28/07/2026
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দুই দফা পরিবর্তনের পর আগামী ১০ আগস্ট ২০২৬ প্রকাশ করা হবে। যেহেতু ফলাফল প্রকাশে বিলম্ব হয়েছে, তাই এবার একাদশ শ্রেণিতে ভর্তির সময়সীমা তুলনামূলক কম হতে পারে।
তাই এখন থেকেই বিভিন্ন কলেজ সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করো। শুধু নামে নয় , কলেজের শিক্ষার মান, শৃঙ্খলা, অভিজ্ঞ শিক্ষক, ক্যাম্পাস পরিবেশ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাফল্য ও সহশিক্ষা কার্যক্রম বিবেচনা করে সিদ্ধান্ত নাও।
মনে রেখো, সঠিক কলেজ নির্বাচনই তোমার আগামী দুই বছরের শিক্ষাজীবন এবং ভবিষ্যৎ উচ্চশিক্ষার ভিত্তি গড়ে দেবে। তাই সিদ্ধান্ত নাও ভেবেচিন্তে।