BAU Public Relations & Publications

BAU Public Relations & Publications Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BAU Public Relations & Publications, College & University, Bangladesh Agricultural University, Mymensingh.

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেস বিজ্ঞপ্তিজাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক) পেলেন বাকৃবির অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম স...
19/08/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক) পেলেন বাকৃবির অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদার।

মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক)’ অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক ও সাবেক ডিন, মাৎস্যবিজ্ঞান অনুষদ অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদার।
মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ স্বর্ণপদক অর্জন করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাকে এই সম্মাননা ও সনদপত্র প্রদান করেছেন ।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তিঃময়মনসিংহ, ১৯ আগস্ট ২০২৬। বাকৃবিতে  পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৯তম  ...
19/08/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তিঃ
ময়মনসিংহ, ১৯ আগস্ট ২০২৬।

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৯তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই)-এর ব্যবস্থাপনায় ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী আজ ১৯ আগস্ট ২০২৬, বুধবার সকাল ০৯:৩০টায় জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন এবং ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির।
জিটিআই-এর পরিচালক প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং লেকচারার ডা: সবুজ রহমান ও আইরিন আক্তার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর এ.কে.এম. রফিকুল ইসলাম। প্রশিক্ষণ সমাপ্তকারীদের পক্ষে দুইজন প্রশিক্ষণার্থী তাদের আবেগময় অনুভূতি ব্যক্ত করেন। বিশেষ অতিথিদ্বয় এবং সভাপতি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে তাদের পেশাগত উৎকর্ষ সাধনে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে এই প্রশিক্ষণ থেকে অংশগ্রহণকারীবৃন্দ যা শিখেছে সেটা যেন তাদের কর্মক্ষেত্রে কাজে লাগে। তিনি জিটিআই এর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং পাশাপাশি এই ইন্সটিটিউটের সীমাবদ্ধতা থাকলেও তা থেকে পর্যায়ক্রমে উত্তরণের আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন যে নিশ্চিতভাবেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তার আজকের এই গৌরবোজ্জ্বল অবস্থানে এসে চেষ্টা করছে দেশের মাটি, মানুষ, কৃষক, খামারি এবং সাধারণ মানুষের অন্ন যোগানো এবং কৃষির উৎকর্ষতা বাড়াতে ভূমিকা রাখার জন্য। সেই কেন্দ্রবিন্দুতে জিটিআই আছে এবং জিটিআই বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের মানসিক গঠনটিই হচ্ছে—আমরা উচ্চপদস্থ মানসিকতা ভেঙে দিয়ে মাটি এবং মানুষের সাথে কীভাবে মিশে যেতে হয়, কীভাবে সেবা দিতে হয়, কীভাবে মানুষের পাশে থাকতে হয়—বন্যা, খরা, দুর্যোগ ইত্যাদি সকল ক্ষেত্রে। বাকৃবির গ্র‍্যাজুয়েটবৃন্দ পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন পেশায় সুনামের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটিই আমাদের ঐতিহ্য, যা আমরা ধারণ করি। এবং ভবিষ্যৎ দিনগুলোতেও আমাদের নতুন প্রজন্ম বাকৃবি-কে সমৃদ্ধ করবে, দেশকে সমৃদ্ধ করবে এবং বিশ্বকে সেবা দেবে। এই শিক্ষাটুকু আপনারা এখান থেকে নিশ্চয়ই দেখেছেন। আমরা বিশ্বাস করি কর্মে, আমরা বিশ্বাস করি কাজে, আমরা বিশ্বাস করি সেবা এবং সততায়।

অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীবৃন্দ ছাড়াও আমন্ত্রিত দায়িত্বশীল শিক্ষকবৃন্দ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৫ দিনব্যপী এই প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন ।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ।

66th Establishment Day of Bangladesh Agricultural UniversityOn the joyous occasion of the 66th Establishment Day of Bang...
18/08/2026

66th Establishment Day of Bangladesh Agricultural University

On the joyous occasion of the 66th Establishment Day of Bangladesh Agricultural University (BAU), We extend our heartfelt greetings and best wishes to the entire BAU family—past and present—along with its alumni, students, faculty, staff, partners, and well-wishers at home and abroad.

Established in 1961, BAU has grown into the nation’s premier institution dedicated to agricultural education, research, innovation, and the advancement of agriculture, fisheries, livestock, and food production.

On this occasion Honorable Vice-Chancellor of BAU Professor Dr A K Fazlul Haque Bhuiyan said that over the decades, more than 61,000 graduates have emerged from this distinguished institution and are serving Bangladesh and the international community across diverse sectors.
Their contributions have played a significant role in strengthening Bangladesh’s agricultural transformation and helping the country achieve greater food security and self-sufficiency.

Today, BAU is increasingly a global academic community, welcoming 110 foreign students and fostering knowledge exchange across borders. Its commitment to research and innovation is vital not only for Bangladesh but also for addressing global challenges—including climate change, food and nutritional security, sustainable agriculture, and resilient food systems.

This year is particularly significant as three distinguished BAU alumni—Prof. Dr. Zahurul Karim, Dr. Mohammad Abdul Baki, and Prof. Dr. M. A. Rahim—have been honoured with the Independence Award 2026, the highest civilian honour of Bangladesh in recognition of their outstanding contributions to science & technology, research and training, bringing immense pride to the University and its extended family.

On this historic occasion, may BAU continue to inspire generations, expand the frontiers of agricultural science, and contribute to a food-secure, prosperous, sustainable, and knowledge-driven Bangladesh and a better world.

Happy 66th Establishment Day, Bangladesh Agricultural University!

Long live BAU. Long live the spirit of agricultural innovation and service to humanity.

International Desk
Bangladesh Agricultural University

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেস বিজ্ঞপ্তি:বাকৃবিতে অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থা সহজীকরণে অটোমেশন পদ্ধতি চালুর সুপারিশ...
18/08/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তি:

বাকৃবিতে অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থা সহজীকরণে অটোমেশন পদ্ধতি চালুর সুপারিশ

১৮ আগস্ট ২০২৬ , বাকৃবি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবসরগ্রহণকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক পেনশন, উৎসব ভাতা ও বাংলা নববর্ষ ভাতা প্রদান সহজীকরণের লক্ষ্যে গঠিত কমিটির রিপোর্ট ও সুপারিশ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬ ) মাননীয় ভাইস-চ্যান্সেলরের নিকট হস্তান্তর করা হয়েছে।

গত ২৭ মে ২০২৫ মাননীয় ভাইস-চ্যান্সেলর এর আদেশমূলে বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো: আলী রেজা ফারুককে সভাপতি এবং আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো: রুস্তম আলী, হিসাব শাখার এডিশনাল ট্রেজারার মো: সাজ্জাদ হোসেন মণ্ডল এবং সংস্থাপন শাখা-৫ (পেনশন)-এর এডিশনাল রেজিস্টার মো: সাহেবুল ইসলাম খাঁনকে সদস্য এবং হিসাব শাখার (পেনশন গ্রুপ) ডেপুটি ট্রেজারার মো: দেলোয়ার হোসেনকে সদস্য-সচিব করে কমিটি গঠন করা হয় । এছাড়া কমিটির আমন্ত্রিত সদস্য হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার (অ. দা.) প্রফেসর ড. হুমায়ুন কবির এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন।
কমিটির কার্যপরিধিতে জানানো হয়, বাকৃবির অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা দেশের বিভিন্ন জেলায় এবং বিদেশে অবস্থান করার কারণে প্রতি মাসে নির্ধারিত সময়ে বিল ফরম হিসাব শাখায় জমা দিতে তাদের ভোগান্তি পোহাতে হয়। এই সমস্যা দূর করতেই পেনশন ব্যবস্থা সহজীকরণের উদ্যোগ নেয়া হয়েছে।
কমিটির প্রধান সুপারিশসমূহ হচ্ছে ,বাকৃবির পেনশন, উৎসব ভাতা ও বাংলা নববর্ষ ভাতা প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন বা অটোমেশন সফটওয়্যার পদ্ধতিতে পরিচালিত হবে। অনলাইন অটোমেশন চালুর মাধ্যমে মাসিক পেনশন ও ভাতা বহালের ক্ষেত্রে প্রতি মাসে আলাদা করে বিল ফরম জমা দেওয়ার বিধান বাতিল করার সুপারিশ করা হয়েছে। পেনশনভোগীদের যাবতীয় তথ্য সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার সার্ভারে সুরক্ষিত ডাটাবেস তৈরি করে রাখাসহ পেনশনভোগীদের পেনশন প্রাপ্তি সহজীকরণে আরো বেশকিছু সুপারিশ করা হয়েছে। এতে করে একজন পেনশনভোগী বিশ্বের যেকোন প্রান্তে অবস্থান করে অনলাইনে 'লাইভ ভেরিফিকেশন' করে প্রচলিত নিয়মে পেনশন সুবিধা ভোগ করতে পারবেন।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া কমিটির সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আমাদের বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সেবক ও গর্বের অংশ। তাঁদের প্রাপ্য আর্থিক সুবিধা যেন সহজ, দ্রুত ও হয়রানিমুক্তভাবে প্রদান করা যায়- এটি আমাদের নৈতিক দায়িত্ব। আমি আশা করি, এর মাধ্যমে অবসরপ্রাপ্তদের পেনশন ও অন্যান্য ভাতা প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।
তিনি আরো বলেন, কমিটির সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে অতিশীঘ্রই বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তিময়মনসিংহ, ১৮ আগস্ট ২০২৬। বর্ণিল আয়োজনে বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন বাংল...
18/08/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তি
ময়মনসিংহ, ১৮ আগস্ট ২০২৬।

বর্ণিল আয়োজনে বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর ৬৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস-২০২৬ উদযাপন কমিটি'র আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের অফিস ও আবাসিক হলসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০.০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন চত্বর থেকে আনন্দ র‍্যালীর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। র‍্যালীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন এবং উক্ত র‍্যালী বাকৃবির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় হ্যালীপ্যাডে এসে শেষ হয়। প্রতিষ্ঠা দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.মো: শহীদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ'র সঞ্চালনায় হ্যালীপ্যাডে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান, সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান,রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো হেলাল উদ্দীন এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক। এসময়ে কবুতর অবমুক্তকরণ ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাদিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শুরুতে ১৯৫২, ৬৯,৭১,৯০ এবং সর্বশেষ ২০২৪ সনে ভাষার জন্য, স্বাধীনতার জন্য, স্বৈরশাসন অপসারিত করে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যেসকল বীর সেনানী আত্মত্যাগ করেছেন, আহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ১৯৬১ সনের ১৮ আগস্ট যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় তা আজকে নানা চড়াই উৎরাই পেরিয়ে ৬৬তম প্রতিষ্ঠা দিবসে উপনিত হয়েছে এবং এই সুদীর্ঘ যাত্রার মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আজকে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় দেশ-বিদেশে প্রশংসিত। বিশ্ববিদ্যালয়ের আজকের এই অবস্থানের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি তিনি তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন যে, মাতৃসম এই বিশ্ববিদ্যালয়ের সুনাম যেন খর্ব না হয় বরং উত্তরোত্তর বৃদ্ধি পায় সেজন্যে আমাদের সকলকেই পরিশ্রম, নিয়মানুবর্তিতা ও ধৈর্যের মাধ্যমে কাংখিত লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষা ও গবেষণার উপর অধিকতর মনোনিবেশের আহবান জানান এবং উদযাপন কমিটির সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। পরবর্তীতে ভাইস-চ্যান্সেলরের বাসভবন সংলগ্ন ব্রম্মপুত্র নদে মাৎস্যবিজ্ঞান অনুষদের মৎস্য খামারের আয়োজনে ভাইস-চ্যান্সেলর মহোদয়ে মাছের পোনা অবমুক্ত করেন।
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে সকালে মাননীয় ভাইস চ্যান্সেলর এর উপস্থিতিতে 'বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় : ৬৫বছরের গৌরবোজ্জ্বল পথ চলা' শীর্ষক ডকুমেন্টারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এসময় ডকুমেন্টারি প্রস্তুত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদ ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা এবং আবাসিক হলসমূহে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তিঃময়মনসিংহ, ১৭ আগস্ট ২০২৬। বাকৃবিতে 'কৃষি-ব্যবসা গবেষণায় মৌলিক পরিসংখ্যানগত পদ...
17/08/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তিঃ
ময়মনসিংহ, ১৭ আগস্ট ২০২৬।

বাকৃবিতে 'কৃষি-ব্যবসা গবেষণায় মৌলিক পরিসংখ্যানগত পদ্ধতির প্রয়োগ বিষয়ক কর্মশালা' ও সনদ বিতরনী অনুষ্ঠিত।

​বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইন্সটিটিউট অব এগ্রি বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (IADS)-এর আয়োজনে "Application of Basic Statistical Methods in Agribusiness Research" শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট ২০২৬, সোমবার সকাল ১০.০০টায় অনুষ্ঠিত উক্ত ​কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।তিনি এসময়ে "জ্ঞান ও শিখন কেন্দ্র" এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক।প্রফেসর ড. খন্দকার মো: মোস্তাফিজুর রহমান, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো: রোস্তম আলী, মৎস্য খামারের অফিসার ইন-চার্জ প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন IADS এর পরিচালক এবং অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. ছাদেকা হক। প্রফেসর ড. শাকিলা সালামের সঞ্চালনায় পর্যায়ক্রমে অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথিবৃন্দ।পরবর্তীতে ১০ কর্মদিবসে পরিচালিত প্রশিক্ষণ সমাপ্তকারী ২৭ জন ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ বিতরন করা হয়। উক্ত প্রশিক্ষণের সমন্বয়ক হিসেবে ছিলেন প্রফেসর ড. কে. এম. এম. রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এই "জ্ঞান ও শিখন কেন্দ্র" যেনো তারা সুন্দরভাবে ব্যবহার করে।এখানে যেন শিক্ষাসংক্রান্ত বিষয়াদি, অধ্যয়ন বা পড়াশোনা ইত্যাদি বিষয়ে সুযোগ-সুবিধা আরো সহজতর করতে ভূমিকা রাখা যায়। তিনি আরও বলেন যে শিক্ষকদের কাজ শুধু পড়ানো নয় বরং ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করা বা উৎসাহ দেওয়া,
প্রজ্বলিত করা, সুপ্ত প্রতিভা বা আগ্রহকে জাগিয়ে তোলা।
শিক্ষকেরা এই রিসোর্স এবং এই একাডেমিক এনভায়রনমেন্টকে সঠিকভাবে ব্যবহার করবে এবং ভবিষ্যতে আইএডিএস আরো অনেক দূর এগিয়ে যাবে এমন আশাবাদ ব্যক্ত করেন।

​জনসংযোগ ও প্রকাশনা দফতর
ময়মনসিংহ-২২০২

১৮ আগস্ট ২০২৬ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের৬৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপলক্ষে মাননীয় ভাইস-চ্যান্সেলর এর বাণী সংযুক্ত কর...
17/08/2026

১৮ আগস্ট ২০২৬ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের
৬৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপলক্ষে মাননীয়
ভাইস-চ্যান্সেলর এর বাণী সংযুক্ত করা হলো।

উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে বাকৃবির কৃষি অনুষদের শিক্ষকদের সেমিনারবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের চলমা...
13/08/2026

উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে বাকৃবির কৃষি অনুষদের শিক্ষকদের সেমিনার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের চলমান একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে আসা শিক্ষক-গবেষকদের নিয়ে নিয়মিত সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১১ আগস্ট ২০২৬ ) দুপুর ১২টায় কৃষি অনুষদে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের ড. মো. মাসুদ রানা এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ড. শিহাব উদ্দিন তাঁদের উচ্চশিক্ষা ও গবেষণালব্ধ অভিজ্ঞতা এবং গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন। সেমিনারটি সঞ্চালনা করেন অনুষদের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. মাসুম আহমাদ।
সেমিনারে কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের প্রায় ৬০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। উপস্থাপনায় বক্তারা ধানের জাত উন্নয়নে জিন প্রতিস্থাপন, খাদ্য উপাদানের স্বল্পতা পূরণে প্রয়োজনীয় অতিরিক্ত উপাদান সংযোজন, উদ্যোক্তা সৃষ্টিতে এন্টারপ্রেনারশিপে উৎসাহ বৃদ্ধি এবং জেন্ডার এমপাওয়ারমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উপস্থাপনা শেষে উপস্থিত শিক্ষকরা আলোচিত বিষয়গুলোর ওপর বিভিন্ন প্রশ্ন, মতামত ও পরামর্শ প্রদান করেন। এতে শিক্ষক-গবেষকদের মধ্যে প্রাণবন্ত আলোচনা ও জ্ঞান বিনিময়ের পরিবেশ সৃষ্টি হয়।

উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান দেশে ফিরে সহকর্মীদের সঙ্গে বিনিময় করা হলে তা একদিকে যেমন গবেষণার পরিধি বাড়াবে, অন্যদিকে কৃষি শিক্ষার গুণগত মান ও দেশের কৃষি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপস্থিত সিনিয়র শিক্ষকগণ মতামত দিয়েছেন।
উল্লেখ্য, প্রাণবন্ত আলোচনা ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

জনসংযোগ ও প্রকাশনা দফতর ,বাকৃবি ,ময়মনসিংহ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রেস বিজ্ঞপ্তিঃময়মনসিংহ, ১২ আগস্ট ২০২৬। বাকৃবিতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার ও দিকনির্দেশনামূলক '...
12/08/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
প্রেস বিজ্ঞপ্তিঃ
ময়মনসিংহ, ১২ আগস্ট ২০২৬।

বাকৃবিতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার ও দিকনির্দেশনামূলক 'সিটি ব্যাংক স্পটলাইট' প্রোগ্রাম।

​বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আজ (বুধবার )১২ আগস্ট ২০২৬, সকাল ১১.০০টায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো সিটি ব্যাংক পিএলসি-র ক্যারিয়ার ও দিকনির্দেশনামূলক বিশেষ আয়োজন "সিটি ব্যাংক স্পটলাইট" প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (IADS)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: সামছুল আলম, বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান এবং মোহাম্মদ আহসানুজ্জামান লিন্টু, সভাপতি, বাংলাদেশ এগ্রিকালচারাল ইকোনমিস্টস অ্যাসোসিয়েশন এবং পরিচালক ও সিইও, স্পেকট্রা হেক্সা ফিডস লি.।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন ‘IADS' এর পরিচালক এবং অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. ছাদেকা হক। প্রফেসর ড. শাকিলা সালামের সঞ্চালনায় পর্যায়ক্রমে অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথিবৃন্দ।
প্রোগ্রামের মূল আকর্ষণ ‘স্পটলাইট কি-নোট সেশন’ পরিচালনা করেন সিটি ব্যাংক পিএলসি-র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মোহাম্মদ মাহমুদ গনি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কর্পোরেট জগতের আধুনিক চ্যালেঞ্জ, সম্ভাবনা, দক্ষতা অর্জন এবং ক্যারিয়ার গঠনের নানা দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত শিক্ষার্থীদের তাদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে বিশেষত সময় ব্যবস্থাপনায় অধিকতর মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, সময় ব্যবস্থাপনা আমাদের প্রত্যেকের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়াও গভীর মনোযোগের সাথে কঠোর পরিশ্রমের সমন্বয় সাধন জরুরী বলে তিনি উল্লেখ করেন। জ্ঞানের গভীরতা বৃদ্ধির জন্য তিনি প্রতিটি শিক্ষার্থীকে তত্ত্ব ও তথ্যভিত্তিক বই পড়ার আহবান জানিয়ে বলেন যে, জীবনে উন্নতি করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নাই। মেধা ও পরিশ্রম দুটোর সংমিশ্রণই হলো সেরা নির্দেশক। তিনি একইসাথে ভালো আচরণ, শরীরের ভাষা, ভালোভাবে কথা বলা এবং সর্বক্ষণ প্রতিটি বিষয়ে সুন্দরভাবে সাড়া দিয়ে অন্যের মন জয় করে নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।
​সকাল ১১:০০ টায় শুরু হওয়া দুই ঘণ্টাব্যাপী আয়োজনে কি-নোট সেশন শেষে শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত ১৫ মিনিটের প্রশ্নোত্তর (Interactive Q&A) পর্বের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা কর্পোরেট ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পান। দুপুর ১:০০ টায় সমাপনী বক্তব্য, ধন্যবাদ জ্ঞাপন ও ফটোসেশনের মাধ্যমে আয়োজন সমাপ্ত করা হয়।
উল্লেখ্য, উক্ত স্পটলাইট প্রোগ্রামে বাকৃবির বিভিন্ন অনুষদের আমন্ত্রিত শিক্ষকবৃন্দ, সিটি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ এবং বাকৃবির প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশ নেন।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
ময়মনসিংহ-২২০২।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদ নির্বাচন -২০২৬ এর তফসিল ঘোষণা। বাংলাদেশ ক...
11/08/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদ নির্বাচন -২০২৬ এর তফসিল ঘোষণা।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ০২:০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার,অফিসার পরিষদ নির্বাচন-২০২৬ এবং পরিচালক, আর্থ-সামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরো কৃষিবিদ মোঃ ছরোয়ার হোসেন, স্বাক্ষরিত তফসিল অনুযায়ী নিম্নবর্ণিত পদসমূহের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে:
(ক) সভাপতি (খ) সহ-সভাপতি (গ) সাধারণ সম্পাদক (ঘ) যুগ্ম-সম্পাদক (ঙ) কোষাধ্যক্ষ (চ) দফতর ও প্রচার সম্পাদক (ছ) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক (জ) সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক (ঝ) মহিলা সম্পাদক (ঞ) সদস্য-৬ (ছয়) জন।

অফিসার পরিষদ নির্বাচন-২০২৬ সংক্রান্ত তারিখ ও সময় সংযুক্ত করা হলো।

জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ।

Address

Bangladesh Agricultural University
Mymensingh
2240

Alerts

Be the first to know and let us send you an email when BAU Public Relations & Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to BAU Public Relations & Publications:

Shortcuts

Share