Jhikotia Ishaq Mazumder Ideal Girls' High School

Jhikotia Ishaq Mazumder Ideal Girls' High School The transformation of education begins with teachers. "The Teacher's Voice: New Social Commitments in Education"

With Mijanur Rahman – I'm on a streak! I've been a top fan for 16 months in a row. 🎉
11/03/2026

With Mijanur Rahman – I'm on a streak! I've been a top fan for 16 months in a row. 🎉

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আগামীকাল ২৮/১২/২০২৫ থেকে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা, বেগম জামিল...
27/12/2025

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আগামীকাল ২৮/১২/২০২৫ থেকে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা, বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট এ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে তোমরা সবাই প্রবেশ পত্র সংগ্রহ করেছো। সকাল ১০:০০ টায় পরীক্ষা শুরু হবে। প্রথম দিন অবশ্যই সকাল ৯:০০টার মধ্যে ভেন্যু তে উপস্থিত থাকবে। বাড়ি থেকে আজই প্রবেশ পত্র, কয়েকটি কলম, পেন্সিল, স্কেল একটি ফাইল সহকারে রেডি করে রাখবে। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে ধীরস্থির ভাবে লিখবে। সকল প্রশ্নের উত্তর দিবে। অপেক্ষাকৃত সহজ প্রশ্নের উত্তর আগে দিবে। হলে কারো সাথে খারাপ আচরণ করবে না। পরীক্ষা শুরুর পূর্বে আমাদের আবদুর রহিম স্যার অথবা জাহিদ স্যার হলের সামনে থাকবেন। কোনো সমস্যা হলে স্যারদের জানাবে। পরীক্ষা চলাকালীন কোনো সমস্যা হলে দায়িত্বরত শিক্ষক কে জানাবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল।

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের অবগত করানো যাচ্ছে যে আগামীকাল ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ মহান বিজয় দিব...
15/12/2025

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের অবগত করানো যাচ্ছে যে আগামীকাল ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের প্রতিষ্ঠান এ আলোচনা, চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকল শিক্ষার্থীদের সকাল ১০:০০ টার পুর্বেই উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হলো।

28/11/2025

টিনএজ বয়সটার একটা বড় সমস্যা — ছেলে-মেয়েরা হঠাৎ করেই বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে।
এই আকর্ষণটা খুব স্বাভাবিক, কিন্তু অনেক সময় তা “প্রেম” বলে ভুল বোঝে। এখান থেকেই শুরু হয় টিনএজ প্রেমের গল্প — যা সামান্য ভুল বোঝাবুঝি, কিছু কৌতূহল, আর একটু অবুঝ ভালো লাগা মিলে জটিল হয়ে ওঠে।

যারা এমন অভিজ্ঞতার মধ্যে পড়েছেন, তারাই জানেন — এটা শুধু “প্রেম” না, পুরো পরিবারের মানসিক পরীক্ষা।

বাবা-মা হিসেবে আমরা কীভাবে এমন পরিস্থিতি সামলাতে পারি এই নিয়েই আজ লিখছি।

⃣ প্রথমে নিজেকে সামলান।
বাচ্চার প্রেমের খবর শুনে রাগ, কান্না, চিৎকার — এসব নয়।
শান্ত থাকুন। এটা শুধু আপনার সন্তানের নয়, আজকাল প্রায় প্রতিটি পরিবারেই এমন ঘটনা ঘটে। আপনি যদি রাগারাগি করেন, সন্তান আরও জেদি হয়ে উঠবে। তাই প্রথম কাজ, নিজেকে ঠান্ডা রাখুন।

⃣ পার্টনারের সঙ্গে কথা বলুন।
স্বামী-স্ত্রী দুজন মিলে বিষয়টা হ্যান্ডেল করা জরুরি।
অনেক সময় মা ভেবে নেন, “বাবা জানলে রেগে যাবে,” তাই গোপন রাখেন। এতে সমস্যাটা আরও বড় হয়। তাই যিনি আগে জানবেন, তিনিই অন্যজনকে জানাবেন। দুজনের বোঝাপড়াতেই সমাধান সম্ভব।

⃣ সন্তানের সঙ্গে খোলামেলা আলোচনা করুন।
রাগ না করে শান্তভাবে কথা বলুন।
ওর দিকের গল্পটা শুনুন — কেন এমন হলো, কতদূর এগিয়েছে, কীভাবে ভাবছে।
শুনতে কষ্ট লাগলেও শুনুন। কারণ ওর কথার ভেতরেই আপনি সমাধানের সূত্র পাবেন।

⃣ বোঝান, কিন্তু ছোটো করবেন না।
ওর ভালো লাগার মানুষটাকে খারাপ বলা বা তার পরিবারকে টেনে এনে হেয় করা ঠিক নয়। এতে উল্টো জেদ বাড়বে।
বরং বাস্তব দিকটা বোঝান — সম্পর্কের ভবিষ্যৎ, দায়িত্ব, পারিবারিক সমস্যা ইত্যাদি।
যখন ও নিজে বুঝবে, তখনই সরে আসবে।

⃣ টিনএইজ প্রেমের বাস্তব সমস্যা নিয়ে বলুন।
উদাহরণ দিন — আশেপাশে দেখা কিছু ঘটনার।
ও বুঝুক, টিনএইজ প্রেম অনেক সময় কতটা ভঙ্গুর হতে পারে।

⃣ ওর বন্ধু বা কাছের কাউকে সঙ্গে নিন।
এই বয়সে বন্ধুর কথা অনেক বেশি প্রভাব ফেলে।
তাই বিশ্বস্ত কোনো বন্ধু বা কাজিনকে বিষয়টা জানিয়ে বোঝানোর দায়িত্ব দিন।

⃣ হুমকি বা ভয় দেখাবেন না।
যার সঙ্গে সম্পর্ক আছে, তাকে ভয় দেখানো বা হুমকি দেওয়া শতভাগ ক্ষেত্রেই বিপরীত ফল দেয়। এতে তারা আরও জেদি হয়।

⃣ বিশ্বাসের জায়গা তৈরি করুন।
সন্তান যেন মনে করে আপনি তার শত্রু নন, বরং তার মঙ্গল চান।

যখন ও বুঝবে আপনি তার পাশে আছেন, তখনই ধীরে ধীরে সরে আসবে।

⃣ ব্যাপারটা সবাইকে বলে বেড়াবেন না।
এতে সন্তান লজ্জিত হবে, জেদি হয়ে উঠবে, এবং সম্পর্ক ছাড়তে চাইবে না।

⃣ ওর অনুভূতিকে আঘাত করবেন না।
বলুন, “আমি জানি, সম্পর্ক শেষ করা কষ্টের। কিন্তু জীবনে কিছু বাস্তবতা মানতেই হয়। তোমার ভবিষ্যতের জন্য একটু ভেবে দেখো।”
একটা আলতো স্পর্শ, মাথায় হাত বুলিয়ে বলা এই কথাগুলো যেকোনো কড়া ভাষার চেয়ে অনেক বেশি কাজ করবে।

⃣ বিশ্বস্ত কারো পরামর্শ নিতে পারেন।
সবাইকে না জানিয়ে, যাকে আপনি সত্যিই বিশ্বাস করেন, এমন কারো সঙ্গে কথা বলুন।

⃣ ঘরে আটকে রাখবেন না, পড়াশোনা বন্ধ করবেন না। এ যুগে ঘরবন্দি করে সম্পর্ক আটকানো যায় না।
বরং ওকে বিশ্বাস করুন, বলুন—
“আমি তোমাকে বিশ্বাস করছি, দয়া করে সেই বিশ্বাস রাখো।”
এই কথাটা অনেক সময় তালা-চাবির চেয়ে বেশি শক্তিশালী হয়।

⃣ একে অপরকে দোষ দেবেন না।
এমন পরিস্থিতিতে বাবা-মা একে অপরকে দোষ দিলে সন্তান আরও দূরে সরে যায়। তাই একসাথে টিম হিসেবে কাজ করুন।

⃣ মনে রাখুন, এটা একটা মাইন্ড গেইম।
আপনার ঠান্ডা মাথা, কৌশল আর ধৈর্যের ওপর নির্ভর করছে সন্তানের ভবিষ্যৎ। একবার ভুল পদক্ষেপ নিলে “সাপ আপনাকে খেয়ে ফেলবে।”
তাই ভেবে, কৌশলে এগোন।

⃣ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর।
সবচেয়ে ভালো হলো আগে থেকেই সচেতন থাকা।
👉 সন্তান টিনএইজে ঢুকলেই সম্পর্কের ঝুঁকি নিয়ে খোলামেলা কথা বলুন।
👉 কার সঙ্গে মিশছে খেয়াল রাখুন, মাঝে মাঝে বন্ধুদের বাসায় ডাকুন।
👉 রাতে স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহারে নিয়ম রাখুন।
গভীর রাতে ফোন বা ওয়াইফাই অনেক সময় সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়।

শেষ কথা —
বাচ্চার প্রেমের খবর শুনে ঝাঁটা হাতে “তোর প্রেম বের করছি” মুডে যাওয়া নয়।
লম্বা দম নিন, ঠান্ডা মাথায় ভাবুন —
“আমি এখন এক যুদ্ধে নামছি, আর জেতার জন্য ঠান্ডা মাথা দরকার।”
দেখবেন, আপনি পারবেন।

#টিনএইজপ্রেম
© CEDA INNOVATIVE SCHOOL

23/11/2025

দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল নাঈমা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে (এডমিন আমি) তার সহপাঠীদের উদ্দেশ্যে একটি মেসেজ লিখেছে যাহা আমি হুবহু কপি করলাম।
মহান আল্লাহ তোমার আশা আকাঙ্ক্ষা পূরণ করুক। আল্লাহ তোমাদের সবাই কে সুমতি দান করুক।

আসসালামু আলাইকুম।
আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন।

সহপাঠীবৃন্দ, ১০ম শ্রেণিতে আমাদের অ্যাকাডেমিক ক্লাস আর মাত্র ৩ দিন। ৩ দিন পর আমরা আর কখনোই চাইলেও সেই ১০ম শ্রেণিতে ফিরে যেতে পারবো না। অসংখ্য স্মৃতি বিজড়িত আমাদের কাটানো ৫টি বছর… ১০ম শ্রেণির এই শেষ দিনগুলোকে আমরা চাইলে স্মৃতির পাতায় চিরস্থায়ী করে রাখতে পারি। অন্তত শেষ এই সময়গুলো আমাদের একসাথে কাটানো উচিত—কারণ এর পর হয়তো আর কখনো এক শ্রেণিতে বসে ক্লাস করার সুযোগ আসবে না। কার সাথে কবে দেখা হবে—তা অনিশ্চিত।

গত কয়েকদিন যাবৎ শ্রেণিকক্ষে উপস্থিতি অত্যন্ত কম, যা প্রমাণ করে যে এই ৫টি বছরে আমরা বিদ্যালয়ের প্রতি সেই টান তৈরি করতে পারিনি। যদি সত্যিই আমাদের ভেতরে সেই ভালোবাসা থাকতো, তবে শেষ সময়ে আমরা সবাই একসাথে উপস্থিত থেকে এই দিনগুলোকে স্মরণীয় করে রাখতাম।
প্রধান শিক্ষক স্যার চেয়েছেন—শেষ সময়ে আমরা সকলে উপস্থিত থেকে একটি সুন্দর সমাপ্তি রেখে যাই। আগামী ৩টি ক্লাসে শতভাগ উপস্থিতি থাকলে শিক্ষকরা সত্যিই খুব খুশি হবেন। আমরাও চাই, আমাদের শেষ সময়টা স্মৃতিমধুর হয়ে থাকুক। তাই প্রধান শিক্ষক স্যারের কথাগুলো আন্তরিকভাবে গ্রহণ করে আমরা যেন আগামী কাল থেকে যথারীতি বিদ্যালয়ে উপস্থিত থাকি। আর যদি কথাগুলো এড়িয়ে যাই—তাহলে বলার মতো কিছুই থাকবে না।
আমরা চাই, এই অধ্যায়ের সমাপ্তি হোক সম্মিলিততার সৌন্দর্যে।
চলুন, শেষ দিনগুলোকে অপচয় না করে এমনভাবে কাটাই—যাতে ফিরে তাকালে কোনো আফসোস না থাকে; শুধু থাকে স্মৃতির উজ্জ্বল আলো।

ধন্যবাদ।

"তরুণ প্রজন্মের সচেতনতা ই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রধান হাতিয়ার", ছিল আজকের বিতর্কের বিষয়। বিতার্কিক ছিল ৮ম ও ৯ম শ্রে...
27/07/2025

"তরুণ প্রজন্মের সচেতনতা ই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রধান হাতিয়ার", ছিল আজকের বিতর্কের বিষয়। বিতার্কিক ছিল ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরা।
বিজয়ী দল বিপক্ষে অবস্থান গ্রহণকারী ৯ম শ্রেণি।

গতকাল উত্তরার মাইলষ্টোন কলেজের বিমান দুর্ঘটনার নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনা করে Jhikotia Ishaq Mazumder Ideal...
22/07/2025

গতকাল উত্তরার মাইলষ্টোন কলেজের বিমান দুর্ঘটনার নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনা করে Jhikotia Ishaq Mazumder Ideal Girls' High School ঝিকটিয়া ইছহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় দোয়ার অনুষ্ঠান আয়োজন করে।

13/07/2025

ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি - ০৬/০৮
Deadline: 6 Aug 2025

Apply: https://app.dutchbanglabank.com/ আগ‍্রহী শিক্ষার্থীদেরকে আবেদন করার জন‍্য আহবান করছি ।

আগ্রহী শিক্ষার্থীরা দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করো।🔹 প্রাইমারি ক্যাটাগরি: ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থী।🔹 জুনিয়র ক্যাটাগ...
13/07/2025

আগ্রহী শিক্ষার্থীরা দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করো।

🔹 প্রাইমারি ক্যাটাগরি: ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থী।
🔹 জুনিয়র ক্যাটাগরি: ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থী।
🔹 সেকেন্ডারি ক্যাটাগরি: ৯ম , ১০ম , এসএসসি-২৫ এবং ১১শ শ্রেণির শিক্ষার্থী—যারা ১ জানুয়ারি ২০১০ সালের পরে জন্মগ্রহণ করেছে।

প্রতিটি ক্যাটাগরির জন্য থাকবে আলাদা প্রশ্ন এবং মূল্যায়ন ব্যবস্থা ।

রেজিস্ট্রেশন লিংক : https://online.bdjso.org

BdJSO Online Platform.

Address

Montali Road
Nangalkot
3580

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Saturday 07:00 - 17:00
Sunday 07:00 - 17:00

Telephone

01814366124

Alerts

Be the first to know and let us send you an email when Jhikotia Ishaq Mazumder Ideal Girls' High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jhikotia Ishaq Mazumder Ideal Girls' High School:

Share