Jamia Islamia Arabia Dinarpur Balidhara Madrasah

Call Directions Website

Jamia Islamia Arabia Dinarpur Balidhara Madrasah Official page of Jamia Islamia Arabia Dinarpur Balidhara Madrasah

09/08/2026

আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছরের ন্যায় এবং প্রতিটি পরীক্ষায় জামিআ’ ইসলামিয়া আরাবিয়া দিনারপুর বালিধারা মাদ্রাসা মেধাবী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার ও সনদ প্রদান করে আসছে।

এর ধারাবাহিকতায় ১৪৪৭-৪৮ হিজরি, ২০২৬-২৭ ইংরেজি চলতি বছরের প্রথম সাময়িক পরীক্ষায় সব বিষয়ে ৮০ মার্ক পেয়ে মুমতাজ প্রাপ্ত হয়েছে ১৫ জন তালিবুল ইলমরা। জামিআ'র সম্মানিত আসাতিজায়ে কেরাম ও তালিবুল ইলমদের উপস্থিতিতে পূর্বঘোষিত পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে আজ এবং এই ১৫ জন তালিবুল ইলমদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে জামিআর সম্মানিত আসাতিজায়ে কেরাম ও মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে।

উল্লেখ্য, এছাড়াও ৪৪ জন মমতাজ প্রাপ্ত তালিবুল ইলমরা রয়েছে। পুরস্কার শুধু সর্ব-বিষয়ে ৮০ মার্ক পেয়ে মুমতাজ প্রাপ্ত তালিবুল ইলমদের পুরস্কৃত করা হয়েছে।

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে এই আয়োজন ও মেহনতকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কবুল করুন এবং জামিআ’র সার্বিক সব অবস্থায় উন্নতি ও অগ্রগতি দান করুন।

27/07/2026

আলহামদুলিল্লাহ! আজ জামিআ' ইসলামিয়া আরাবিয়া দিনারপুর বালিধারা মাদ্রাসার নূরানী শিশু শ্রেণী, প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের মাঝে মাদ্রাসার অফিসিয়াল মনোগ্রাম সম্বলিত ইউনিফর্ম প্রদান করা হয়েছে।

ছোট ছোট শিক্ষার্থী শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদেরকে মাদ্রাসামুখী ও পড়াশোনায় আগ্রহী করে তোলার জন্য ইউনিফর্ম বিতরণ একটি চমৎকার পদক্ষেপ।

মোট বিতরণকৃত ১০০টি ইউনিফর্মের মধ্যে ৩০টি ইউনিফর্ম সম্মানিত অভিভাবকদের নিজ অর্থায়নে এবং ৭০টি ইউনিফর্ম মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত দাতাগণের অর্থায়নে প্রদান করা হয়েছে।

আল্লাহ সুবহানাহু তায়ালা সম্মানিত দাতা, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের এই দানকে কবুলও মঞ্জুর করুন এবং সকল শিক্ষার্থীকে ইলমে দ্বীনের আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন।

আলহামদুলিল্লাহ, গতকাল ১১ জুলাই ২০২৬ ইংরেজি, ২৫ মুহররম ১৪৪৮ হিজরী মোতাবেক রোজ শনিবার থেকে শুরু হয়েছে “জামিআ’ ইসলামিয়া আরা...
12/07/2026

আলহামদুলিল্লাহ, গতকাল ১১ জুলাই ২০২৬ ইংরেজি, ২৫ মুহররম ১৪৪৮ হিজরী মোতাবেক রোজ শনিবার থেকে শুরু হয়েছে “জামিআ’ ইসলামিয়া আরাবিয়া দিনারপুর [বালিধারা মাদরাসা] নবীগঞ্জ হবিগঞ্জ এর প্রথম সাময়িক পরীক্ষা। ৫০০-এরও অধিক পরিক্ষার্থী নিয়ে পরীক্ষা চলছে এই তিনটি হলে। পরীক্ষা চলমান থাকবে আটদিন পর্যন্ত। (শুধু হিফজ বিভাগের পরীক্ষা শেষ করে পরীক্ষা পরবর্তী ছুটিতে আছে।)

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সকল পরীক্ষার্থীদের আশাতীত কামিয়াবি দান করুন এবং জামিআ’র সম্মানিত শিক্ষকবৃন্দের সকল মেহনতকে কবুল করুন। ছাত্র-ছাত্রীরা যেন তাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারে সবাই দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে দ্বীনের জন্য কবুল করেন - আমিন।

জামিয়া ইসলামিয়া আরাবিয়া দিনারপুর (বালিধারা) মাদ্রাসা কলিজার রুহানি সন্তান গুলো নাযারা সম্পন্ন করে 10/6/2026  আজ সবক গ্রহ...
10/06/2026

জামিয়া ইসলামিয়া আরাবিয়া দিনারপুর (বালিধারা) মাদ্রাসা কলিজার রুহানি সন্তান গুলো নাযারা সম্পন্ন করে 10/6/2026 আজ সবক গ্রহণ করেছে প্রিয়দের কাছে দোয়া চাই আল্লাহ যেন তাদেরকে হাফিজে কুরআন এবং আলিমে বা আমল হিসেবে কবুল করেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামিআ র আবনা,ফুযালা, মুহিব্বীন,মুতাআল্লিক্বীন ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক ঈদ মোবারক ও শুভেচ...
27/05/2026

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামিআ র আবনা,ফুযালা, মুহিব্বীন,মুতাআল্লিক্বীন ও শুভাকাঙ্ক্ষীদের জানাই
আন্তরিক ঈদ মোবারক ও শুভেচ্ছা।

تقبل الله مناومنكم صالح الاعمال

25/05/2026

আলহামদুলিল্লাহ কেরাত প্রতিযোগিতায় মোঃ নাহিদ আহমদ প্রথম স্থান অর্জন করেছে দোয়া করবেন আল্লাহ যেন থাকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন আমিন।

পরীক্ষা-পরবর্তী প্রাণবন্ত পরিবেশে, পবিত্র ঈদুল আযহার আগমনী বার্তাকে সামনে রেখে "জামিআ' ইসলামিয়া আরাবিয়া দিনারপুর (বালি...
24/05/2026

পরীক্ষা-পরবর্তী প্রাণবন্ত পরিবেশে, পবিত্র ঈদুল আযহার আগমনী বার্তাকে সামনে রেখে "জামিআ' ইসলামিয়া আরাবিয়া দিনারপুর (বালিধারা মাদ্রাসা)-এর "শায়খ আব্দুল হাই (রহঃ) ছাত্র সংসদ” এর উদ্যোগে দ্বিতীয় অধিবেশনে শুরু হয়েছে এক বর্ণাঢ্য, জাঁকজমকপূর্ণ ও মনোমুগ্ধকর "ইলমী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান”।

দীনি জ্ঞানচর্চা, সুপ্ত প্রতিভার বিকাশ এবং শিক্ষার্থীদের মাঝে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে আজকের এই আয়োজন। উৎসবমুখর এ আয়োজনকে ঘিরে পুরো মাদ্রাসা প্রাঙ্গণে বিরাজ করছে আনন্দ, উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের অনন্য আবহ।

আজ ২১ মে ২০২৬ ইংরেজি, ৩ জিলহজ্জ ১৪৪৭ হিজরি, রোজ বৃহস্পতিবার থেকে জামিআ’ ইসলামিয়া আরাবিয়া দিনারপুর (বালিধারা মাদরাসা) এ...
21/05/2026

আজ ২১ মে ২০২৬ ইংরেজি, ৩ জিলহজ্জ ১৪৪৭ হিজরি, রোজ বৃহস্পতিবার থেকে জামিআ’ ইসলামিয়া আরাবিয়া দিনারপুর (বালিধারা মাদরাসা) এর নূরানী শিশু শ্রেণী হতে মুতাওয়াসসিতাহ ৪র্থ বর্ষ ও হিফয বিভাগ সহ প্রায় সাড়ে চার শতাধিক শিক্ষার্থীর মাসিক পরীক্ষা শুরু হয়েছে।

চলমান এ পরীক্ষা আগামী ২৪ মে ২০২৬ ইংরেজি, রোজ রবিবার পর্যন্ত অনুষ্ঠিত হবে, ইনশা-আল্লাহ।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল শিক্ষার্থীর জন্য এ পরীক্ষা সহজ ও কল্যাণময় করুন এবং তাদেরকে আশানুরূপ সাফল্য অর্জনের তাওফিক দান করুন।

Address

Nabiganj

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Islamia Arabia Dinarpur Balidhara Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share