শামছুল হুদা খান কলেজ

শামছুল হুদা খান কলেজ The official page of Shamsul Huda Khan College,
Biddadharpur, Maheshpur Jhenaidah

15/10/2024
Today's campus...
19/04/2023

Today's campus...

কলেজ....😍😍😍
11/04/2023

কলেজ....😍😍😍

07/04/2023
মহেশপুরের আজমপুর ইউনিয়নে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালনশামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।। “যতদিন রবে পদ্মা যমুনা গৌরী ...
16/08/2019

মহেশপুরের আজমপুর ইউনিয়নে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।

“যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মজিবুর রহমান” আজ ১৫ই আগষ্ট। জাতীর জন্য এক কলঙ্কময় দিন। জাতীয় শোক দিবস। ৪৪ বছর আগে ১৯৭৫ সালের এই দিনে একদল বিপদগামী পাক হায়েনাদের প্রেতাত্মা তথা সেনাবাহিনীর একটি চক্রান্তকারী চক্র স্বপরিবারে হত্যা করে বাঙালী জাতীর জনক, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাঙালী জাতীর অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৪৭, ৫২, ৬৯, ৭০ সহ বিভিন্ন সময়ে মৃত্যুর দ্বার হতে বার বার ফিরে এসেছিলেন, ৭১-এ পাকিস্তানী হায়েনারা যা করতে পারে নাই, সেই কাজটিই অত্যন্ত ঠান্ডা মাথায় ও পূর্বপরিকল্পিতভাবে সম্পাদন করে পাপিষ্ঠ ঘাতকরা। ওরা মানুষ নামের হায়েনার দল, ওরা শয়তানের প্রেতাত্মা। ওরা জঘন্য। ওরা বিপদগামী হিংস্র জানোয়ারের দল। একদিন যে অঙ্গুলী উচিয়ে বাঙ্গালী জাতিকে জাগিয়ে তুলেছিলেন, বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” সেই স্বাধীন বাংলাদেশে তাঁর অঙ্গুলি চিরদিনের জন্য নিস্তেজ করে দেয় ঘাতকরা ধানমন্ডির ৩২ নম্বর ঐতিহাসিক সেই বাড়িতে। আর কোনদিন ঐ অঙ্গুলি আমাদেরকে প্রেরণা দিতে আসবেনা, দিবেনা মুক্তির বারতা। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে তিনি মৃত্যুহীন। প্রাণী হিসেবে মানুষ মরণশীল বলে সবারই একটি মৃত্যুদিন থাকে। তবে কোনো কোনো মানুষের মৃত্যু হয়েও অমর। সেরকমই এক দৃষ্টান্ত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

আজ বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের আত্নার মাগফেরাত কামনার জন্য আজমপুর ইউনিয়নের শামছুল হুদা খাঁন কলেজে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

উক্ত অনুষ্টানে আজমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল মান্নান গাজী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন কোটচাঁদপুর -মহেশপুরের গণ মানুষের নেতা, ঝিনাইদহ -৩ আসনের মাননীয় সংসদ সদ্স্য জননেতা এ্যাড শফিকুল আজম খাঁন চঞ্চল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ ময়জদ্দীন হামিদ, জেলা আ' লীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ আব্দুস সামাদ, আজমপুর ইউনিয়ন আ'লীগ সভাপতি মোঃ শাহাজাহান আলী, আজমপুর ইউনিয়ন আ'লীগ সাধারন সম্পাদক মোঃ আকিদুর রহমান, জেলা সৈনিক লীগের সদস্য মোঃ আজিজুর রহমান মন্টু, আজমপুর ইউনিয়ন সমন্বয়কারী মোঃ শাহাজাহান আলী, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আব্দুল আজিজ খাঁন, আরো
উপস্থিত ছিলেন শামছুল হুদা খাঁন কলেজের অধ্যক্ষ এবিএম শাহ আলম,
আজমপুর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোঃ সাহাদৎ হোসেন সাদু, বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রকিব উদ্দিন প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন আজমপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের আওয়ামীলীগের নেতৃবিন্দু।

অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন মোঃ রোকনুজ্জামান মিঠু।

অনুষ্টান চলছে।শামছুল হুদা খান কলেজ
15/08/2019

অনুষ্টান চলছে।
শামছুল হুদা খান কলেজ

বিদ্যাধরপুর, মহেশপুর, ঝিনাইদহ।।
03/12/2018

বিদ্যাধরপুর, মহেশপুর, ঝিনাইদহ।।

শামছুল হুদা খাঁন কলেজ    এইচ,এস,সি ফলাফলে পরপর ৬ বছর উপজেলা শীর্ষে।শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।ঝিনাইদহের মহেশপুর উপজেল...
03/08/2018

শামছুল হুদা খাঁন কলেজ এইচ,এস,সি ফলাফলে পরপর ৬ বছর উপজেলা শীর্ষে।

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শামছুল হুদা খান কলেজ (বিদ্যাধরপুর) ফলাফলে উপজেলার ১০টি কলেজের মধ্যে শীর্ষে রয়েছে। ২০১১ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৬ বছর এইচ, এস, সি পরীক্ষার ফলাফল উপজেলার শীর্ষে।

এ বছর ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৪ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯০% এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২জন। এই কলেজটি বিগত ৬ বছরে উপজেলার শীর্ষে রয়েছে। অন্যান্য কলেজের মধ্যে (২০১৮) আলফাতুননেচ্ছা ডিগ্রী কলেজ ৮৪%, ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রী কলেজ ৭৫%, মহেশপুর পৌর মহিলা কলেজ ৬৫%, যাদবপুর কলেজ ৮১%, পদ্মপুকুর ডিগ্রী কলেজ ৭১%, সরকারী বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান কলেজে ৬০% এ কলেজে জিপিএ পেয়েছে ৬জন, মহেশপুর সরকারী ডিগ্রী কলেজে ৪১% এই কলেজে জিপিএ ৫ পেয়েছে ৬ জন, ভৈরবা শহিদুল ইসলাম ডিগ্রী কলেজ ৭৮%।

বিগত ৬ বছরের ফলাফল ২০১৩ সালে পরীক্ষার্থী ৬৬, কৃতকার্য্য= ৬২, পাশের হার ৯৪%, ২০১৪ সালে
পরীক্ষার্থী ৪৫, কৃতকার্য্য= ৪২, পাশের হার ৯৩.৩৩%, ২০১৫ সালে
পরীক্ষার্থী ৫০, কৃতকার্য্য= ৪৮, পাশের হার ৯৬%, এ+ = ৫, ২০১৬ সালে পরীক্ষার্থী ৭৫, কৃতকার্য্য= ৭৫, পাশের হার = ১০০%, এ+ ৫ জন,
২০১৭ সালে পরীক্ষার্থী ৬৬, কৃতকার্য্য ৬৬, পাশের হার = ১০০%, এ+ ৪জন, ২০১৮ সালে
পরীক্ষার্থী ৯৩, কৃতকার্য্য= ৮৪, পাশের হার ৯০%, এ+ ২ জন।

এ ফলাফলের পিছনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এক ঝাঁক মেধাবী শিক্ষক শিক্ষিকা। যাদের ছোঁয়া পেয়ে ভাল ফল করে ছাত্র/ছাত্রীরা স্থান করে নিচ্ছে ঢাকা বিশ্ব বিদ্যালয় সহ দেশের নাম করা বিদ্যাপীঠে। তবে দুঃখের বিষয় কলেজটি নন এমপিও। কলেজটির অধ্যক্ষ জনাব এ,বি,এম শাহ-আলম সাহেবের সাথে সাক্ষাতে তিনি বলেন আমাদের কলেজটি যদি সরকার এমপিওভূক্ত করে দিতো তাহলে আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ থাকতাম এবং শান্তিতে পরিবার পরিজন নিয়ে থাকতে পারতাম ও পাঠদানে আরো মনোযোগী হতে পারতাম। অভিভাবক ও এলাকার জনগনের কাছে শামছুল হুদা খান কলেজ এলাকার গর্ব।

Address

Bidyadharpur
Maheshpur
7340

Website

Alerts

Be the first to know and let us send you an email when শামছুল হুদা খান কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share