Dinu's Blog

Dinu's Blog Blog for simple life style and special interest to agriculture & development journalism

Good Afternoon
15/08/2026

Good Afternoon

Quality time at Pirujali
18/07/2026

Quality time at Pirujali

Quality time 17 July 2026
18/07/2026

Quality time
17 July 2026

বাকৃবি রোভার স্কাউট গ্রুপের  ইনডোর গেমসের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিতময়মনসিংহ : ১৩ জুলাই, ২০২৬: বাংলাদেশ কৃষি বিশ্ব...
14/07/2026

বাকৃবি রোভার স্কাউট গ্রুপের ইনডোর গেমসের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ময়মনসিংহ : ১৩ জুলাই, ২০২৬: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত প্রথম বারের মতো মাসব্যাপী ইনডোর গেমসের ফাইনাল পর্ব, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ১৩ জুলাই ২০২৬ (সোমবার) বিকেল ৫:০০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির ২য় তলায় অবস্থিত রোভার স্কাউট ডেনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির প্রোক্টর প্রফেসর ড. মো: আবদুল আলীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও ভারপ্রাপ্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনডোর গেমসের পরিচালক ড. মো: জহিরুল আলম।
প্রধান অতিথি প্রফেসর ড. মো: আবদুল আলীম তাঁর বক্তব্যে বলেন,খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সার্বিক উন্নয়ন ঘটায়। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত জরুরী।"
উল্লেখ্য, মাসব্যাপী চলমান এই ইনডোর গেমসে বিশ্ববিদ্যালয়ের ৮০ জন ছাত্র-ছাত্রী লুডু, দাবা, ক্যারম, টেবিল টেনিস এবং উনোসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রোক্টর প্রফেসর ড. মো: আবদুল আলীম ও ভারপ্রাপ্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ করেন।

সৌজন্যে :
জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

18/04/2026

গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র

Address

Mymensingh Baghara

Alerts

Be the first to know and let us send you an email when Dinu's Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Dinu's Blog:

Shortcuts

Share