16/05/2026
আমার সাথে হয়তো অনেকেরই শেষ দেখা কিংবা শেষ কথা হয়ে গেছে। জানি না, তাদের সাথে আর কখনো কোনো দিন, কোনোভাবে দেখা বা কথা হবে কি না। 💔
আমি চাই, আমার সাথে সম্পৃক্ত প্রতিটা মানুষ ভালো থাকুক। তাদের নিজ নিজ সৎ চাহিদাগুলো পূর্ণতা পাক—হোক সে বন্ধু কিংবা শত্রু। 🌸
আমার বন্ধুর জন্যও কষ্ট হয়, আমার শত্রুর জন্যও আমার কষ্ট হয়। সময়ের সাথে সাথে জীবন থেকে অনেকেই হারিয়ে গেছে। বেঁচে থাকলে হয়তো আরও নতুন কিছু মানুষ যোগ হবে জীবনে। কিন্তু কে জানে, নতুন মানুষগুলো হারিয়ে যাওয়ার আগেই হয়তো আমিই হারিয়ে যাব—পুরাতন আর নতুন সবার জীবন থেকে। 🙂
টাকা-পয়সার অভাবের চেয়েও ভয়ংকর লাগে তখন, যখন কথা বলার মতো মানুষ থাকে না, যখন যত্ন পাওয়ার মানুষ থাকে না, ভালোবাসা পাওয়ার মানুষ থাকে না। 💔
মানুষ থাকতে মানুষের যত্ন নিয়েন। মানুষ থাকতে অভিমান করে কথা বন্ধ করে রাখবেন না। সময় থাকতে প্রিয় মানুষগুলোর সাথে কথা বলুন। কারণ, মানুষ হারিয়ে গেলে তখন শুধু স্মৃতিগুলোই থেকে যায়। 🌸
আপনি যার সাথে অভিমান করে কথা বলা বন্ধ করে দিয়েছেন, সেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিলে হয়তো আপনিই সবচেয়ে বেশি কষ্ট পাবেন। তখন আপনার হাহাকার আর তীব্র যন্ত্রণা আপনাকে ভেতর থেকে অসুস্থ করে দেবে। তাই সময় থাকতে সম্পর্কগুলোর যত্ন নিন, যতটা সম্ভব মনের দূরত্ব কমিয়ে ফেলুন। 💔
“আমার ওপর কেউ অভিমান করে থাকবেন না। আমারও কারও ওপর কোনো অভিমান নেই।”🙂
📝- জাহিদুল হাসান (অনিক)।
Jahidul Hasan Anik
°°°°°১৬ই মে, ২০২৬°°°°°