Govt T. A. Faruque School and College

Call Directions Website Contact the university

Govt T. A. Faruque School and College Good Education, Good Future...........Good Life .. :)

বাগেরহাট জেলার অর্ন্তগত রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের মল্লিকেরবেড় গ্রামের এক সম্ভান্ত তালুকদার পরিবারের কৃতি সন্তান তালুকদার আকতার ফারুক স্বাধীনতা যুদ্ধের পরপরই ব্যবসায়ীক উদ্দেশ্যে মোংলা বন্দরে আগমন করেন। ছোটবেলা থেকেই তিনি সমাজ সেবা ,স্কুল ,কলেজ ,মাদ্রাসা ,মসজিদ,মক্তবে শিক্ষা প্রদানের লক্ষ্যে নানাবিধ অনুদান প্রদান করে আসছেন। ব্যবসায়ীক কাজ শেষে অবসর সময় তিনি কবি -সাহিত্যিকদের বিভিন্ন নাটক ,উপন্যাস, ছোট গল্প নিয়ে জ্ঞান চর্চা করতেন। একদিন তিনি মোংলা পোর্ট পৌরসভার ১নং ওয়ার্ডে নিজ বাসভবনে বসে যখন জ্ঞান চর্চায় লিপ্ত ছিলেন তখন হঠাৎ ভাবলেন জ্ঞানকে কিভাবে জন-মানবের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। এলাকাটি ছিল অন্ধকারাছন্ন। যেখানে ঘরে ঘরে কোন শিক্ষার আলো ছিল না। প্রায় আইয়্যামে জাহেলিয়ার যুগের মত কিছুটা বলা যেতে পারে। তিনি চিন্তা করলেন মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে এগিয়ে নেওয়ার একমাত্র মাধ্যম হল শিক্ষা। তাই তিনি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করলেন কল্যানপাড়া টি.এ.ফারুক রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে তিনি দেখলেন ছাত্র-ছাত্রীরা প্রাথমিক স্তর অতিক্রম করার পর কাছাকাছি মাধ্যমিক বিদ্যালয় না থাকায় এবং দুরের স্কুলে পড়াশুনা করা ব্যয়বহুল বিধায় অনেক ছাত্র-ছাত্রীদের প্রাথমিক স্তর অতিক্রম করার পর পড়াশুনা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৯৯০ সালে প্রতিষ্ঠা করলেন টি.এ.ফারুক মাধ্যমিক বিদ্যালয়। এ ভাবে চলতে থাকে শিক্ষার অগ্রযাত্রা । ২০০২ সালের প্রারম্ভে তিনি ভাবলেন সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করলেই দেশ-বিদেশে ছাত্র-ছাত্রীরা হাতের কাজে নিজেকে স্বাবলম্বী করবে। তাই তিনি চালু করলেন টি.এ.ফারুক মাধ্যমিক বিদ্যালয়(এস.এস.সি ভোকেশনাল শাখা) ২০০৩ সালে। শিক্ষার আলো আরও ব্যাপকভাবে বিস্তার লাভ করার জন্য ২০১২ সালে প্রতিষ্ঠা করলেন টি.এ.ফারুক স্কুল এন্ড কলেজ। এ ছাড়া প্রাথমিক স্তরে যাতে শিশুরা ঝড়ে পড়ে না যায় সেজন্য টি.এ.ফারুক মাধ্যমিক বিদ্যালয়(শিশু শাখা ) চালু আছে। বর্তমানে টি.এ.ফারুক স্কুল এন্ড কলেজটি সু দক্ষ অধ্যক্ষ জনাব মোঃ আবু সাঈদ খান (এম.এ.এম.এড) এর দ্বারা পরিচালিত।

24/09/2026

টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান

টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান
24/09/2026

টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান

পরিবেশ, বন ও জলবায়ু  পরিবর্তন  মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্রী জনাব শেখ ফরিদুল ইসলাম  বৃক্ষরোপন উদ্দেশ্য  সরকারি  টি , এ ...
02/09/2026

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্রী জনাব শেখ ফরিদুল ইসলাম বৃক্ষরোপন উদ্দেশ্য সরকারি টি , এ ফারুক স্কুল এন্ড কলেজে আগমন করেন।২৬/০৮/ ২০২৬।

21/04/2026

মোংলায় সড়ক দূ র্ঘ টনায় স্কুলছাত্রীর নি হ তের প্রতিবাদে মানববন্ধন

৩৭ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬
20/01/2026

৩৭ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬

অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব রোহীনি বরন রায় এর শেষ কর্মদিবসে সংবর্ধনা অনুষ্ঠান।
18/08/2025

অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব রোহীনি বরন রায় এর শেষ কর্মদিবসে সংবর্ধনা অনুষ্ঠান।

সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে রক্ত পর্যবেক্ষণ।
14/08/2025

সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে রক্ত পর্যবেক্ষণ।

বৃক্ষ রোপন কর্মসূচি -২০২৫সহযোগিতায়: সোনালী ব্যাংক পি এল সি, মংলা শাখা ।
07/08/2025

বৃক্ষ রোপন কর্মসূচি -২০২৫
সহযোগিতায়: সোনালী ব্যাংক পি এল সি, মংলা শাখা ।

01/08/2025

সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের বর্তমান ওয়েব এড্রেস tafaruqueschoolandcollege.edu.bd এবং এই পেজের মাধ্যমে সব সময় আপডেট তথ্য পাওয়া যাবে। বর্তমান ছাত্র-ছাত্রী অভিভাবকদের এই পেজ এর সাথে সম্পৃক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

আমার ডানে  Abdullah Al Mamun বর্তমানে ঢাকার একটি স্বনামধন্য আইটি ইনস্টিটিউ Creative IT Institute এ কর্মরত। আমার প্রতিষ্ঠ...
01/08/2025

আমার ডানে Abdullah Al Mamun বর্তমানে ঢাকার একটি স্বনামধন্য আইটি ইনস্টিটিউ Creative IT Institute এ কর্মরত। আমার প্রতিষ্ঠানের একজন প্রাক্তন স্টুডেন্ট। যিনি আমার সরাসরি ছাত্র ছিলেন না, প্রতিষ্ঠান সম্পর্কে তার অনুভূতি আমাকে সত্যিই মুগ্ধ করেছে। তার শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে কিছু উপহার দিয়ে গেলেন। তাঁর এই সৌজন্যতাপূর্ণ আচরণ সত্যিই আমাকে আবেগে ভাসিয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ব্যাপারে তার পরামর্শ এবং সহযোগিতা ছিল অনেক।
এই সম্মান কেবল আমার ব্যক্তিগত নয়, বরং সমস্ত শিক্ষকদের প্রতি এক শ্রদ্ধা প্রকাশ। এবং তার বড় মনের বহিঃপ্রকাশ।
"প্রিয় শিক্ষার্থীরা, মনে রেখো—জীবনে প্রতিষ্ঠিত হওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কৃতজ্ঞ থাকা আরও গুরুত্বপূর্ণ।
এই মানসিকতাই তোমাদের মানুষের উচ্চতায় পৌঁছে দেবে।"

তাঁর প্রতি কৃতজ্ঞতা ও দোয়া—জীবনের প্রতিটি ধাপে তিনি যেন আরও সফল হন।

Address

Morshed Sarak
Mongla
9350

Alerts

Be the first to know and let us send you an email when Govt T. A. Faruque School and College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Govt T. A. Faruque School and College:

Shortcuts

Share