29/08/2025
আমি ছোটবেলা থেকেই গ্রামে পড়াশোনা করেছি, তবে সবসময় স্বপ্ন ছিল দেশ সেরা একটি শৃঙ্খলাবদ্ধ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার। বিশেষত আমার মা সবসময় চাইতেন আমি যেন ক্যান্টনমেন্ট কলেজের মতো একটি সুশৃঙ্খল পরিবেশে পড়াশোনা করি। সেই উৎসাহ থেকেই আমার যাত্রা শুরু নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে। যদিও প্রতিষ্ঠানটি তখন তুলনামূলকভাবে নতুন (২০১৫ সালে স্কুল এবং ২০১৯ সালে কলেজ বিভাগ চালু), এর পরিচ্ছন্ন ক্যাম্পাস, সুসংগঠিত পরিবেশ, মননশীল শিক্ষকবৃন্দ এবং আধুনিক শিক্ষাপদ্ধতি খুব দ্রুতই আমাকে মুগ্ধ করে।
একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানটির সহশিক্ষা কার্যক্রম যেমন ICT ক্লাব, বিজ্ঞান ক্লাব, বিতর্ক, ম্যাথ অলিম্পিয়াড, ক্লাবসমূহে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমি সৃজনশীলতা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দলগত কাজের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছি।
কোভিড-১৯ পরিস্থিতিতে অনলাইন ক্লাস শুরু হলে শুরুতে কিছুটা দ্বিধা থাকলেও, শিক্ষকগণের আন্তরিকতা ও পেশাদারিত্বে সেই দ্বিধা অচিরেই কেটে যায়। অনলাইন ক্লাসের পাশাপাশি ভার্চুয়াল ফেস্ট, প্রতিযোগিতা ও অন্যান্য আয়োজন আমাদের মানসিক স্বাচ্ছন্দ্য এবং শেখার আগ্রহ ধরে রাখতে সহায়ক ছিল। পরে অফলাইনে ফিরে এলে শিক্ষকগণ শ্রেণিকক্ষে আরও আন্তরিকভাবে পাঠদান করেন এবং প্রশ্ন করতে উৎসাহিত করেন; পাশাপাশি যেকোনো সমস্যা সমাধানে সর্বদা পাশে থাকেন।
এই প্রতিষ্ঠান কেবল একজন শিক্ষার্থী নয়, একজন মানবিক, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল মানুষ হিসেবেও আমাকে গড়ে তুলেছে। আমি মনে করি, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে পড়ার সুযোগ আমার জীবনের অন্যতম সৌভাগ্য। বর্তমানে আমি Khulna University of Engineering and Technology (KUET)-এর CSE বিভাগে অধ্যয়ন করছি, এবং আমার এই পথচলার শক্ত ভিত গড়ে দিয়েছে এই প্রতিষ্ঠান।
আমি সত্যিই কৃতজ্ঞ নির্ঝর এবং এর অসাধারণ শিক্ষকগণের প্রতি, যাঁদের শিক্ষায় ও অনুপ্রেরণায় আমি আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছি ।
Tamal Ghosh
HSC: 2022
Formar Coordinator of NCPSC Math Club.
Computer Science Engineering (CSE) at
Khulna University of Engineering and Technology (KUET).