Govt. Ananda Mohon College, Mymensingh

Govt. Ananda Mohon College, Mymensingh স্থাপিত: ১৯০৮
নীতিবাক্য: জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও ।

আনন্দ মোহন কলেজ

বাংলাদেশের ময়মনসিংহ শহরের অবস্থিত একটি কলেজ। কলেজটি ১৯০৮ সালে প্রতিষ্ঠিত। এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। ইতিহাস এটি ভারতীয় উপমহাদেশের এর একটি অন্যতম বিখ্যাত কলেজ। এর অবস্থান বাংলাদেশের ময়মনসিংহ জেলা শহরে। এটির দৃষ্টিনন্দন সৌন্দর্য উপনিবেশিক আমলের ঐতিহ্যকে বহন করে চলেছে। বাঙালি শিক্ষাবিদ ও সমাজসংস্কারক আনন্দমোহন বসু ১৮৮৩ সালে প্রতিষ্ঠা করেন ময়মনসিংহ ইনস্টিটিউশন।



১৮৮০ সালে এই ইনস্টিটিউশন কার্যক্রম শুরু করে ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল নামে। ১৮৯৯ সালে ময়মনসিংহের দুটি নাগরিক কমিটি ময়মনসিংহ সভা ও আঞ্জুমানে ইসলামিয়া একটি কলেজ প্রতিষ্ঠার দাবী জানায়। এ দাবীর পরিপ্রেক্ষীতে আনন্দ মোহন বসুর সাহায়তায় ১৯০১ সনের ১৮ জুলাই সিটি কলেজিয়েট স্কুল, ময়মনসিংহ সিটি কলেজ নামে শিক্ষা কার্যক্রম আরাম্ভ করে। তখন এই কলেজটি কলকাতা সিটি কলেজ কাউন্সিলের আর্থিক সহযোগিতায় পরিচালিত হতো। কিন্তু ১৯০৮ সালে সেই আর্থিক সহায়তা দেওয়া বন্ধ হয়ে যায়। তারপর ১৯০৮ সালে ময়মনসিংহ সিটি কলেজ, আনন্দ মোহন কলেজ নামে যাত্রা শুরু করে। তবে কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয় ১৯০৯ সালে। প্রতিষ্ঠাকালে আনন্দ মোহন কলেজের ছাত্র ছিল মাত্র ১৭৮ জন ও শিক্ষক ছিলেন ৯ জন। কলেজটি ১৯৬৪ সালে সরকারিকরণ করা হয়।

বর্তমান চিত্র

বর্তমানে আনন্দ মোহন কলেজে ১৮টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হয়। এসব বিষয়ে প্রায় ৩২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক রয়েছেন ২০১ জন। কলেজের শিক্ষার্থীদের জন্য পাঁচটি আবাসিক হল রয়েছে। যার মধ্যে ছাত্রদের জন্য ৩টি ও ছাত্রীদের জন্য ২টি হল । প্রায় ৫০ হাজার বই নিয়ে আছে সমৃদ্ধ কেন্দ্রীয় লাইব্রেরি। চালু করা হয়েছে ইন্টারনেট ক্যাফে।

প্রতিষ্ঠান বিভাগসমূহ

হিসাববিজ্ঞান
বাংলা
ইংরেজি
ইতিহাস
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
ইসলামী শিক্ষা
অর্থনীতি
রাষ্ট্রবিজ্ঞান
সমাজকল্যাণ
সমাজকর্ম
উদ্ভিদবিদ্যা
প্রাণীবিদ্যা
গণিত
পদার্থবিদ্যা
রসায়ন
ভূগোল
ব্যবস্থাপনা
মার্কেটিং
Banking & Finance
দর্শন

উল্লেখযোগ্য ব্যক্তি

আবুল ফাতেহ — ডিপ্লোম্যাট, statesman and Sufi

নীহাররঞ্জন রায় — ইতিহাসবিদ পি.সি. সরকার

—যাদুকর প্রবোধ চন্দ্র গোস্বামী — শিক্ষাবিদ

প্রিন্সিপ্যাল ইবরাহীম খাঁ — লেখক

সৈয়দ ওয়ালিউল্লাহ — উপন্যাসিক)

নির্মলেন্দু গুণ — কবি

নুরুল আমিন – প্রধানমন্ত্রী

মুখলেশুর রহমান খান — শিক্ষাবিদ

02/01/2026

রাতের পরিবেশ

29/12/2025

কুয়াশায় আনন্দ মোহন কলেজের সকালের পরিবেশ

আনন্দ মোহন কলেজ মেডিকেল সেন্টার
15/12/2025

আনন্দ মোহন কলেজ মেডিকেল সেন্টার

15/12/2025

আনন্দ মোহন কলেজের সকালের পরিবেশ

28/11/2025
26/11/2025

কলেজের পরিচিত মুখ কালা ভাই
তার কোন কাজ নাই শুধু কলেজে বসে থাকাই তার কাজ

25/11/2025

বসন্ত বরণ উৎসবে আনন্দমোহন কলেজ

23/11/2025

আনন্দমোহন কলেজে
হল ভিত্তিক খেলা

সুকান্ত ভট্টাচার্য হল কাজ চলমান
22/11/2025

সুকান্ত ভট্টাচার্য হল
কাজ চলমান

Address

College Road
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Ananda Mohon College, Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share