Munshiganj College

Munshiganj College It is an educational page where students can find different types of news related education.

আন্ত: শিক্ষা বোর্ড ফুটবল টুর্নামেন্ট (২০২৪-২০২৫ ) এ মুন্সীগঞ্জ কলেজ রানারআপ হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ফাইনাল ম‍...
10/01/2025

আন্ত: শিক্ষা বোর্ড ফুটবল টুর্নামেন্ট (২০২৪-২০২৫ ) এ মুন্সীগঞ্জ কলেজ রানারআপ হয়েছে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ফাইনাল ম‍্যাচে নারায়নগঞ্জ কলেজের সাথে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হয়।
ট্রাইবেকারে ১১(৫) -১১(৪) ফলাফল নির্ধারিত হয়।

09/07/2022
07/07/2022

আলহামদুলিল্লাহ সকলের প্রিয় মুন্সীগঞ্জ কলেজ এমপিওভুক্ত হয়েছে।

শ্রদ্ধার সাথে স্মরণ করছি কলেজের জমিদাতা আলহাজ্ব সুবেদ আলী সওদাগর,মুন্সীগঞ্জের তৎকালিন জেলা প্রশাসক বর্তমানে স্বাস্থ‍্য শিক্ষা বিভাগের সচিব জনাব সাইফুল হাসান বাদল,প্র প্রয়াত শিক্ষাগুরু প্রফেসর সুখেন চন্দ্র ব‍্যানার্জী স‍্যার,জনাব আবুল বাশার স‍্যার সহ কলেজ এর প্রথম ও দ্বিতীয় পর্যায়ে কাজ করা ব‍্যক্তিবর্গ কে । এছাড়া স্মরণ করছি একটি বন্ধ প্রায় কলেজ কে পুনরুজ্জীবনের ক্ষেত্রে আর্থিক,শ্রম,পরামর্শ, তদুপরি আন্তরিকতা দিয়ে যারা মুন্সীগঞ্জ কলেজ কে আজকের অবস্থানে আনতে ভূমিকা পালন করেছেন।

শ্রদ্ধাভরে স্মরণ করছি স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষানুরাগী ব‍্যক্তিবর্গ কে যাদের আন্তরিকতা ও পরামর্শ সুন্দর ও শিক্ষা সহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে।

স্বরণ করছি এই প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে শিক্ষকতা সহ অন‍্যান‍্য পদে কাজ করে যাওয়া আমাদের সহযোদ্ধাদের কে যারা প্রতিষ্ঠানের আর্থিক দৈনতার কে পিছনে ঠেলে হাসিমুখে দায়িত্ব পালনে সচেষ্ট ছিল।

স্বরণ করছি কলেজের প্রাণ বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থীদের কে যাদের প্রত‍্যক্ষ ভূমিকায় কলেজের সুনাম বৃদ্ধি পেয়েছে। যার দৃষ্টান্ত মুন্সীগঞ্জ জেলার এই নবীনতম কলেজটিতে বর্তমান শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীতে 772 জন শিক্ষার্থীর ভর্তি হওয়া।

অভাব আর সংকট মানুষ কে পরিশ্রমী ও সংগ্রামী করে তোলে।ঠিক তেমনি বড় প্রাপ্তি গুলো মানুষকে অলস আর দায়িত্ব বোধকে ভোতা করে তুলতে পারে।

আমাদের অর্জন গুলো হোক বহুদূর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে মুন্সীগঞ্জ কলেজের তৃতীয় ভবন এবং  গেটের নির্মান কাজ চলছে।বর্তমান শিক্ষাবর্ষে একা...
14/04/2022

শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে মুন্সীগঞ্জ কলেজের তৃতীয় ভবন এবং গেটের নির্মান কাজ চলছে।

বর্তমান শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীতে সাড়ে সাত শতাধিক শিক্ষার্থীর মানসম্মত শিক্ষা নিশ্চিতকরন ও দৃষ্টিনন্দন একটি কলেজ ক‍্যাম্পাস গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

18/03/2022

আজ পবিত্র শব-ই বরাত।

মুন্সীগঞ্জ কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক,, আমাদের সকলের প্রিয় রাজিয়া ম‍্যাডাম এর জন‍্য সবার কাছে দোয়ার আবেদন রইল।

এছাড়াও গত বছর আমাদের কলেজ পরিবারের আরেক সদস‍্য জিসান উল ইসলাম শিশির ইন্তেকাল করেছে,সকলের কাছে তার জন‍্যও দোয়ার আবেদন রইল।
মহান আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুক আর তাদের পরিবার কে ভাল রাখুক।

আগামী 20/03/2022 রবিবার সকাল 10.00 টায় তাদের রুহের মাগফিরাত কামনায় কলেজে দোয়ার আয়োজন করা হবে।

প্রাক্তন ও বর্তমান সকল ছাত্রছাত্রী কে দোয়ায় অংশগ্রহনের আমন্ত্রণ জানানো হলো।

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ‍্যে মুন্সীগঞ্জ কলেজ আয়োজিত আলোচনা সভা,রচনা প্রতিযোগিতা,নির্বাচিত কবিতা/ছড়া আবৃত্তি,ও...
12/03/2022

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ‍্যে মুন্সীগঞ্জ কলেজ আয়োজিত আলোচনা সভা,রচনা প্রতিযোগিতা,নির্বাচিত কবিতা/ছড়া আবৃত্তি,ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

01/03/2022

মুন্সীগঞ্জ কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক রাজিয়া সুলতানা গতকাল রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারনে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।
সকলে উনার জন‍্য দোয়া করবেন,মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

মহান আল্লাহ আমাদের এবং উনার পরিবারকে এ শোক সহ‍্য করার শক্তি দান করুক।

27/02/2022

যে সব ছাত্রছাত্রীরাদের এখনো করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়নি তারা আগামীকাল সোমবার সকাল 10.00 টায় প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ স্কুল এন্ড কলেজে উপস্থিত হয়ে করোনা টিকার প্রথম ডোজ গ্রহন করতে পারবে।

টিকা গ্রহনের জন‍্য জন্মনিবন্ধন কার্ডের কপি সাথে আনতে হবে।

সংশ্লিষ্ট সকলের অবগতির জন‍্য জানানো যাচ্ছে যে,একাদশ শ্রেনীতে ভর্তির জন‍্য যে সকল শিক্ষার্থী মুন্সীগঞ্জ কলেজ নিশ্চায়ন করে...
24/02/2022

সংশ্লিষ্ট সকলের অবগতির জন‍্য জানানো যাচ্ছে যে,একাদশ শ্রেনীতে ভর্তির জন‍্য যে সকল শিক্ষার্থী মুন্সীগঞ্জ কলেজ নিশ্চায়ন করেছিল কিন্তু নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে পারে নাই তারা আজ রাত 10.30 এর মধ‍্যে কলেজের অফিস নাম্বার এ ফোন দিয়ে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হলো।

নির্ধারিত সময়ের পরে নিশ্চায়ন করা সত্ত্বেও ভর্তি হতে না পারলে কলেজ কতৃপক্ষ দায়ী নয়।

যোগাযোগ: 01975555257,01875796555

20/02/2022

আগামীকাল সোমবার 21/02/2022 মুন্সীগঞ্জ কলেজে 2021-2022 শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীতে ভর্তি কার্যক্রম চলবে (সকাল 10.00 হতে দুপুর 1.00 টা পর্যন্ত)।

Address

Munshiganj
1500

Opening Hours

Monday 10:00 - 15:00
Tuesday 10:00 - 15:00
Wednesday 10:00 - 15:00
Thursday 10:00 - 14:30
Saturday 10:00 - 15:00
Sunday 10:00 - 15:00

Telephone

+8801918311080

Alerts

Be the first to know and let us send you an email when Munshiganj College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Munshiganj College:

Share