25/07/2026
A two-day training program, organized by the Institutional Quality Assurance Cell (IQAC) of BAU, titled “Development of Skills in the Use and Implementation of D-Nothi” was held on 24-25 July, 2026 to enhance the skills of Bangladesh Agricultural University (BAU) officials and make administrative activities digital and dynamic.
The inauguration ceremony held on Friday (July 24, 2026) at 10 am was attended by the Honorable Vice-Chancellor of the university, Professor Dr. A. K. Fazlul Haque Bhuiyan, as the Chief Patron. The Registrar of the university, Dr. Md. Halal Uddin and Treasurer, Professor Dr. Humayun Kabir, were present as Special Guests at the ceremony. Muhammad Nazmul Islam, Additional Director of the ICT Department of the University Grants Commission (UGC), and Dwijen Chandra Das, Deputy Director, were present as Resource Persons. In addition, IQAC Additional Director, Professor Dr. Md. Shaheed Reza and Professor Dr. Murad Ahmed Farukh were present at the ceremony. IQAC Director, Professor Dr. M. Asaduzzaman Sarker presided over the ceremony.
In his speech as the Chief Patron, Vice-Chancellor Professor Dr. A. K. Fazlul Haque Bhuiyan told that the content of this training on the use and implementation of D-Nothi is very important. After the training, the D-Nothi activities will be officially launched in all the relevant departments of the university. He called for making the administrative activities more dynamic, transparent and efficient by properly utilizing the knowledge gained in the training.
It is worth noting that the training will be held for two days starting from July 24 and ending on July 25, 2026. A total of 20 senior and mid-level officials of the university administration are participating in it.
[বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমকে ডিজিটাল ও গতিশীল করার লক্ষ্যে “ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ১০টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন এবং ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নাজমুল ইসলাম এবং উপ-পরিচালক দ্বিজেন চন্দ্র দাস। এছাড়া অনুষ্ঠানে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শাহেদ রেজা এবং প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক এ প্রশিক্ষণের বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ শেষে আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল সংশ্লিষ্ট দপ্তরে ডি-নথির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। তিনি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও দক্ষ করার আহ্বান জানান।
উল্লেখ্য, প্রশিক্ষণটি ২৪ জুলাই শুরু হয়ে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিনিয়র ও মিড-লেভেল পর্যায়ের মোট ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।]