04/10/2021
একটি সর্বাধুনীক ও যুগোপুযোগি শিক্ষা পদ্ধতি যা অনুসরন করলে আমাদের অনাগত প্রজন্ম,নিজেদেরকে ধার্মিক মুতাওয়াক্কিল,পরনির্ভরশীল নয়,বড়ং আত্বনির্ভরশীল একটি জাতী হিসেবে তৈরী করে দুনিয়া ও আখেরাতে মহা সফলতা অর্জন করতে পারবে ইন শা আল্লাহ।
অর্থাৎ
যে শিশুটির বয়স ৫বৎসর,প্রথম ধাপে ৫বৎসরে তাকে যা পড়ানো হবে তা নিন্মরুপ।
নাম্বার এক
একঃ সর্ব”ছ গুরুত্ব প্রদানের মাধ্যমে,পবিত্র ৩০পারা ক্বুরআনের ৬৬৬৬টি টি আয়াতের প্রতিটি শব্দকে ক্বাওয়াঈদ দারা বিশ্লেশন করে শুদ্ধ রুপে শিক্ষা দেয়া যাতে সে ক্বুরআন ভুল পড়ার মত মারাত্বক কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে।
নাম্বার দুই
ক্বুরআনের শুরুতে সুরাতুল ফাতিহা থেকে মুফলিহুন পর্যন্ত ও শেষে ফিল থেকে নাস পর্যন্ত মুখস্ত শিক্ষা দেয়া,যাতে সে তারাবির নামাজ সহ সকল ধরণের নামাজ নিজে পরতেপারে ও পড়াতে পারে।
নাম্বার তিন
নামাজের শুদ্ধতা ও পূর্ণতার জন্য,যা বাধ্যতামূলক যেমনঃ-
ثَنٰى سُبْحَانَكَ اللّٰهُمَّ, تَشَهُّدُ اَتَّحِيَّاتُ,দুরুদ শরিফاَللّٰهُمَّ صَلِّ عَلٰى اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى, দুআ‘ই মা-ছুরাহ,দুআ‘ই ক্বুনুত,তাকবীর তাসমি‘ই, তাহমিদ,রুকু সিজদার তাসবিহ্,সালাম মুনাজাত সহ সব গুলো দু‘আ শিখিয়ে,ওয়াক্তের নামাজ,জুমার নামাজ,ইদের নামাজ,ও জানাযার নামাজের বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে একজন খাটি মুসলিম অভ্যস্ত নামাজি হিসেবে তৈরী করতে পারবে।
নাম্বার চারঃ
নামাজে দারানোর আগে কিছু ফরজে আইন মাস্আলা যেমন,ওজুর ফরজ,গোসলের ফরজ,তায়াম্মুমের ফরজ,ওজু ভংগের কারণ,নামাজের ফরজ,নামাজের ওয়াজিব,নামাজের সুন্নতে মুআক্কাদাহ্,নামাজ ভঙ্গের কারণ ও প্রাশংগিক কিছু হাদিস টুটস্ত করতে পারবে।
নাম্বার পাঁচ
তিনটি ভাষায় তার নাম ঠিকানা লিখতে পারবে, আরবী বাংলা ইংরেজি রিডিং পড়তে পাবে, ঐ তিনটি ভাষাতে সে প্রাথমিক কথাবার্তা গুলো বলতে পারবে, নিজের নাম ঠিকানা তিনটি ভাষায় কম্পিউটারে টাইপ করতে পাবে।
পরিশেষে সে ক্লাস ফাইভের একটি ভালো মাণের,সরকারী সার্টিফিকেট অর্জন করত তার প্রাথমিক শিক্ষার সমাপ্তি ঘটাবে
দ্বিতীয় ধাপে মেধাবী ছাত্ররা পরবর্তী দুই বৎসরে পবিত্র ক্বুরআনের হাফেজ হয়ে তৃত্বীয় বৎসরে ক্লাস এইটের ফাইনাল পরিক্ষায় অংশ গ্রহন করে কৃতিত্বের সাথে পাস করে তার দিত্বীয় ধাপের শিক্ষার সমাপ্তি ঘটাবে। তৃত্বীয় ধাপে সে চায়লে সরাসরি স্কুল শিক্ষা কারিকুলাম অনুসরন করে,একজন হাফেজে ক্বুরআন হওয়ার পাশাপাশি,ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিষ্টার হতে পারবে। অতবা মেধাবী অ মেধাবী সকলে তাদের নিজের কারিকুলাম ঠিকরেখে,তাকমিলে হাদিস তথা,বুখারী শরিফের আলিম হওয়ার পাশাপাশি মাষ্টার্স সম মানের সার্টিফিকেট অর্জন করে,রাষ্ট্রিয় কাজে অংশ গ্রহন ও ধর্মীয় খেদমত আন্জাম দিয়ে,দুনিয়া ও আখেরাতে একটি মহা সাফল্যময় জীবন লাভ করবে ইন শা আল্লাহ