20/06/2026
ডিপ্লোমা টেকনেশিয়ানরা জোর করে কিভাবে ইঞ্জিনিয়ারিং জব সেক্টর দখল করে আছে, এই ব্যাপারটা এখন সবার কাছে পরিষ্কার, চলুন আজকে আপনাদের ডিপ্লোমা পাশ করে কিভাবে ইঞ্জিনিয়ারিং কলেজের সহযোগী অধ্যাপক হওয়া যায় তার একটা নমুনা দেখাই:
২০১৭ সালে খালেদা ফেরদৌসি ও রওনক আরা চৌধুরি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর পদে কর্মরত ছিলেন, তাদের শিক্ষাগত যোগ্যতা ছিলো ডিপ্লোমা পাস। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৭ সালে তারা দুইজনই জুনিয়র ইন্সট্রাক্টর পদে থাকা অবস্থায় সরাসরি সহকারী অধ্যাপক পদে আবেদন করেন এবং মাশাল্লাহ ২০১৮ সালেই তারা ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে সহকারী অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত হয়। কত্ত মেধাবী শিক্ষক নিয়োগ দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড বুঝেছেন ? UGC এর নিয়ম অনুযায়ী বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হতে হলে তার জন্য নুন্যতম যোগ্যতা হলো মার্স্টাস পাস, পাশাপাশি থাকতে হবে আন্তর্জাতিক জার্নালে নুন্যতম ১ টি পাবলিকেশন এবং ২ বছরের প্রভাষক পদে চাকরির অভিজ্ঞতা। প্রশ্ন জাগছে না ঊনারা কোন ক্যাটাগরিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং লেভেলের ইঞ্জিনিয়ারিং কলেজে নিয়োগপ্রাপ্ত হলো? হে উত্তর একটাই ডিপ্লোমা কোটা, ডিপ্লোমা কোটা!! থামেন প্রমোশনতো পেতেই পারে তাই না? ঠিক তেমনি এই আগস্ট মাসে তারা সহযোগী অধ্যাপক হয়েছেন, খালেদা ফেরদৌসী সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সহযোগী অধ্যাপক আর রওনক আরা ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে সহকারী অধ্যাপক পদে প্রমোশন পেয়েছেন। কি বুঝলেন? এই সোনার বাংলাদেশে সহযোগী অধ্যাপক হতে গেলে আপনাকে পিএইচডি ডিগ্রী অর্জন করতে হবে না ডিপ্লোমা করলেই হবে। এই ডিপ্লোমা সিন্ডিকেট যে কতটা ভয়াভহ তার ফল ১৭-১৮ বছর ধরে ভোগ করছে ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা। প্রশ্ন তলুন তারা কোন ডিগ্রী দিয়ে সহযোগী অধ্যাপক হয়েছে? সহযোগী অধ্যাপক রওনক আরার ওয়েভ মেইল ডোমেইন দেখেন তাহলেই বুঝে যাবেন কেমন শিক্ষক 😐
তথ্যঃ Engineer - প্রকৌশলী