13/07/2026
সম্প্রতি এলএলএম (প্রফেশনাল) প্রোগ্রামের কিছু বর্তমান ও সাবেক শিক্ষার্থীর ভিজিটিং কার্ড, নেমপ্লেট ও অন্যান্য পরিচয়ে ডিগ্রি উপস্থাপনের ক্ষেত্রে অসঙ্গতির বিষয়টি আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের নজরে এসেছে। এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ও মতামত আইন অনুষদের অধীনে পরিচালিত এলএলএম (প্রফেশনাল) প্রোগ্রামের নজরে এসেছে।
ইতোমধ্যে এলএলএম (প্রফেশনাল) প্রোগ্রামের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ উক্ত প্রোগ্রামের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি আনুষ্ঠানিক নোটিশ/বিজ্ঞপ্তি প্রদান করেছে (নোটিশের ছবি দেওয়া হলো)। উক্ত নির্দেশনায় সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, ডিগ্রি ব্যবহারের ক্ষেত্রে "এলএলএম (প্রফেশনাল)" পরিচয় সম্পূর্ণ ও সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং বিভ্রান্তিকর উপস্থাপনা থেকে বিরত থাকতে হবে নতুবা এটা প্রতারণা, নৈতিক দিক দিয়ে অশোভনীয় ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষুন্ন করে । এছাড়াও প্রফেশনালের সকল ব্যাচের ক্লাসে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে, আপনারা যে যেখান থেকে এলএলবি ডিগ্রি নিয়েছেন সেটা স্পষ্ট করে উল্লেখ করবেন, তারপর এলএলএম (প্রফেশনাল) কথাটা লিখবেন। আমরা আরো বলি যে, আপনারা আমাদের নিয়মিত ছাত্র নন। সুতরাং আপনারা (এলএলবি, এলএলএম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়) এভাবে কখনোই লিখতে পারবেন না বা পারেন না। এরপরেও লক্ষ্য করছি যে, কিছু শিক্ষার্থী ভুলভাবে এবং প্রতারণার সহিত এই কাজ করে যাচ্ছে। আমরা বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। প্রথমত উনাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। যদি এরপরেও এমন কাজ অব্যাহত রাখে তাহলে উনাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আইন অনুষদ।
যেহেতু বিষয়টি নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তাই সকল শিক্ষার্থীর প্রতি অনুরোধ থাকবে এ বিষয়ে কোনো বিভ্রান্তি, বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করে অনুষদের আইনানুগ প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার।
©️ আসাদুজ্জামান নিউটন স্যার