28/07/2017
ছেলেটা হোটেলে ঢুকতেই ওয়েটার খুব ভদ্রভাবে বলল মামা কি খাবেন বলেন। রুই, ইলিশ, চিংড়ি, রুপচাঁদা, গরু, মুরগি, হাস, কোয়েল কোনটা খাবেন।
ছেলেটা মুচকী হেসে বলল মামা ডিম নেই।
মামা বলল আছে।
মামা রান্না ডিম আর তার সাথে কয়েক প্রকারের ভাজি এনে ছেলেটার সামনে দিল।
ছেলেটা বলল, মামা শুধু ডিম হলেই চলবে, ভাজি গুলা নিয়ে যান। দেড় প্লেট ভাত নেয়ার পর ছেলাটা যখন আরও হাফ প্লেট ভাত নিয়ে ওয়েটারের কাছে ঝোল চাইল, ওয়েটার চরা গলায় জবাব দিল "ঝোল নাই"।
১৫ টাকার ডিম নিয়ে ২০ টাকার ঝোল চাইলে তো হবে না।
সামনে পাতলা ডাইল(ডাউল) আছে ওটা দিয়ে খান। ছেলেটা যেন চুপসে গেল।
ওয়েটারের এমন কথায় অনার্সে পড়া ছেলেটা কোন জবাব খুজে পেল না।
চুপ চাপ খেয়ে বেরিয়ে গেল। বুঝলাম ছেলেটা আমার মত মধ্যবিত্ত বাবার সন্তান।
যার টাকায় লেগে আছে তার বাবার বুকের ঘামের গন্ধ, তার গৃহিণী মায়ের বেদনা, আছে একবুক স্বপ্ন।
আজ তার বাবাও হয়তো হাট থেকে মরা মাছটা কিনে বা খালি হাতে বাড়ি ফিরে তার মাকে বলছে "দেখ আমাদের ছেলে একদিন অনেক বড় হবে, তোমাকে আর দুই শাড়িতে বছর পার করতে হবে না, মরা মাছ রান্না করতেও হবে না।
না খেয়ে দিন পার করতে হবে না। ছেলেটাকে দেখে মায়া লাগে নি বরং গর্ব হয়েছে।
এই ডিম খাওয়া, ৬০ টাকার চটি পায়ে দেয়া ছেলেগুলোইযে একদিন দেশের মাথা হয়।
এরা পারেনা গার্লফ্রেন্ডের জন্মদিনে দামি গিফ্ট দিতে, পারেনা হোটেলে পোলাও খেতে, পারেনা মটর বাইকে সাঁ সাঁ করে ছুটতে ইত্যাদি ।
এরা পারে ঝোল ছাড়া ভাত খেয়েও বাবা মায়ের স্বপ্ন পূরনে নির্ঘুম রাত কাটিয়ে বিজয়ের পতাকা ছিনিয়ে আনতে ।
Akash ChowdhorY