ...
13/08/2026

শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাহসিনুল হক এবং নৈশ প্রহরী নূর ইসলাম এর অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

সভাপতি: এ, বি, এম ফারুক সিদ্দিকী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়।

ব্যবস্থাপনায়ঃ শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ, শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়, বড়বাড়ী সদর লালমনিরহাট।
১৩ আগস্ট ২০২৬ ইং, বৃহস্পতিবার।

Address

Lalmonirhat
5500

Opening Hours

Monday 09:00 - 14:30
Tuesday 09:00 - 14:30
Wednesday 09:00 - 14:30
Thursday 09:00 - 14:29
Sunday 09:00 - 14:30

Telephone

+8801879350927

Alerts

Be the first to know and let us send you an email when Shahid Abul Kashem College, Barabari, Lalmonirhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Shahid Abul Kashem College, Barabari, Lalmonirhat:

Shortcuts

Share