Matiranga Govt. Degree College

Call Directions Website

Matiranga Govt. Degree College জ্ঞান এর জন্য এসো, সেবার জন্য বাহির হয়? "মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ" মাটিরাঙ্গার সর্বপ্রথম এবং সর্ববৃহত্‍ উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।

২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম চলমান থাকবে।
12/08/2026

২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম চলমান থাকবে।

এসএসসি পরীক্ষায় সফল হওয়া মাটিরাংগা উপজেলার সকল ছাত্র-ছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!খাগড়াছড়ি পার্বত্য জেল...
10/08/2026

এসএসসি পরীক্ষায় সফল হওয়া মাটিরাংগা উপজেলার সকল ছাত্র-ছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাংগার সন্তানেরা আজ নতুন উচ্চতায় পৌঁছেছে। তোমাদের পরিশ্রম, ধৈর্য আর স্বপ্ন দেখার শক্তিই তোমাদের এই সাফল্য এনে দিয়েছে।
আগামী দিনগুলোতে আরও উজ্জ্বল সাফল্য কামনা করছি। তোমরাই আমাদের গর্ব, তোমরাই আমাদের ভবিষ্যৎ।
শুভকামনা রইল সবার জন্য!
Matiranga Govt. Degree College
মাটিরাংগা, খাগড়াছড়ি।

যারা এবার SSC-তে ভালো করতে পারেনি, তাদের জন্যও রইল আন্তরিক সান্ত্বনা।
একটা পরীক্ষাই জীবনের শেষ কথা নয়। ব্যর্থতা তোমাকে দুর্বল করে না, বরং আরও শক্ত করে তোলে। আবার চেষ্টা করো—এবারের অভিজ্ঞতাই তোমার পরের সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে।

One fail can't decide your destiny

আজকে এসএসসি রেজাল্ট প্রকাশ হয়েছে। কেউ কেউ খুশিতে ভাসছে। আর কেউ কেউ এখন ঘরের কোণে চুপ করে বসে আছে। ফোন বন্ধ করে রেখেছে। মনে হচ্ছে সব শেষ হয়ে গেলো। কিন্তু এখন যা মনে হচ্ছে, সেটা সত্যি নয়,Your Result is Not Your Identity.

একটা পরীক্ষার ফলাফল তোমার পুরো জীবনের গল্প লিখে দেয় না। বিশ্বের অনেক সফল মানুষ আছেন যারা একাডেমিক সফলতা অর্জন করেনি। কিন্তু থামেননি, এগিয়ে গেছেন।

মানুষের সাফল্য নির্ভর করে তার মানসিকতার উপর। যারা ব্যর্থতাকে শেষ বলে মনে করেন তারা আটকে যান। আর যারা ব্যর্থতাকে শেখার সুযোগ মনে করেন তারা এগিয়ে যান। এটাকে বলা হয় Growth Mindset। রেজাল্ট খারাপ হওয়া মানে এটা না যে তুমি জীবনে কখনো সফল হতে পারবে না।

এই মুহূর্তে বাবা মায়ের মুখের দিকে তাকাতে ভয় লাগছে, বন্ধুদের সাথে কথা বলতে ইচ্ছে করছে না, সোশ্যাল মিডিয়া দেখলে বুকটা ভারী হয়ে যাচ্ছে। এই অনুভূতিগুলো স্বাভাবিক। নিজেকে দোষ দিও না।

জীবনে সফলতার কোনো নির্দিষ্ট ল্যান্ডমার্ক নেই। কেউ পাঁচ বছরে পৌঁছায়, কেউ দশ বছরে। কেউ GPA 5 নিয়ে হারিয়ে যায়, কেউ খারাপ রেজাল্ট নিয়ে অনেক দূর যায়। তোমার গল্প এখনো শেষ হয়নি। আজকের রেজাল্ট শিট তোমার পরিচয় নয়। তুমি এর চেয়ে অনেক বেশি কিছু।

একটু সময় নাও। তারপর আবার উঠে দাঁড়াও।

🖤মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক (অবঃ) জনাব মোঃ আবুল বাসার মিয়াজী স্যার অদ্য ১৪/০৫/২০২৬ খ্রি...
14/05/2026

🖤

মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক (অবঃ) জনাব মোঃ আবুল বাসার মিয়াজী স্যার অদ্য ১৪/০৫/২০২৬ খ্রিঃ সকাল ৬:৪৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

স্যারের মৃত্যুতে আমরা মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ পরিবার একজন সৎ, আদর্শবান ও ভালো মনের মানুষকে হারালাম। তাঁর অবদান ও স্মৃতি আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করি, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন।

🤲 আল্লাহ স্যারকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচ্ছন্ন হোক মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ। আগামী ১৯ জানুয়ারী ২০২৬ রোজ সোমবার আমরা BD Clea...
19/01/2026

সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচ্ছন্ন হোক মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ।

আগামী ১৯ জানুয়ারী ২০২৬ রোজ সোমবার আমরা BD Clean - Matiranga (Upazila Team) টিম আসছি মাটিরাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ

ইভেন্ট পেইজটি শেয়ার করে আপনিও ছড়িয়ে দিন পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার বার্তা, হয়ে উঠুন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার একজন গর্বিত অংশীদার।

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে আপনার অংশগ্রহন নিশ্চিত করতে ডাউনলোড করুন বিডি ক্লিন অ্যাপ। সাইনআপ পরবর্তীতে চলে আসুন রিপোর্টিং লোকেশনে। আমরা থাকবো আপনার অপেক্ষায়।

রিপোর্টিং টাইম: সকাল ৯:৩০ - ১০:০০ টা।
রিপোর্টিং লোকেশন: মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ গেইট।

চলুন পরিহার করি যত্রতত্র ময়লা ফেলার নোংরা অভ্যাস।
চলুন সবাই সচেতন হই পরিচ্ছন্নতায়,
চলুন সবাই মিলে গড়ে তুলি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ।

ইভেন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে ও সদস্য হতে কিংবা যে কোন প্রয়োজনে কল করুনঃ

শাকিব হোসেন
Upazila Coordinator , BD Clean - Matiranga (Upazila Team)
01585874746

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে

19/01/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী,  আপোষহীন দেশনেত্রী ...
30/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। যা বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি।

মহান আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমীন।।

🎓📖📚📝❤️
05/11/2025

🎓📖📚📝❤️

Address

Matiranga
4450

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 14:00
Sunday 09:00 - 14:00

Telephone

+8801557445820

Alerts

Be the first to know and let us send you an email when Matiranga Govt. Degree College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share