চুনতী হাকিমিয়া কামিল অনার্স-মাস্টার্স মাদরাসা-Chunati Hakimia Kamil Madrasa

  • Home
  • Bangladesh
  • Lohagar
  • চুনতী হাকিমিয়া কামিল অনার্স-মাস্টার্স মাদরাসা-Chunati Hakimia Kamil Madrasa

চুনতী হাকিমিয়া কামিল অনার্স-মাস্টার্স মাদরাসা-Chunati Hakimia Kamil Madrasa (Official Fans Page)
Since:1810
স্থাপিতঃ১৮১০ ঈসায়ী

(অতীতের স্মৃতি বিজড়িত ইতিহাস,থাকবে গেঁথে মনে।হাকিমিয়া বাগানের হোক উন্নতি,প্রতি দিনে দিনে।)
স্থাপিতঃ১৮১০ ঈসায়ী
Page id @[648892341808107:]

''আজকেই তোমার পাল উঠাতেই হবে,
ছেঁড়া পালে আজ জুড়তেই হবে তালি।
ভাঙ্গা মাস্তুল দেখে দিক করতালি,
তবুও জাহাজ আজ ছোটাতেই হবে।''
সময়ের প্রবাহমান স্রোতে কালের গর্ভে বিলীন হচ্ছে এক একটি অধ্যায় । মোদের কাঙ্ক্ষিত গন্তব্যের পথে রচিত হচ্ছে এক একটি সোপান । সভ্যতার চরম উৎকর্

ষকালে মাটির পৃথিবী ছেড়ে মানুষ এখন মহাকাশ জয়ের আনন্দে উৎফুল্ল হলেও পরাজিত সত্য বিমুখ হৃদয় আজো খুঁজে পায়নি কোন আলোকিত পথের সন্ধান । তাই চারিদিকে শুধু হাহাকার, অশান্তি, দূর্যোগ, সন্ত্রাস আর অনৈতিকতার বিষাক্ত ছোবল । কালজয়ী জীবনাদর্শ ইসলামকে কোনঠাসা করার জন্য বিশ্বব্যাপী চলছে ক্রীষ্টবাদ, ইহুদীবাদ আর ব্রাহ্মণ্যবাদের কুটিল ষড়যন্ত্র । সন্ত্রাসবাদের অযুহাতে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে একের পর এক মুসলিম রাষ্ট্রগুলোতে । আর বর্তমানে সেই কাজটি করানো হচ্ছে কিছু নামধারী মুসলমানদের দিয়ে মুমিন মুসলমানদের উপর একই রাষ্ট্রে । অথচ যে জাতির জন্মই হয়েছিল অসভ্য, অনৈতিকতা, বর্বরতা, সন্ত্রাস ইত্যাদি দূর করতে ।
মূলতঃ তথ্য সন্ত্রাসের জালে আটকা পড়েছে মুসলিম মিল্লাত । বিশ্বব্যাপী জুলুম নির্যাতনের স্টীম রোলার, মানবতার বিপর্যয় এসব কিছুই যেন সভ্যতার গালে এক একটি চপেটাঘাত । এ অবস্থা উত্তরণে ঘুরে দাঁড়াতে হবে গোটা জাতিকে ।
জাতির এ সংকটময় মুহুর্তে চরিত্রের সাবলীল সুষমায় উদ্ভাসিত হয়ে সুন্দর পৃথিবী গড়ার দুর্বার শপথ নিয়ে জ্বলন্ত উল্কাপিন্ড হয়ে অভিষ্ট লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছে ইলমে দ্বীনের পাঞ্জেরী চুনতি হাকিমিয়া কামিল (এম.এ) মাদরাসার শিক্ষার্থীরা । ঐতিহ্য পরম্পরায় লালিত হাকিমিয়া উদ্যানের শিক্ষক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে মহান আল্লাহ তা্’আলার দরবারে কৃতজ্ঞতার মস্তক অবনত করছি এবং সম্মানিত পাঠক মহলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা । সার্বিক ভূল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে গ্রহণ করবেন, এ কামনা করছি ।
যবনিকায় বিশ্ব নিয়ন্তার কাছে আমাদের এ মাদরাসাটি কবুল করার মুনাজাত করছি । (আমিন)
(আরিফুর রশিদ- [email protected])

জরুরি বিজ্ঞপ্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি...
18/07/2026

জরুরি বিজ্ঞপ্তি

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার আলিম পরীক্ষা-২০২৬ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সংশোধিত সময়সূচি পরে মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

জুলাই শহিদ দিবস- ২০২৬পালন  উপলক্ষে দোআ মাহফিল :ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী চুনতী হাকিমিয়া কামিল (অনার্...
18/07/2026

জুলাই শহিদ দিবস- ২০২৬
পালন উপলক্ষে দোআ মাহফিল :

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ দোআ মাহফিল মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

ঐতিহ্যবাহী চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার ২১৬ তম বার্ষিক সভা উপলক্ষে মত বিনিময় সভা:আগামী ২৫-০৪-২০২৬ খ...
12/04/2026

ঐতিহ্যবাহী চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার ২১৬ তম বার্ষিক সভা উপলক্ষে মত বিনিময় সভা:

আগামী ২৫-০৪-২০২৬ খ্রি. শনিবার অনুষ্ঠিতব্য মাদ্রাসার ২১৬ তম বার্ষিক সভা উপলক্ষে অত্র এলাকার সর্বস্তরের ভাইদের নিয়ে মতবিনিময় সভা মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়, আলহামদুলিল্লাহ।

চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা - Chunati Madrasah,Lohagara

চুনতী হাকিমিয়া কামিল অনার্স-মাস্টার্স মাদরাসা-Chunati Hakimia Kamil Madrasa

দারুত তাহফিজিল কুরআনিল কারীম : Dar Al Tahfij Al Quran Al Karim

দারুত তাহফিজিল কুরআনিল কারীম : Dar Al Tahfij Al Quran Al Karim Group

বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৫আজ ৩০-১২-২০২৫ খ্রি. মঙ্গলবার ইবতেদায়ি ১ম শ্রেণি থেকে দাখিল ৯ম শ্রেণি পর্যন্ত ...
30/12/2025

বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৫
আজ ৩০-১২-২০২৫ খ্রি. মঙ্গলবার ইবতেদায়ি ১ম শ্রেণি থেকে দাখিল ৯ম শ্রেণি পর্যন্ত শ্রেণিসমূহের বর্ষিক পরীক্ষা এবং দাখিল ১০ম শ্রেণির নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান মাদ্রাসা হলরুমে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ।

বার্ষিক সভার তারিখ পুনঃনির্ধারণ প্রসঙ্গে:অত্র মাদ্রাসাস্থ কেন্দ্রে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার অধীনে অনুষ্ঠিতব্য কা...
30/12/2025

বার্ষিক সভার তারিখ পুনঃনির্ধারণ প্রসঙ্গে:
অত্র মাদ্রাসাস্থ কেন্দ্রে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার অধীনে অনুষ্ঠিতব্য কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৪ এর কারণে মাদ্রাসা গভর্নিং বডির গত ২৫-১২-২০২৫ খ্রি. তারিখের সভার সিদ্ধান্তক্রমে মাদ্রাসার ২১৬ তম বার্ষিক সভা আগামী ২৪ জানুয়ারি ২০২৬ খ্রি. শনিবার এর পরিবর্তে আগামী ২৫ এপ্রিল ২০২৬ খ্রি. শনিবার অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।

চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসারআলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস সম্পন্ন: ১৫-০৯-২০২৫ খ্রি. সোমবার আলিম ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ...
15/09/2025

চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার
আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস সম্পন্ন:

১৫-০৯-২০২৫ খ্রি. সোমবার আলিম ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রদের নিয়ে উদ্বোধনী ক্লাস মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মাওলানা মুহাম্মদ খোবাইব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহে আলম।

এছাড়াও ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসীহা পেশ করেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ যথাক্রমে মাওলানা মুহাদ্দিস মুহাম্মদ কামাল উদ্দিন ও জনাব হামিদুর রহমান (সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস)।

-- মাদরাসা সংবাদ-Madrasha News-أخبار المدرسة

⛔জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে আর্থিক অনুদান ( এটা বৃত্তি নয় অনুদান)⛔ সবাই আবেদন করতে পারবে ➡ টাকার পরিমাণ ১০ হাজার।⛔আবেদ...
14/09/2025

⛔জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে আর্থিক অনুদান ( এটা বৃত্তি নয় অনুদান)
⛔ সবাই আবেদন করতে পারবে
➡ টাকার পরিমাণ ১০ হাজার।
⛔আবেদন করতে পারবেন- ৬ষ্ঠ - সব শ্রেণী (অনার্স,ডিগ্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের,পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা)
⛔মাদ্রাসা, কারিগরি সবাই।
কিছু তথ্য,,

⛔২. নিজের নামের ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এখন অ্যাকাউন্ট না থাকলে যেকোনো কারো অ্যাকাউন্ট দেওয়া যাবে। সিলেক্ট হলে চেক দিবে। তখন নিজের নামে অ্যাকাউন্ট খুলে টাকা উঠাতে হবে।

⛔৩. নিজের পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
(সত্যায়িত)
⛔৪. যে, যে ক্যাটাগরিতে আবেদন করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী কাগজপত্র লাগবে। যেমন: প্রতিবন্ধী ক্যাটাগরিতে আবেদন করলে প্রতিবন্ধী সনদ আর নিজের এনআইডি কাডের ফটোকপি।

⛔⛔৫. মেধাবী শিক্ষার্থীতে অধ্যয়ন প্রতয়ন পত্র এবং মার্কশিট।

⛔⛔৭. এনআইডি কাডের ফটোকপি এবং ছবি সত্যায়িত করতে হবে।
⛔৮. মেধাবী শিক্ষার্থীদের ফ্রমে কলেজের অধ্যক্ষ বা ডিপার্টমেন্ট হেড থেকে সই নিতে হবে।
⛔৯. অন্য আরেকটি যে ফ্রম আছে ( দুস্থ,অসহায়)
উপজেলা সমাজসেবা অফিস থেকে উপজেলা সমাজসেবা অফিসারের সই নিলে ভালো হয়। তিনি না থাকলে যেকোনো কর্মকর্তার সিগনেচার নেওয়া যাবে।
⛔১০. সবকিছু রেডি করে ফ্রমের উপরে যে ঠিকানা আছে ওই ঠিকানায় পাঠাতে হবে। কুরিয়ার বা ডাকযোগে। ( ডাকযোগে খরচ কম হয় ১০ টাকা)
⛔আবেদন ফরম ডাউনলোড এর লিংক কমেন্টে দেওয়া হলো।

⛔১১. সিলেক্ট হলে জেলা সমাজসেবা কার্যালয় থেকে কল দিয়ে চেক আনতে বলবে।

⛔১২. ডিসেম্বর এর মধ্যে পাঠাবেন।
১৩. চেক জুলাই এর পরে দেয়। আবার আগেও দিতে পারে।
⛔১৪. এবারের অর্থবছর হবে ২০২৫-২০২৬।
⛔অন‍্যান‍্য সকল শিক্ষাবৃত্তির আপডেট জানতে আমাদের page এ Like /Follow দিয়ে রাখুন।
⛔➡ বৃত্তি ও উপবৃত্তি তথ্য ৬ষ্ঠ থেকে মাস্টার্স শ্রেণি

আলহামদুলিল্লাহ, ২০২৫ সালের দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা ও সাধারণ বৃত্তি অর্জন।ঐতিহ্যবাহী চুনতী হাকিমিয়া কামিল (অ...
14/09/2025

আলহামদুলিল্লাহ, ২০২৫ সালের দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা ও সাধারণ বৃত্তি অর্জন।

ঐতিহ্যবাহী চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা থেকে ২০২৫ সালের দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে টেলেন্টপুলে ৯ জন ও সাধারণে ৬ জনসহ মোট ১৫ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়।

আল্লাহ তায়ালা এ সকল শিক্ষার্থীদের জ্ঞান ও আমলে আরও অগ্রগতি দান করুন। আমিন।

🌸 আলহামদুলিল্লাহ 🌸ঐতিহ্যবাহী চুনতি হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার প্রাক্তন তিন জন  ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়...
14/09/2025

🌸 আলহামদুলিল্লাহ 🌸
ঐতিহ্যবাহী চুনতি হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার প্রাক্তন তিন জন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছেন।
✨ নির্বাচিতদের পদসমূহঃ
🎓 রায়হান উদ্দিন (আলিম ব্যাচ ২০১৮) → ডাকসু কার্যনির্বাহী সদস্য
🎓 আজিজুল হক (আলিম ব্যাচ ২০১৯) → ভিপি, মাস্টার্সদা সূর্যসেন হল
🎓 হাসানুল বান্না (আলিম ব্যাচ ২০১৯) → ভিপি, বিজয় একাত্তর হল

🤲 তাদের এই অর্জনে আমরা গভীরভাবে আনন্দিত ও গর্বিত।
তাদের প্রতি রইল প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক মোবারকবাদ।

14/09/2025

Address

Shah Zabbaria Road, Chunati Deputi Bazar
Lohagar

Alerts

Be the first to know and let us send you an email when চুনতী হাকিমিয়া কামিল অনার্স-মাস্টার্স মাদরাসা-Chunati Hakimia Kamil Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to চুনতী হাকিমিয়া কামিল অনার্স-মাস্টার্স মাদরাসা-Chunati Hakimia Kamil Madrasa:

Shortcuts

Share