25/08/2026
আলহামদুলিল্লাহ, ১ম মাসের পরিচর্যা ও যাচাই পর্বের মাসিক মেধাক্রমে প্রথম ৫ জনের হাতে পুরস্কার তুলে দেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকমণ্ডলী।
‘ওস্তাদ’ তো মাথার মুকুট।
অকৃতজ্ঞতার এই যুগেও যে শিক্ষার্থীরা আজও তাঁদের শিক্ষকের সামনে শ্রদ্ধা ও সম্মানকে যথাযথ মর্যাদায় ধারণ করে, তারা নিঃসন্দেহে সবার ঊর্ধ্বে থাকার যোগ্য। অনেক বড় হও তোমরা সকলেই এই দোয়া রইল তোমাদের সকলের জন্য। ফি আমানিল্লাহ।