Abdur Rahman College

Abdur Rahman College আবদুর রহমান কলেজ

কলেজ বাছাইয়ে আপস নয়—ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিন।ভালো ফলাফল শুধু মেধায় নয়, সঠিক পরিবেশ ও নিয়মিত পরিচর্যাতেও আসে।আবদ...
26/08/2026

কলেজ বাছাইয়ে আপস নয়—ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিন।

ভালো ফলাফল শুধু মেধায় নয়, সঠিক পরিবেশ ও নিয়মিত পরিচর্যাতেও আসে।

আবদুর রহমান কলেজ
📍 আব্দুল্লাহপুর, সদর, ময়মনসিংহ

এইচএসসি ২০২৫ | পাশের হার ৬৮%

এখানে একজন শিক্ষার্থী শুধু শ্রেণিকক্ষে পড়ে না—
সে শেখে, অনুশীলন করে, পরীক্ষা দেয় এবং নিজের দুর্বলতা কাটিয়ে ওঠে।

🔹 অভিজ্ঞ শিক্ষকমণ্ডলি — পাঠদানে যত্ন ও দায়িত্বশীলতা
🔹 সাপ্তাহিক পরীক্ষা — নিয়মিত প্রস্তুতি ও অগ্রগতি যাচাই
🔹 গ্রুপভিত্তিক পড়াশোনা — একসঙ্গে শেখা, একে অন্যকে এগিয়ে নেওয়া
🔹 গাইড শিক্ষক — শিক্ষার্থীর ব্যক্তিগত অগ্রগতিতে নিবিড় নজর
🔹 অভিভাবকের সঙ্গে নিয়মিত যোগাযোগ — কলেজ ও পরিবারের সমন্বিত উদ্যোগ
🔹 সুবিশাল খেলার মাঠ — পড়াশোনার পাশাপাশি সুস্থ ও প্রাণবন্ত জীবন

আপনার সন্তানের আগামী দুই বছর—
শুধু একটি কলেজে নয়, একটি সুশৃঙ্খল ও যত্নশীল শিক্ষাব্যবস্থার মধ্যে কাটুক।

ময়মনসিংহ সদরে উচ্চশিক্ষা বিস্তারে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান "আবদুর রহমান কলেজ"-এ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে।
🎓মানবিক শাখা
🎓ব্যবসায় শিক্ষা শাখা

আবদুর রহমান কলেজে বিনামূল্যে কোচিং ও বিষয়ভিত্তিক সমস্যা সমাধান-ক্লাস থাকায় আলাদাভাবে কোনো বিষয়ে প্রাইভেট পড়তে হয় না। রয়েছে প্রতিটি শিক্ষার্থীকে গাইড-শিক্ষক দ্বারা নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা।

চরাঞ্চলে শিক্ষার বাতিঘর আবদুর রহমান কলেজে উপবৃত্তি ও মেধাবৃত্তির সুবিধাসহ জিপিএ ৫ প্রাপ্তদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা রয়েছে।

📲 প্রয়োজনেঃ ০১৭১২-৭৩২০৪০/০১৭১৮৬২৬৭২৭

🏢 আবদুল্লাহপুর, সদর, ময়মনসিংহ।

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবদুর রহমান কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা। ❤️
10/08/2026

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবদুর রহমান কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।
❤️

সফলভাবে সম্পন্ন হলো এইচএসসি পরীক্ষার্থীদের এডমিট কার্ড বিতরণ, বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল-২০২৬ আলহামদুলিল্লাহ।আজ আবদুর ...
27/06/2026

সফলভাবে সম্পন্ন হলো এইচএসসি পরীক্ষার্থীদের এডমিট কার্ড বিতরণ, বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল-২০২৬

আলহামদুলিল্লাহ।

আজ আবদুর রহমান কলেজে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের এডমিট কার্ড বিতরণ, বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, মাওলানা আবদুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ও নেতৃবৃন্দ, আবদুর রহমান কলেজের সম্মানিত উপদেষ্টাবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীরা এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়। আমরা বিশ্বাস করি, আমাদের প্রিয় শিক্ষার্থীরা সততা, নিষ্ঠা ও আত্মবিশ্বাসের সঙ্গে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে, ইনশাআল্লাহ।

সকল সম্মানিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক উপস্থিতি এবং সহযোগিতার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

সবার কাছে আমাদের প্রিয় পরীক্ষার্থীদের জন্য দোয়া প্রার্থনা করছি।

আসসালামু আলাইকুম। আবদুর রহমান কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের এডমিট কার্ড বিতরণ, বিদায় সংবর্ধনা ও দ...
27/06/2026

আসসালামু আলাইকুম।

আবদুর রহমান কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের এডমিট কার্ড বিতরণ, বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল উপলক্ষে আগামী ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, সকাল ১১:০০ ঘটিকায় কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, মাওলানা আবদুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ও নেতৃবৃন্দ, আবদুর রহমান কলেজের সম্মানিত উপদেষ্টাবৃন্দ এবং সকল শুভাকাঙ্ক্ষীকে সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে।

পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে আপনার মূল্যবান উপস্থিতি একান্তভাবে কাম্য।

ধন্যবাদান্তে,
মো. হারুন অর রশিদ
অধ্যক্ষ
আবদুর রহমান কলেজ

আবদুর রহমান কলেজের পক্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভকামনা ❤️।
20/04/2026

আবদুর রহমান কলেজের পক্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভকামনা ❤️।

নববর্ষ আমাদের সবার জীবনে বয়ে আনুক শুভ সূচনা—শুভ নববর্ষ ১৪৩৩
14/04/2026

নববর্ষ আমাদের সবার জীবনে বয়ে আনুক শুভ সূচনা—
শুভ নববর্ষ ১৪৩৩

অভিনন্দন! ময়মনসিংহ সদর  উপজেলা  পর্যায়ে  ‘‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬" -এ অংশগ্রহণ করে আব...
09/04/2026

অভিনন্দন!
ময়মনসিংহ সদর উপজেলা পর্যায়ে ‘‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬" -এ অংশগ্রহণ করে আবদুর রহমান কলেজ দুটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে।

২য় স্থান অর্জন : প্রজেক্ট
সিনিয়র গ্রুপ
প্রজেক্টের নাম: আইডিয়াল সিটি
অংশগ্রহণে : মোছা. নাজমীন, আকাশ আহমেদ, হাবিবুর রহমান, ইব্রাহিম, সিয়াম আহমেদ (দ্বাদশ শ্রেণি)
প্রজেক্ট তত্ত্বাবধানে : মেহেদী আহসান তুহিন স্যার, (প্রভাষক, ইংরেজি)

৫ ম স্থান অর্জন : বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬
মোছা. নাজমীন (দ্বাদশ শ্রেণি)

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬উদযাপন কর্মসূচি ও  সময়সূচিআয়োজনে: জেলা প্রশাসন ,ময়মনসিংহ
25/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬
উদযাপন কর্মসূচি ও সময়সূচি

আয়োজনে: জেলা প্রশাসন ,ময়মনসিংহ

আবদুর রহমান কলেজের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা...
20/03/2026

আবদুর রহমান কলেজের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা...

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা ❤️
20/02/2026

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা ❤️

Address

Abdullahpur
Mymensingh
2200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801712732040

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rahman College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share