Jamia Islamia Obaidia Nanupur

Jamia Islamia Obaidia Nanupur বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

18/05/2026

আজ ১৮/৫/২৬ইং রোজ সোমবার নানুপুর মাদ্রাসা কুরবানীর উপলক্ষে বন্ধ হচ্ছে।
আলহামদুলিল্লাহ জামিয়া কর্তৃপক্ষ সেই উপলক্ষে সমস্ত ছাত্রদের জন্য ভি.আই.পি মেহমানদারীর ব্যবস্থা করেছেন।

09/05/2026

আলহামদুলিল্লাহ! 🕌
সকলের দোয়া ও ভালোবাসায় আমাদের নানুপুর বড় মসজিদ পুনর্নির্মাণের কাজ অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে বর্তমানে সয়েল টেস্টের (Soil Test) কাজ চলমান রয়েছে।
মসজিদ আল্লাহর ঘর। এই পবিত্র কাজের সফল সমাপ্তির জন্য আপনাদের সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।

28/04/2026

নানুপুর মাদরাসায় চালু হচ্ছে স্পোর্টস জোন

সকল ছাত্রদের প্রতি কঠোর নির্দেশনা!
20/04/2026

সকল ছাত্রদের প্রতি কঠোর নির্দেশনা!

📢 বিশেষ ঘোষণাএতদ্বারা জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ-এর সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জা...
13/04/2026

📢 বিশেষ ঘোষণা
এতদ্বারা জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ-এর সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—
📅২৫/১০/১৪৪৭ হিজরী মোতাবেক ১৪/০৪/২০২৬ ঈসাব্দ তারিখ হতে
📅 ০১/১১/১৪৪৭ হিজরি মোতাবেক ২০/০৪/২০২৬ ঈসাব্দ তারিখ পর্যন্ত
জামিয়ার সকল বিভাগের নতুন শিক্ষার্থীদের ছবি সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে, ইনশাআল্লাহ।
অতএব, নির্ধারিত সময়ের মধ্যে সকল শিক্ষার্থীকে অনলাইনে ছবি জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
🌐 অনলাইনে ছবি জমা দেওয়ার পদ্ধতি:
🔹 প্রথমে জামিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন:
👉 jionanupur.com
🔹 ওয়েবসাইটে প্রবেশ করার পর “শিক্ষা কার্যক্রম” অপশনে ক্লিক করুন।
🔹 এরপর “শিক্ষার্থীদের ছবি আপলোড” অপশনে ক্লিক করুন।
🔹 একটি ওয়েব অ্যাপ্লিকেশন চালু হবে।
🔐 লগইন তথ্য:
কোড: ১০৪৪
ইউজার নাম: PHOTOS
পাসওয়ার্ড: ১২৩৪
🖼️ ছবি আপলোড করার নিয়ম:
🔹 “ব্যবহারকারী ছবি” অপশনে প্রবেশ করুন।
🔹 প্রোফাইল ছবি আপলোড ফর্মে গিয়ে ইউজার কোড অপশনে
👉 ১৪৪৮ হিজরী / ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইডি প্রদান করে সার্চ করুন।
🔹 শিক্ষার্থীর নাম স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে—নিজের নাম নিশ্চিত করুন।
🔹 সর্বশেষে, সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের এক কপি ছবি আপলোড করে
👉 UPLOAD বাটনে ক্লিক করুন।

কর্তৃপক্ষ
জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর
ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ।

জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর

27/03/2026

আগামী ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরী মোতাবেক ৮ এপ্রিল ২০২৬ ঈসায়ী রোজ বুধবার হতে জামিয়ার ছবক্ব শুরু হবে ইনশাআল্লাহ।

25/03/2026

📢আলহামদুলিল্লাহ, শুরু হলো এশিয়ার অন্যতম বৃহৎ দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান নানুপুর মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম।
​জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর-এর ২০২৬-২৭ (১৪৪৭-৪৮ হিজরী) শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দ্বীনি ইলমের এই পবিত্র আঙিনায় নতুন ও পুরাতন ছাত্রদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে আমাদের প্রিয় জামিয়া।
​🗓 ভর্তির সময়সূচী:
​আজ ৫ শাওয়াল ১৪৪৭ হিজরী / ২৫ মার্চ ২০২৬ ইং, বুধবার থেকে সকল বিভাগে ভর্তি চলছে।
​💰 ভর্তি ও সেবা ফি সংক্রান্ত তথ্য:
​১. ভর্তি ফি:
​নতুন ছাত্র: ৮০০ (আটশত) টাকা
​পুরাতন ছাত্র: ৭০০ (সাতশত) টাকা
​২. সেবা ফি (বিভাগ অনুযায়ী):
​উচ্চতর বিভাগসমূহ থেকে জামাতে হাস্তুম ও শর্ট কোর্স:
​নতুন ছাত্র: ২০০০ (দুই হাজার) টাকা
​পুরাতন ছাত্র: ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকা
​নূরানী, হিফজ বিভাগ, ইয়াজদাহুম, দাহুম ও নাহুম জামাত:
​নতুন ও পুরাতন সকলের জন্য: ৩০০০ (তিন হাজার) টাকা
​📌 ভর্তিচ্ছুদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা:
​✅ অবশ্যই আইডি কার্ড অথবা জন্মনিবন্ধন সনদ সাথে আনতে হবে।
✅ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
​📞 সরাসরি যোগাযোগ করুন:
📱 01819343980
দপ্তরে ইহতেমাম
​নিবেদন: ইলমপিপাসু শিক্ষার্থীদের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে পোস্টটি শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ আমাদের এই শিক্ষাবর্ষকে কবুল ও বরকতময় করুন। আমীন।
​ #নানুপুর_মাদ্রাসা #ভর্তি_চলছে

17/02/2026

শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য মুহূর্ত
​উপমহাদেশের আধ্যাত্মিক রাহবার শায়খুল মাশায়েখ আল্লামা শাহ ছালাহ উদ্দিন পীর সাহেব নানুপুরী (দা.বা.) এবং বর্তমান সরকারের নবনিযুক্ত ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের একটি বিশেষ মুহূর্ত।

​পুরানো স্মৃতি আজও চোখে ভাসে— সেদিন মজলুম অবস্থায় দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেই তিনি সর্বপ্রথম ছুটে এসেছিলেন কুতুবুল আলম আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরী (রহ.)-এর কবর জিয়ারত করতে। আলেম-ওলামা আর বুজুর্গদের প্রতি তাঁর এই যে গভীর ভক্তি ও ভালোবাসা, তা সত্যিই বিরল।
​মাননীয় ধর্মমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে আবারও অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা।

আমাদের বিশ্বাস, পীর সাহেব নানুপুরী হুজুরের মতো আলেমদের দোয়া আর পরামর্শ নিয়ে তিনি ইসলামের সেবায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন। তাঁর নেতৃত্বে ওলামায়ে কেরামের মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং দ্বীনের পথে এক নতুন দিগন্ত খুলে যাবে, ইনশাআল্লাহ।

​আল্লাহ তায়ালা তাঁকে সুস্থতার সাথে এই বড় দায়িত্ব পালনের শক্তি দিন। আমীন।

আলহামদুলিল্লাহ…!দেশ ও জাতীর কল্যাণের জন্য দোয়াও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো জামিয়ার বার্ষিক ইসলামী মহসম্মেলন৷ইনশাআ...
05/12/2025

আলহামদুলিল্লাহ…!
দেশ ও জাতীর কল্যাণের জন্য দোয়া
ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো জামিয়ার বার্ষিক ইসলামী মহসম্মেলন৷

ইনশাআল্লাহ…!
আগামী ১২ ও ১৩ নভেম্বর ২০২৬ ঈসায়ি
বৃহস্পতি ও জুমাবার, জামিয়ার বার্ষিক ইসলামী মহসম্মেলন৷

এতে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি দ্বীনি দাওয়াত রইল৷

দাওয়াতটি প্রচার করুন—

জামিয়ায় ড. আ ফ ম খালিদ হোসেন এর বয়ানে লাখো মানুষের সমাগম।
05/12/2025

জামিয়ায় ড. আ ফ ম খালিদ হোসেন এর বয়ানে লাখো মানুষের সমাগম।

বিশেষ দৃষ্টি আকর্ষণ!!নানুপুর মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মেহমানদের নির্দিষ্ট বিশ্রামাগা...
04/12/2025

বিশেষ দৃষ্টি আকর্ষণ!!
নানুপুর মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মেহমানদের নির্দিষ্ট বিশ্রামাগার।

Address

Nanupur
1619

Telephone

+8801816355952

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Islamia Obaidia Nanupur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jamia Islamia Obaidia Nanupur:

Share