Noor E Samad Nursing College, Sreenagar,Munshiganj.

Noor E Samad Nursing College, Sreenagar,Munshiganj. Knowledge,Trust ,Service .

01/04/2021

#জানার আছে অনেক কিছু
প্রশ্ন : ক্যাঙ্গারুর দেশ-
উত্তর: অস্ট্রেলিয়া।
প্রশ্ন : গগণচুম্বী অট্টালিকার দেশ-
উত্তর: নিউইয়র্ক।
প্রশ্ন : গোলাপী শহর-
উত্তর: জয়পুর, রাজস্থান।
প্রশ্ন : গ্রানাইটের শহর-
উত্তর: এভারডিন।
প্রশ্ন : চির বসন্তের নগরী -
উত্তর: কিটো, ইকুয়েডর।
প্রশ্ন : চির শান্তির শহর-
উত্তর: রোম, ইতালি।
প্রশ্ন : চির সবুজের দেশ-
উত্তর: নাটাল।
প্রশ্ন : চীনের দুঃখ-
উত্তর: হোয়াংহো।
প্রশ্ন : জাঁকজমকের নগরী-
উত্তর: নিউইয়র্ক।
প্রশ্ন : দক্ষিণের গ্রেট ব্রিটেন-
উত্তর: নিউজিল্যান্ড।
প্রশ্ন : দক্ষিণের ভারতের উদ্যান-
উত্তর: তাঞ্জোর।
প্রশ্ন : দক্ষিণের রানী-
উত্তর: সিডনি, অস্ট্রেলিয়া।
প্রশ্ন : দ্বীপের নগরী-
উত্তর: ভেনিস।
প্রশ্ন : দ্বীপের মহাদেশ -
উত্তর: ওশেনিয়া।
প্রশ্ন : নিশ্চুপ সড়কের শহর-
উত্তর: ভেনিস।
প্রশ্ন : নিষিদ্ধ শহর-
উত্তর : লাসা, তিব্বত।
প্রশ্ন : নিশীথ সূর্যের দেশ-
উত্তর: নরওয়ে।
প্রশ্ন : নীরব শহর-
উত্তর: রোম।
প্রশ্ন : চীনের নীল নদ-
উত্তর: ইয়াং সি কিয়াং।
প্রশ্ন : পঞ্চ নদের দেশ-
উত্তর: পাঞ্জাব।
প্রশ্ন : পবিত্র পাহাড়-
উত্তর: ফুজিয়ামা, জাপান।
প্রশ্ন : পবিত্র ভূমি বলা হয়-
উত্তর : জেরুজালেমকে।
প্রশ্ন : পবিত্র দেশ বলা হয়-
উত্তর : ফিলিস্তিনকে।
প্রশ্ন : পশু পালনের দেশ-
উত্তর : তুর্কিস্তান।
প্রশ্ন : পশ্চিমের জিব্রাল্টার-
উত্তর: কুইবেক।
প্রশ্ন : পাকিস্তান প্রবেশদ্বার-
উত্তর: করাচি।
প্রশ্ন : পান্নার দ্বীপ-
উত্তর: আয়ারল্যান্ড।
প্রশ্ন : পিরামিডের দেশ-
উত্তর: মিশর।
প্রশ্ন : পোপের শহর-
উত্তর: রোম।
প্রশ্ন : প্রাচীরের দেশ -
উত্তর : চীন।
প্রশ্ন : প্রাচ্যের ডান্ডি-
উত্তর: নারায়ণগঞ্জ।
প্রশ্ন : প্রাচ্যের ম্যানচেস্টার-
উত্তর: ওসাকা, জাপান।
প্রশ্ন : প্রাচ্যের ভেনিস-
উত্তর: ব্যাংকক।
প্রশ্ন : প্রাচ্যের গ্রেট ব্রিটেন-
উত্তর: জাপান।
প্রশ্ন : পৃথিবীর চিনির আধার-
উত্তর: কিউবা।
প্রশ্ন : বজ্রপাতের দেশ-
উত্তর: ভুটান।
প্রশ্ন : বাতাসের শহর-
উত্তর: শিকাগো।
প্রশ্ন : বাজারের শহর-
উত্তর: কায়রো (মিশর)।
প্রশ্ন : বাংলার ভেনিস-
উত্তর : বরিশাল।
প্রশ্ন : বিশ্বের রুটির ঝুড়ি-
উত্তর: প্রেইরি, উত্তর আমেরিকা।
প্রশ্ন : ভারতের প্রবেশদ্বার-
উত্তর: মুম্বাই।
প্রশ্ন : ভাটির দেশ-
উত্তর : বাংলাদেশ।
প্রশ্ন : ভারতের উদ্যান-
উত্তর: লক্ষ্মৌ।
প্রশ্ন : ভূ-স্বর্গ-
উত্তর: কাশ্মীর।
প্রশ্ন : ভূমধ্যসাগরের প্রবেশদ্বার-
উত্তর: জিব্রাল্টার।
প্রশ্ন : ভূমিকম্পের দেশ-
উত্তর: জাপান।
প্রশ্ন : মোটর গাড়ির শহর-
উত্তর: ডেট্রয়েট।
প্রশ্ন : মসজিদের শহর-
উত্তর: ঢাকা ও ইস্তাম্বুল।
প্রশ্ন : মন্দিরের শহর-
উত্তর: বেনারস, ভারত।
প্রশ্ন : মরুভূমির দেশ-
উত্তর: আফ্রিকা।
প্রশ্ন : মার্বেলের দেশ-
উত্তর: ইতালি।
প্রশ্ন : মুক্তার দ্বীপ-
উত্তর: বাহরাইন।
প্রশ্ন : মুক্তার দেশ-
উত্তর: কিউবা।
প্রশ্ন : ম্যাপল পাতার দেশ-
উত্তর: কানাডা।
প্রশ্ন : রৌপ্যের শহর-
উত্তর: আলজিয়ার্স।
প্রশ্ন : লবঙ্গ দ্বীপ-
উত্তর: জাঞ্জিবার।
প্রশ্ন : লিলি ফুলের দেশ-
উত্তর: কানাডা।
প্রশ্ন : শান্ত সকালের দেশ-
উত্তর: কোরিয়া।
প্রশ্ন : শ্বেত হস্তির দেশ-
উত্তর: থাইল্যান্ড।
প্রশ্ন : শ্বেতাঙ্গদের কবরস্থান-
উত্তর: গিনি কোস্ট।
প্রশ্ন : সোনালি প্যাগোডার দেশ-
উত্তর: মিয়ানমার।
প্রশ্ন : সূর্যোদয়ের দেশ-
উত্তর: জাপান।
প্রশ্ন : সোনালি আঁশের দেশ-
উত্তর: বাংলাদেশ।
প্রশ্ন : সোনালি তোরণের দেশ-
উত্তর: সানফ্রান্সিসকো।
প্রশ্ন : হারকিউলিসের স্তম্ভ-
উত্তর: জিব্রাল্টার মালভূমি।
প্রশ্ন : সোনালি প্যাগোডার দেশ-
উত্তর: মিয়ানমার।
প্রশ্ন : সম্মেলনের শহর-
উত্তর: জেনেভা।
প্রশ্ন : সাদা শহর-
উত্তর: বেলগ্রেড।
প্রশ্ন : সমুদ্রের বধূ-
উত্তর: গ্রেট ব্রিটেন।
প্রশ্ন : স্বর্ণ নগরী-
উত্তর: জোহান্সবার্গ।
প্রশ্ন : হর্ণ অফ আফ্রিকা-
উত্তর: দক্ষিণ আফ্রিকা।
প্রশ্ন : হাজার দ্বীপের দেশ-
উত্তর: ফিনল্যান্ড।
প্রশ্ন : হাজার হ্রদের দেশ-
উত্তর : আইসল্যান্ড।
প্রশ্ন : ওশেনিয়া কাকে বলে?
উত্তর : দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপকে একত্রে ওশেনিয়া বলে।
প্রশ্ন : ওশেনিয়া কি কি অঞ্চলে বিভক্ত?
উত্তর : অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মাইক্রোনেশিয়া, মেলেনেশিয়া ও পলিনেশিয়া।
প্রশ্ন:ওশেনিয়া মহাদেশের আয়তন কত?
উত্তর : ৮৪,২৮,৭০২ বর্গ কি. মি.।
প্রশ্ন : ওশেনিয়ার বৃহত্তম দেশ-
উত্তর: অস্ট্রেলিয়া।
প্রশ্ন :ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ-
উত্তর: নাউরু (২১ বর্গ কি.মি.)।
প্রশ্ন : অস্ট্রেলিয়ার আয়তন কত?
উত্তর: ৭৬,১৭,৯৩০ বর্গ কি.মি.।
প্রশ্ন : বিচিত্র জীবজন্তু ক্যাঙ্গারু, প্লাটিপাস, কোয়েল ও এমু কোথায় পাওয়া যায়?
উত্তর : অস্ট্রেলিয়া।
প্রশ্ন : ওশেনিয়ার দীর্ঘতম নদী -
উত্তর: মারে ডালিং, অস্ট্রেলিয়া (৩৭৮০ কি.মি.)।
প্রশ্ন : ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ-
উত্তর : কোসিয়াস্কা, অস্ট্রেলিয়া (২২২৮.১ মিটার)।
প্রশ্ন : ওশেনিয়ার সর্বনিম্ন বিন্দু-
উত্তর : লেক আয়ার (১৫.৮ মিটার)।
প্রশ্ন :গ্রেট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত?
উত্তর: প্রশান্ত মহাসাগরে।
প্রশ্ন : অস্ট্রেলিয়া কোন গোলার্ধে অবস্থিত?
উত্তর: দক্ষিণ গোলার্ধে।
প্রশ্ন : ওশেনিয়ার বৃহত্তম দ্বীপ-
উত্তর : নিউগিনি (৭,৮৫,০০০ বর্গ কি.মি.)।
প্রশ্ন : অস্ট্রেলিয়ার ঊষ্ণতম মাস-
উত্তর: জানুয়ারি।

31/03/2021

বাংলাদেশে প্রথম
★ 1. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
★ 2. বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ?
উঃ সৈয়দ নজরুল ইসলাম
★ 3. বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি ?
উঃ সৈয়দ নজরুল ইসলাম
★ 4. বাংলাদেশের প্রথম স্পীকার (গণ পরিষদ) ?
উঃ শাহ আব্দুল হামিদ
★ 5. বাংলাদেশের প্রথম স্পীকার (জাতীয় সংসদ) ?
উঃ মোহাম্মদ উল্ল্যাহ
★ 6. বাংলাদেশের প্রথম সি.ইন.সি. ?
উঃ জেনারেল এম. এ. জি. ওসমানী
★ 7. বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ?
উঃ এ. এস. এম. সায়েম
★ 8. বাংলাদেশের প্রথম এটর্নী জেনারেল ?
উঃ এম. এইচ. খোন্দকার
★ 9. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ?
উঃ তাজউদ্দিন আহমেদ
★ 10. বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ?
উঃ বেগম খালেদা জিয়া
★ 11. বাংলাদেশের প্রথম মহিলা রিবোধী দলীয় নেত্রী ?
উঃ শেখ হাসিনা
★ 12. বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশন ?
উঃ বিচারপতি মোহাম্মদ ইদ্রিস
★ 13. বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
★ 14. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর ?
উঃ স্যার পি. জে. হাটর্স
★ 15. ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান ?
উঃ মিঃ স্কিনার
★ 16. ঢাকা পৌরসভার নির্বাচিত প্রথম চেয়ারম্যান ?
উঃ আনন্দ চন্দ্র রায়
★ 17. ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র ?
উঃ ব্যারিস্টার আবুল হাসনাত
★18. ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র ?
উঃ মোহাম্মদ হানিফ
★ 19. প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ?
উঃ আ. স. ম. আব্দুর রব
★ 20. বাংলদেশ ব্যাংকের প্রথম গর্ভনর ?
উঃ এ. এন. হামিদুল্লাহ
★ 21. বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলনের তারিখ ?
উঃ ০৪ মার্চ, ১৯৭২
★ 22. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ?
উঃ ভারত
★ 23. বাংলাদেশের প্রথম মহিলা নোটারী পাবলিক ?
উঃ মিসেস কামরুন্নাহার লাইলী
★ 24. বাংলাদেশের প্রথম মহিলা পাইলট ?
উঃ কানিজ ফাতেমা রোকশানা
★ 25. বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত ?
উঃ মাহমুদা হক চৌধূরী
★ 26. বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রথম মহিলা প্যারেড কমান্ডার ?
উঃ এলিজা শারমিন (০২ সেপ্টেম্বর, ২০০৭)
★ 27. বাংলাদেশের প্রথম মডেল খানা কোনটি?
উঃ ভালুকা, ময়মনসিংহ
★ 28. বাংলাদেশের প্রথম মহিলা কুটনীতিবিদ?
উঃ তাহমিনা হক ডলি
★ 29. বাংলাদেশের প্রথম মহিলা সচিব ?
উঃ জাকিয়া আখতার
★ 30. বাংলাদেশের প্রথম মহিলা এস.পি ?
উঃ বেগম রওশন আরা
★ 31. বাংলাদেশের প্রথম মহিলা কাস্টমস কমিশনার ?
উঃ হাসিনা খাতুন
★ 32. বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক ?
উঃ নাজনিন সুলতানা
★ 33. বাংলাদেশের ব্যাংকিং জগতের প্রথম এম.ডি. ?
উঃ আনিসা হামেদ
★ 34. বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি?
উঃ নাজমুন আরা সুলতানা
★ 35. বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার?
উঃ সুরাইয়া রহমান
★ 36. বাংলাদেশের প্রথম জেলা প্রকাশক?
উঃ কামরুন নেসা খানম, মোশফেক ইফফাত, বেগম মমতাজ আহমেদ, রাবেয়া বেগম
★ 37. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ-উপাচার্য?
উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
★ 38. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান?
উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
★ 39. বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র ?
উঃ বেতবুনিয়া, রাঙ্গামাটি
★ 40. প্রথম বাঙ্গালী ভাইস চ্যান্সেলর ?
উঃ স্যার এফ রহমান
★ 41. প্রথম বাঙ্গালী বিলেত গমণকারী ?
উঃ রাজা রামমোহন রায়
★ 42. প্রথম বাঙ্গালী বিচারপতি?
উঃ স্যার সৈয়দ আমির আলী
★ 43. প্রথম বাঙ্গালী নোবেল বিজয়ী ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
★ 44. বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত?
উঃ শরদিন্দু শেখর চাকমা
★ 45. বাংলাদেশের প্রথম বানিজ্য জাহাজ ?
উঃ বাংলার দূত
★ 46. বাংলাদেশের প্রথম রণতরী ?
উঃ বি. এন. এস. পদ্মা
★ 47. প্রথম বাংলা চলচ্চিত্র?
উঃ মুখ ও মুখোশ
★ 48. প্রথম মুসলিম অভিনেত্রী ?
উঃ বনানী চৌধুরী
★ 49. প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙ্গালী ?
উঃ ব্রজেন দাশ (৬ বার)
★ 50. বিটিভি’র প্রথম মহিলা মহাপরিচালক ?
উঃ ফেরদৌস আরা বেগম

প্রাণঘাতী ভাইরাস করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশে বিয়েশাদি, ওয়াজ মাহফিল, পিকনিকসহ কিছু বিষয়ে কড়াকড়ি বিধিনিষেধসহ ২২ দফা চ...
31/03/2021

প্রাণঘাতী ভাইরাস করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশে বিয়েশাদি, ওয়াজ মাহফিল, পিকনিকসহ কিছু বিষয়ে কড়াকড়ি বিধিনিষেধসহ ২২ দফা চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার এ সংক্রান্ত প্রস্তাবটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকারের অনুমোদন পেলে এটি জারি হতে পারে। প্রস্তাবের নির্দেশনাগুলো কমপক্ষে আগামী ৩ সপ্তাহ পালনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

হঠাৎ করে সারাদেশে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে সংক্রমণের হার ১৭ শতাংশ ছাড়িয়েছে। রি-প্রডাকশন সম্বর (আরনট) প্রায় দেড় শতাংশের কাছাকাছি পৌঁছেছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর দুটি প্রস্তাব তৈরি করেছে। একটি সারা দেশের জন্য, অপরটি প্রযোজ্য এলাকার জন্য।

সারাদেশের জন্য প্রস্তাব

১. সব ধরনের (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা। কমিউনিটি সেন্টার/কনভেনশন সেন্টারে বিয়ে/জন্মদিন/সভা/ সেমিনার ইত্যাদি অনুষ্ঠান বন্ধ রাখা।

২. বাড়িতে বিয়ে/জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানে জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা।


৩. মসজিদসহ সব উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে ন্যূনতম উপস্থিতি নিশ্চিত করা (ওয়াক্তিয়া নামাজে ৫-এর অধিক নয় এবং জুমার নামাজে ১০-এর অধিক নয়)।

৪. পর্যটন/বিনোদন কেন্দ্র/সিনেমা হল/থিয়েটার হল সব ধরনের মেলা বন্ধ রাখা।

৫. গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন না করা।

৬. উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তঃজেলা যান চলাচল বন্ধ থাকা। অভ্যন্তরীণ বিমান ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন না করা।

৭. সব আন্তর্জাতিক যাত্রী চলাচল (স্থল/বিমান/সমুদ্র) সীমিত করা। বিদেশ থেকে আগত যাত্রীদের ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা নিশ্চিত করা।


৮. নিত্যপ্রয়োজনীয় ও জরুরি দ্রব্যাদির ক্রয়/বিক্রয় খোলা/উন্মুক্ত স্থানে নিশ্চিত করা। ওষুধের দোকানে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করা।

৯. শপিংমল বন্ধ করা।

১০. সব শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টার বন্ধ রাখা।

১১. স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সর্বদা নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করা।

১২. স্বাস্থ্যবিধি মেনে টিকা কার্যক্রম পরিচালনা করা।


১৩. বাড়ির বাইরে জনগণের অপ্রয়োজনীয় ঘোরাঘুরি/ জনসমাগম/আড্ডা বন্ধ করা। জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টার পর বাড়ির বাইরে বের হওয়া নিষেধ।

১৪. হোটেল- রেস্তোরাঁগুলোয় বসে খাওয়া বন্ধ রাখা। তবে হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনে বাসায় নিয়ে যাওয়া যাবে।

১৫. প্রয়োজনে বাইরে গেলে প্রত্যেক ব্যক্তিকে বাড়ির বাইরে সর্বদা নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করা। মাস্ক না পরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

১৬. করোনা উপসর্গ/লক্ষণযুক্ত সন্দেহজনক ও নিশ্চিত করোনা রোগীর আইসোলেশন ও করোনা পজিটিভ রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টিনের ব্যবস্থা নিশ্চিত করা।

১৭. জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া বাকি সব অফিস/শিল্পকারখানা বন্ধ রাখা। জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোয় প্রতিদিন ৩৩ ভাগ কর্মকর্তা-কর্মচারীর দ্বারা কর্মসম্পাদন করা। অসুস্থ/গর্ভবতী/৫৫ বছরের ঊর্ধ্ব কর্মকর্তা/কর্মচারীর বাড়িতে থেকে অফিস নিশ্চিত করা।

১৮. অফিসে প্রবেশ এবং অবস্থানকালীন সর্বদা বাধ্যতামূলকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরা নিশ্চিত করা।

১৯. প্রতিষ্ঠানগুলোর সব সভা, প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার অনলাইনে করা। ২০. সশরীরে উপস্থিত হতে হয় এমন যে কোনো ধরনের পরীক্ষা স্থগিত রাখা।

২১. প্রয়োজনে উচ্চ সংক্রমিত এলাকাতে লকডাউন করা।

২২. প্রত্যেক এলাকার বর্জ্য স্বাস্থ্যসম্মতভাবে ঢাকনাযুক্ত অবস্থায় সংরক্ষণ এবং নিরাপদ ব্যবস্থাপনার জন্য স্থানান্তর নিশ্চিত করা। এর আগে রোববার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে বলেন, দেশে করোনা সংক্রমণ বাড়ছে। এদিকে দিন দিন মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। কেউ স্বাস্থ্যবিধি মানছে না। করোনা তো বাড়বেই। তাই দেশের কিছু এলাকার জন্য কড়াকড়ি ঘোষণা আসতে পারে।

তিনি বলেন, আমরা যদি এখনই সতর্ক না হই, স্বাস্থ্যবিধি না মানি, তাহলে আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ, আমাদের হাসপাতালগুলোতে তো লাখো মানুষের জায়গা হবে না। কোথায় চিকিৎসা হবে? কে চিকিৎসা দেবে এত মানুষকে?’

জাহিদ মালেক বলেন, দেশে হয়ত বিভিন্ন টাইপের লকডাউনের ঘোষণা আসবে। এর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এলাকায় যাওয়া-আসা বন্ধ করা; বিয়েশাদি, অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, পিকনিকসহ জনসমাগম হয় এমন সব অনুষ্ঠানে বিধিনিষেধ আসতে পারে।

সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিছু প্রস্তাব পাঠানো হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, আমাদের পক্ষ থেকে অনেক প্রস্তাব পাঠানো হয়েছে। সেগুলো দেখে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা জারি করবেন। তার মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের লকডাউন থাকবে।

 #দেশে আবারো  #করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। তাই টিকা নেওয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সবাইকেই সতর্ক হতে হবে-  ...
31/03/2021

#দেশে আবারো #করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। তাই টিকা নেওয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সবাইকেই সতর্ক হতে হবে-
😷 মাস্ক পড়ুন।
👏 সাবান ও পরিষ্কার পানি দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করুন, বিশেষ করে ঘর থেকে বের হওয়ার আগে ও প্রবেশের পর।
🤧 হাঁচি -কাশি দেওয়ার সময়ে টিস্যু বা বাহুর ভাঁজে দিয়ে নাক- মুখ ঢেকে নিন।
❎ হাত দিয়ে নাক, মুখ ও চোখ স্পর্শ থেকে বিরত থাকুন।
🚺 যথাসম্ভব জনসমাগম পরিহার করুন ও কমপক্ষে ৩ ফিট শারীরিক দূরত্ব বজায় রাখুন।

Address

Mashurgaon, Sreenagar
Munshiganj

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 05:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801958403493

Alerts

Be the first to know and let us send you an email when Noor E Samad Nursing College, Sreenagar,Munshiganj. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Noor E Samad Nursing College, Sreenagar,Munshiganj.:

Share