30/06/2026
সপ্তাহজুড়ে প্রস্তুতি, অগণিত প্র্যাকটিস, যুক্তির ধার শানানো আর প্রতিটি রাউন্ডে নিজেদের ছাড়িয়ে যাওয়ার নিরন্তর প্রচেষ্টার পর অবশেষে পর্দা নামে INTA 5.0-এর। টান টান উত্তেজনায় ভরা এই টুর্নামেন্ট আমাদের উপহার দিয়েছে কিছু অসাধারণ মুহূর্ত, কিছু প্রাপ্য বিজয় এবং অনুপ্রেরণার গল্প।
🏆 Champion : Team – Clutch
প্রতিটি রাউন্ডে অসাধারণ আত্মবিশ্বাস, পরিশ্রম আর ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে Team Clutch। তাদের টিমের নাম "চাপের মুহূর্তে ভালো পারফর্ম" করাকে নির্দেশ করে, যা সত্যিই তারা ধারণ করেছে। ফাইনালেও তারা দেখিয়েছে তারাই শিরোপার সবচেয়ে যোগ্য দাবিদার।
Debaters: সিদরাতুল মুনতাহা
মো কাবাহ সিদ্দিকী পূর্ণ
বিভূতি সরকার
Assist: মোঃ মশিউল আজম সাগর
🥈 Runner-Up : Team – Red Card
প্রত্যেকটা টিম কে রেড কার্ড দেখিয়ে তারা জায়গা করে নেয় ফাইনালে। শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ লড়াই করে, প্রতিটি স্পিচে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে ফাইনালকে আরও রোমাঞ্চকর করে তুলেছে Team Red Card। তাদের যাত্রা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
Debaters:
আতিকুর রহমান
জাহিন জাওয়াদ
ঐশিক রায়
Assist: আফসানা খান
💥Top Break : Team – Trionda
ট্যাব রাউন্ডে নিজেদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে 1st Break করে Team Trionda। তাদের টিমের নামের অর্থ যেমন ত্রিঢেউ, ঠিক তেমনই প্রতি ডিবেট এ তিনজন ডিবেটার এর নিরলস পরিশ্রম, টিমওয়ার্ক এবং একাগ্রতার ফলস্বরূপ এই অর্জন সত্যিই বিশেষভাবে প্রাপ্য।
Debaters:
চৌধুরী শারিকা ত্ব সীন
রেহমান তাসকিয়াতুন মিরা
জুবাইদাহ ইফফাত
Assist: সুমাইয়া শিমু
✨Debater of the Final (DOF)
ফাইনালের সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স, আত্মবিশ্বাসী উপস্থাপনা এবং শক্তিশালী যুক্তির জন্য Debater of the Final নির্বাচিত হয়েছেন সিদরাতুল মুনতাহা।
👑Debater of the Tournament (DOT)
পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে সর্বোচ্চ ৭৮.৬৭ গড় নম্বর অর্জন করে Debater of the Tournament হয়েছেন জুবায়দা ইফফাত। এই অর্জন তার নিষ্ঠা এবং পরিশ্রম এরই প্রতিফলন।
⚖️ Independent Adjudicator
এই টুর্নামেন্টে শুধু ডিবেটাররাই নয়, নিজেদের দক্ষতা ও নিরপেক্ষ বিচারক্ষমতার মাধ্যমে independent adjudicator দের জন্যও ছিলো বড় সুযোগ। Top Independent Adjudicator হিসেবে Break করেছেন এস. এম. নাঈম। আন্তরিক অভিনন্দন!
অভিনন্দন জানাই সকল বিজয়ীকে। তোমাদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, আমাদের ক্লাবের জন্যও এক গর্বের অধ্যায়। আশা করি ভবিষ্যতেও তোমরা এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং ক্লাবের প্রতি তোমাদের একনিষ্ঠতা আরও দৃঢ় হবে।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা - যেসব টিমের নাম আজ এই পোস্টে নেই, তারাও এই টুর্নামেন্টের সমান গুরুত্বপূর্ণ অংশ। কারণ একটি টুর্নামেন্ট শুধু বিজয়ীদের দিয়েই নয়, সকল অংশগ্রহণকারীর স্বপ্ন, পরিশ্রম, সাহস এবং উপস্থিতি দিয়েই পূর্ণতা পায়।
জয়-পরাজয় সাময়িক, কিন্তু শেখার যাত্রা কখনো থেমে থাকে না। আজকের অভিজ্ঞতাই আগামী দিনের আরও বড় অর্জনের ভিত্তি। তাই মাথা উঁচু করে এগিয়ে চলুন-the best is yet to come.
Congratulations to everyone who made Intra 5.0 a memorable journey! ✨