ভূগোল ও পরিবেশ বিভাগ, আনন্দমোহন কলেজ।

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • ভূগোল ও পরিবেশ বিভাগ, আনন্দমোহন কলেজ।

ভূগোল ও পরিবেশ বিভাগ, আনন্দমোহন কলেজ। ভূগোল ও পরিবেশ বিভাগ আনন্দমোহন কলেজ।
?

20/09/2022
13/01/2020

এই পেজের জন্য Active একজন admin দরকার।
য‌ে ক‌লেজ ও বিভা‌গের বি‌ভিন্ন update দিত‌ে পার‌বে ।

27/03/2019

আমি অধ্যাপক আর আমার স্ত্রী হাইস্কুলের শিক্ষিকা।

সকাল বেলায় আমার গিন্নির মেজাজ আর চায়ের জল এক সংগে ফুটতে থাকে।

আজ হঠাৎ গিন্নির আদেশ হলো - তিতলির (আমার মেয়ের নাম) স্কুল থেকে ডাক এসেছে, তোমাকে যেতেই হবে। অংকের দিদিমণি দেখা করতে চেয়েছেন।

অগত্যা যেতেই হলো।

গিয়ে দেখি, বিশাল একটা হলঘরে চশমা আঁটা অংকের দিদিমণি বসে আছেন।

গম্ভীর গলায় ডাকলেন - অনন্যা পাল। সেই ডাকে অনন্যার মা উঠে দাঁড়ালেন। চললো অনন্যা কোন কোন অংক পারেনি তার বিশ্লেষণ। তার সংগে পাল্লা দিয়ে চললো, বেচারা অনন্যার মায়ের তীব্র আস্ফালন।
- এতগুলো টাকা খরচ করে মাষ্টার রেখেছি। আজ বাড়ি চল, তোর হাত-পা ভাঙব!

পল্লবীর মা আর বাড়ি পর্যন্ত অপেক্ষা করলেন না। তিনি হলের মধ্যেই পল্লবীর চুলের মুঠি ধরে কয়েকটা চড় মেরে বললেন - আজ তোর বাবা বাড়িতে আসুক। দেখবি ফাঁকি মারার কত মজা!

আর টুম্পার বাবা - টুম্পা তিনটে অংক ভুল করায় তীক্ষ্ণ কন্ঠে বললেন - সামনের তিনদিন টুম্পার খাওয়া বন্ধ !!!

এভাবেই কেটে গেল অনেকটা সময়।
অবশেষে ডাক এলো - তিতলি চ্যাটার্জ্জী, মানে আমার মেয়ে, যার জন্য এখানে আমার আসা।

দিদিমনি বলে চললেন - আপনার মেয়ে তো অর্ধেক অংকই পারেনি!

আমি বললাম
- অর্ধেক অংক তো পেরেছে। আর একটু বড় হলে বাকিটা শিখে নেবে। আপনি টেনশন করবেন না, ম্যাডাম।

- আপনি কনফিডেন্ট?

- নিশ্চিত। আসলে কি জানেন ম্যাডাম, আমি আর তিতলির মা, মাধ্যমিকে দুজনে মিলে অংকে ১০০ তুলতে পারি নি। তবুও আমার অধ্যাপক হওয়া কিম্বা তিতলির মায়ের রাগী দিদিমণি হতে কোন অসুবিধেই হয় নি!

তিতলি খুশী হয়ে বলল --
- বাবা, আজ বিরিয়ানী খাব।

আমি বললাম - টুম্পাকেও ডাকিস। ওর বাবা ওকে তিন দিন খেতে দেবে না বলেছে !!!!

*বাড়তি চাপ দিয়ে ছেলেমেয়েকে টেনশন দেবেন না। টেনশন নেওয়ার জন্য তো সারা জীবনটা পড়ে রইল ওরা যেদিন নিজে বুঝবে ঠিক শুধরে যাবে।*

_জনৈক অধ্যাপক_

*খুব ভাল লাগল তাই শেয়ার না করে থাকতে পারলাম না (সংগৃহীত)

 #মা""ছেলে মাকে বলছে, "মা" তুমি আমার জন্য জীবনে অনেক কষ্ট করেছো! বলো তোমার কি খেতে মনে চায়??! আমি আজ তোমার ঋন শোধ করবো!!...
26/03/2018

#মা""
ছেলে মাকে বলছে, "মা" তুমি আমার জন্য জীবনে অনেক কষ্ট করেছো! বলো তোমার কি খেতে মনে চায়??! আমি আজ তোমার ঋন শোধ করবো!!
মা বলছে বাবা তাহলে বাজার থেকে ১টি পাঁকা আম নিয়ে আসিস!!
তারপর ছেলে রাতে পাঁকা ১টা আম নিয়ে এলো!!!!
মা বলছে বাবা আমটা তোমার বুকে উপরে রাখো, যখন আমি চাইবো তখনি দিও!!.
ছেলে ঘুমিয়ে গেলে পিঠের নিচে পরে আমটা চ্যাপটা হয়ে যায়!!!
সকাল বেলা মা এসে আমটা চাচ্ছে!!!..
ছেলে বলছে মা আমটা পিঠের নিচে পরে চ্যাপটা হয়ে গেছে!!!...ছেলে বলল,,,,
মা প্রয়োজনে আমি আরো ১টি পাঁকা আম এনে দিবো!!! মা কাতর কন্ঠে বলল!!
বাবারে তোমাকে আমি পৌষ মাসের শীতে ডান কাদে শুয়ায়ছি প্রসাব করে দিয়েছিস!!!!....বাম কাদে শুয়ায়াছি প্রসাব করে দিয়েছিস!!!!!!.....তারপর বুকে শুয়ায়ছি, প্রসাব করে দিয়েছিস!!!!!
কই ১দিনের জন্য তো পিঠের নিচে তোরে ফালাইনি!!!!! তুই কি করে বলিস মায়ের ঋন শোধ করে দিবি??????
পৃথিবীতে কেবল মাত্র বাবা মা তার সন্তানকে শর্তহীন ভাবে ভালবাসে!!!!!!!!!!!!!!
মা কথাটি ছোট অতি, কিন্তু প্রতিটি সন্তানের জীবনে শ্রেষ্ঠ উপহার হচ্ছে মা!!!
একটা বার কি।। মা।। লিখতে ইচ্চা হয় না।।

******* পিতৃ ঋণ *******"বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনদিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছো ত...
24/03/2018

******* পিতৃ ঋণ *******

"বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনদিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছো তুমি কি জানো আমি আগামী তিন বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো"।
বাবা : ( কিছুটা মুচকি হেসে) "একটা গল্প শুনবি?"
ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বললো-
"বলো বাবা শুনবো......"

তোর বয়স যখন চার আমার মাসিক আয় তখন দু হাজার টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখোনো বুঝতে দেইনি। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর 'মা কে 'সুখী করতে। তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেবার ই প্রথম আমরা দুজন- আমি-আর তোর মা পরিকল্পনা করেছি আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করবো।

সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি। তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটা মুটি ভাল। কিন্তু খুব কষ্ট হয়ে
গেছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। ঔষধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে বাসে করে পায়ে হেটে ঘামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিষহ লাগতো। কিন্তু কখোনো কাউকে বুঝতে দিইনি এমনকি তোর মা কেও না।

একদিন শো রুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপ এর জন্য। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপ টা কিনে দিয়েছিলাম। আমার তখনকার এক টাকা তোর এখন এক পয়সা! কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস। ব্রান্ড নিউ মোবাইলে হেড ফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস। পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কন্সার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো।

আর তোর একশ টাকা নিয়ে আমি এখন সুগার মাপাই । জানিস আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল! তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই।
বাবারা নাকি "খাড়ুশ টাইপের" হয় । আমিও আমার বাবাকে তাই ভাবতাম । পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি, সব কষ্ট তোর মা সহ্য করেছে। কিন্তু বিশ্বাস কর পিতা থেকে দ্বায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে। যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা
হলেও পিতৃবন্দনা কোথাও দেখেছিস ?

পিতৃবন্দনা আমি আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না,তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দ্বায়িত্ব পালনে বিচ্যুত হয় না। আমি তোর পেছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যায় করেছি তা হয়তো তুই তিন বছরে শোধ দিতে পারবি...

কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্ন গুলো ?
যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণশোধের কথা বলছিস.
সেই স্বপ্ন গুলো কি আর কোনোদিন বাস্তব রুপ পাবে ?
আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না তোমার ভালবাসা তোমায় ফিরিয়ে দেব, তাহলে বলবো বাবাদের ভালবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না।

তোকে একটা প্রশ্ন করি, ধর তুই আমি আর তোর খোকা তিন জন এক নৌকায় বসে আছি। হটাৎ নৌকা টা ডুবতে শুরু করলো....
যে কোন একজনকে বাঁচাতে পারবি তুই।
কাকে বাঁচাবি ?
( ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নড়াতে পারছেনা! )
উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না।

পৃথিবীতে সব চেয়ে ভারী জিনিস কি জানিস?
পিতার কাঁধে পুত্রের লাশ!u
আমি শুধু একটা জিনিস চাই।
আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি -
তোকে কোলে নেবার ঋণ।

17/03/2018

কথা গুলি একটু মনদিয়ে শুনুন মুগ্ধ হয়ে যাবেন

Address

Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভূগোল ও পরিবেশ বিভাগ, আনন্দমোহন কলেজ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share