24/05/2026
⚠️ সকল শিক্ষার্থীদের অবগতির জন্য ⚠️
সম্প্রতি কিছু অসাধু চক্র “স্টুডেন্ট ডিটেইলস কালেকশন” এর নামে বিভিন্ন Google Form-এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করছে। জানানো যাচ্ছে যে, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ধরনের কোনো অফিসিয়াল Google Form বা তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়নি।
তাই অনুগ্রহ করে কোনো অননুমোদিত Google Form-এ আপনার নাম, ফোন নাম্বার, আইডি, পাসওয়ার্ড, ডকুমেন্ট বা অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রদান করবেন না।
যেকোনো তথ্য যাচাইয়ের জন্য শুধুমাত্র কলেজের অফিসিয়াল নোটিশ ও কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। এবং ওয়েবসাইট ফলো করুন।
সচেতন থাকুন, নিরাপদ থাকুন।