Kaliganj Govt. Technical School and College, Lalmonirhat

Kaliganj Govt. Technical School and College, Lalmonirhat Government Educational Institution.

নোটিশ
13/05/2026

নোটিশ

12/04/2026

আগামী ১৫/০৪/২০২৬ খ্রি. তারিখ, রোজ বুধবার, দুপুর ২:০০ ঘটিকায় এসএসসি পরীক্ষার্থীদের (দশম শ্রেণি) এডমিট কার্ড বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে সকল পরীক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।

আদেশক্রমে,
অধ্যক্ষ
কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
লালমনিরহাট

18/03/2026

এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকাল ৯ঃ০০ টার মধ্যে প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বলা হলো।

আর যে সকল শিক্ষার্থী রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের বাসা থেকে রচনা লিখে নিয়ে এসে একাডেমিক শাখায় জমা দিতে হবে । ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণী ৩০০ শব্দ এবং নবম থেকে দ্বাদশ পর্যন্ত ৪০০ শব্দের মধ্যে রচনা লিখে নিয়ে আসতে হবে। রচনার বিষয় : মহান স্বাধীনতা দিবসের ইতিহাস ও তাৎপর্য।

অধ্যক্ষ মহোদয়ের উপস্থিতিতে কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহান শহীদ দিবস ও আন্তর...
21/02/2026

অধ্যক্ষ মহোদয়ের উপস্থিতিতে কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বিনম্র শ্রদ্ধা।স্থান: কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।
20/02/2026

বিনম্র শ্রদ্ধা।

স্থান: কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

বিসমিল্লাহির রাহমানির রাহিম​০৩/০২/২০২৬ খ্রিঃ তারিখ ভোরবেলায় কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অষ্টম শ্রেণির মেধ...
03/02/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম
​০৩/০২/২০২৬ খ্রিঃ তারিখ ভোরবেলায় কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী মোছাঃ মারফিয়া আক্তার এর আকস্মিক মৃত্যুতে-
​আমরা গভীর ভাবে শোকাহত
আমরা তাঁহার রূহের মাগফিরাত কামনা করছি।

​শোকার্ত-
কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিবার
কালীগঞ্জ, লালমনিরহাট।

আগামীকাল মেতে উঠবো বিজ্ঞান ও ঐতিহ্যের মেলবন্ধনে! 🧬️🥮​কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ-এর আয়োজনে আগামীকাল ১৩ জানুয়...
12/01/2026

আগামীকাল মেতে উঠবো বিজ্ঞান ও ঐতিহ্যের মেলবন্ধনে! 🧬️🥮

​কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ-এর আয়োজনে আগামীকাল ১৩ জানুয়ারি, ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য বিজ্ঞান মেলা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬।

​একদিকে আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞানের প্রকল্প, অন্যদিকে বাঙালির ঐতিহ্যবাহী বাহারি পিঠার সমারোহ—সব মিলিয়ে দিনটি হবে আনন্দময় ও শিক্ষণীয়।

​📍 স্থান: প্রতিষ্ঠান চত্বর
📅 তারিখ: ১৩ জানুয়ারি, ২০২৬ (মঙ্গলবার)

​অনুষ্ঠানসূচী:
সকাল ১০:০০ – শুভ উদ্বোধন ও বিজ্ঞান মেলা।
বিকেল ০২:৩০ – সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিকেল ০৪:০০ – পুরস্কার বিতরণী।

​এই আনন্দঘন মুহূর্তে আমাদের সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানাচ্ছি। চলুন একসাথে উপভোগ করি বিজ্ঞানের জয়গান আর শীতের পিঠার স্বাদ!

নোটিশ
06/01/2026

নোটিশ

নতুন বইয়ের ঘ্রাণে, নতুনের আবাহনে! 📚✨​গত ১লা জানুয়ারি ২০২৬ তারিখে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, লালমনিরহাট-এর...
02/01/2026

নতুন বইয়ের ঘ্রাণে, নতুনের আবাহনে! 📚✨

​গত ১লা জানুয়ারি ২০২৬ তারিখে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, লালমনিরহাট-এর অডিটোরিয়ামে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ‘বই উৎসব ও নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া এবং নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার এই মাহেন্দ্রক্ষণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
​উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমাদের প্রিয় অধ্যক্ষ জনাব মোঃ শরিফুল ইসলাম মহোদয়। নতুন বইয়ের সাথে শিক্ষার্থীদের আগামীর পথচলা হোক সাফল্যমণ্ডিত।


#নবীন_বরণ #কালিগঞ্জ_সরকারি_টেকনিক্যাল_স্কুল_ও_কলেজ #নতুন_শিক্ষাবর্ষ

29/12/2025

অত্র প্রতিষ্ঠানে ৭ম, ৮ম ও ৯ম শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ২৯/১২/২০২৫ খ্রি. হতে ০৮/০১/২০২৬ খ্রি. তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

28/12/2025

আগামীকাল ২৯ ডিসেম্বর ২০২৫ থেকে নিম্নলিখিত শ্রেণিগুলোর যথারীতি ক্লাস শুরু হতে যাচ্ছে:

​✅ দশম শ্রেণি (SSC পরীক্ষার্থী)
✅ একাদশ শ্রেণি
✅ দ্বাদশ শ্রেণি

সময়: সকল ৯ টা।

নির্ধারিত সময়সূচী অনুযায়ী শিক্ষার্থীদের যথাসময়ে ইউনিফর্ম পরিধান করে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

Address

Bairati, Kaliganj
Lalmonirhat
5520

Alerts

Be the first to know and let us send you an email when Kaliganj Govt. Technical School and College, Lalmonirhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Kaliganj Govt. Technical School and College, Lalmonirhat:

Share