Naogaon Govt. College, Naogaon - নওগাঁ সরকারী কলেজ, নওগাঁ

  • Home
  • Bangladesh
  • Naogan
  • Naogaon Govt. College, Naogaon - নওগাঁ সরকারী কলেজ, নওগাঁ

Naogaon Govt. College, Naogaon - নওগাঁ সরকারী কলেজ, নওগাঁ জ্ঞানই শক্তি Naogaon Govt. College, is a public educational institution based in Naogaon District, Bangladesh.
(1)

It was established in 1962 with 300 students, and currently serves about 16,000. It is situated at the north-east part of Naogaon and is authorized by the National University. for more information please visit en.wikipedia.org/wiki/Naogaon_Govt._College

এমপি গাজি নজরুল ইসলামের ঘটনায় বিয়ের ব্যাপারটা যে বানোয়াট এবং মিথ্যা, দুটো জিনিস জানার পর সেটা বোঝা খুবই সহজ ছিল।প্রথমটা ...
22/07/2026

এমপি গাজি নজরুল ইসলামের ঘটনায় বিয়ের ব্যাপারটা যে বানোয়াট এবং মিথ্যা, দুটো জিনিস জানার পর সেটা বোঝা খুবই সহজ ছিল।

প্রথমটা হলো মেয়েটার বয়স এবং দ্বিতীয়টা হলো—এমপি নিজে মেয়েটার জন্য চাকরির সুপারিশ করেছিলেন।

বয়সের ব্যাপারটা বলি। আপনি একজন প্রায় ষাটোর্ধ্ব বয়সের বৃদ্ধলোক। আপনি যখন দ্বিতীয় বিয়ের চিন্তা করবেন, বাংলাদেশের সমাজ, সামাজিক বাস্তবতা এবং প্রেক্ষিত চিন্তা করে আপনি এমন বয়সের কাউকেই বাছাই করবেন যে একেবারে আটপৌরে তরুণী নয়। কারণ, একজন তরুণী, যে সদ্য তার যৌবনে প্রবেশ করেছে, সে একটা নির্দিষ্ট সময় অবধি স্বামীকে কাছে পাবে—এটা তো ধর্তব্য।

কিন্তু, আপনার বয়স ষাট পার হয়ে গেছে, অথচ আপনি যাকে বিয়ে করেছেন বলে দাবি করছেন তার বয়স আঠারোও হলো না (মেয়ের স্কুলের সার্টিফিকেট অনুযায়ী)—দেশের আইনপ্রণেতা, তিনবারের সংসদ সদস্য এসব নাহয় বাদই দিলাম, সাধারণ চিন্তায় এটাকে কীভাবে বোঝা হবে?

হ্যাঁ, সমাজে এরকম কিছু ঘটনা আমরা দেখি। কিন্তু, এসব ঘটনাকে আমরা কি স্বাভাবিক চোখে দেখি বা দেখা উচিত? সদ্য কৈশোর পার করে যৌবনে পা রাখা একটা মেয়ে। তার স্বামী প্রায় ষাটোর্ধ্ব বয়সের একজন, যিনি আর সাকুল্যে হয়তো বাঁচবেন ১০ থেকে ১৫ বছর। এরমধ্যে উনি শারীরিকভাবে সক্ষমই বা থাকবেন কতোদিন?

তারপর মেয়েটার কী হবে?

ঠিক এই কারণেই এখানে বয়সের একটা ‘ম্যাচিং’ লাগে। কাছাকাছি বয়সের না হোক, অন্তত চল্লিশোর্ধ্ব বয়সের কাউকে, হতে পারে বিধবা অথবা বিয়েই হলো না এমন কাউকে চিন্তা করাটাই যুক্তিযুক্ত।

দয়া করে এখানে কেউ আল্লাহর রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আম্মাজান আয়িশা রাদিয়াল্লাহু আনহার উদাহরণ টানবেন না। সেই ঘটনা সম্পূর্ণ আলাদা৷

দ্বিতীয়ত, বায়োডাটায় ‘জোর সুপারিশ’।

মেয়েটা যদি এমপি সাহেবের বিয়ে করা বউই হবে, তিনি কেন তাকে চাকুরিতে পাঠাবেন? মানে, এমপি সাহেবের ঘরে কী এমন আর্থিক দুরাবস্থা যে, বউকে বাইরে চাকরি করাতে হবে? এই চাকরি করে যে পয়সা মেয়েটা উপার্জন করবে, সেই পরিমাণ টাকা তো এমপি তার ডান হাত বাম হাতের চামচদের পেছনেই খরচ করার কথা।

একজন এমপি নিজের বউকে চাকরিতে পাঠাবে, তা-ও এমন জায়গায় যেখানে তাকেই সুপারিশ করে চাকরিটা পাইয়ে দিতে হচ্ছে, এটা তো তার মানইজ্জতের জন্যেই লজ্জাজনক।

এই দুটো ব্যাপার দেখেই আমি বুঝেছিলাম যে, ঘটনাটা ঝামেলাপূর্ণ।

তিনি এখানে অনেকগুলো অপরাধ করেছেন।

প্রথম অপরাধ হলো, তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন। ‘জোর সুপারিশ’ করে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে তিনি একটা কিশোরী মেয়েকে তার সাথে অনৈতিক কাজ করতে বাধ্য করেছেন।

দ্বিতীয় অপরাধ হলো, এই পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি অনেক প্রতারণার আশ্রয় নিয়েছেন।

রাষ্ট্রীয়ভাবে উনার কী শাস্তি হবে আমি জানি না। দলগতভাবেও উনাকে কী শাস্তি জামায়াতে ইসলাম প্রদান করবে তা-ও অনুমান করতে পারছি না। তবে এই ধরণের অনৈতিক, অসামাজিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে সংসদে রাখা হলে সংসদের ভাবগাম্ভীর্য নষ্ট হবে বলে মনে করি। বিশেষ করে, তিনি যে দলটার পক্ষ থেকে এমপি হয়ে এসেছেন, সেই দলটা যেহেতু ধর্ম এবং নৈতিকতার ছবক সামনে রেখে রাজনীতি করে, এই ঘটনার পর এই এমপিকে সংসদে ধর্মীয় দলের প্রতিনিধি দলের মাঝে রাখা তাদের নিজেদের জন্যেই মানহানিকর।

লেখা- আরিফ আজাদ

ছবি- সংগ্রহীত

22/07/2026

Loading.........🥀বিদায় সংবর্ধনা-২০২৪ 🥰
গণিত বিভাগ।
অনার্স ৪র্থ বর্ষ।
শিক্ষাবর্ষ:-২০২০-২০২১।
নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ।

© Nayem Islam junior

21/07/2026

Memories 💫
Farewell Ceremony
Department of Geography and Environment
Session 2020-21
Naogaon Government College, Naogaon.

Department of EconomicsSession (2020-21)Naogaon Government College21. 07.2026
21/07/2026

Department of Economics
Session (2020-21)
Naogaon Government College
21. 07.2026

~উদ্ভিদবিজ্ঞান~📌সংশোধিত রুটিন অনার্স তৃতীয় বর্ষের ২য় ইনকোর্স পরীক্ষা।
21/07/2026

~উদ্ভিদবিজ্ঞান~
📌সংশোধিত রুটিন
অনার্স তৃতীয় বর্ষের ২য় ইনকোর্স পরীক্ষা।

আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখের ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষা স্থগিত ও পরিবর্তিত সময়সূচি।
19/07/2026

আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখের ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষা স্থগিত ও পরিবর্তিত সময়সূচি।

🔥 ব্রেকিংঅনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত!📌অনার্স প্রথম বর্ষের ২৭ শে জুলাই এর পরীক্ষাটি অর্থাৎ ইতিহাস পরীক্ষাটি ঐদিনের...
19/07/2026

🔥 ব্রেকিং
অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত!

📌অনার্স প্রথম বর্ষের ২৭ শে জুলাই এর পরীক্ষাটি অর্থাৎ ইতিহাস পরীক্ষাটি ঐদিনের জন্য স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষাটি ২৮ শে জুলাই অনুষ্ঠিত হবে।

অর্থাৎ, ২৭ শে জুলাই এর পরীক্ষা একদিন পরে " ২৮ শে জুলাই অনুষ্ঠিত হবে" । এছাড়া সকল পরীক্ষা সময় মতই অনুষ্ঠিত হবে।

~বাংলা বিভাগ~২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সংক্রান্ত নোটিশ।
19/07/2026

~বাংলা বিভাগ~
২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সংক্রান্ত নোটিশ।

🔥ব্রেকিং নিউজ!✍️২০২৪ সালের ডিগ্রী ২য় বর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের খাতা পুনঃমূল্যায়নের (Recheck) আবেদন সংক্রান...
19/07/2026

🔥ব্রেকিং নিউজ!
✍️২০২৪ সালের ডিগ্রী ২য় বর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের খাতা পুনঃমূল্যায়নের (Recheck) আবেদন সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে।
🕐সময়সীমা:-২০/০৭/২০২৬ ইং তারিখ হতে ৩০/০৭/২০২৬ ইং তারিখ পর্যন্ত।
💸প্রতি সাবজেক্ট আবেদন ফি ১০০০ টাকা (মাএ)।

19/07/2026

📌~অনার্স-২য় বর্ষ~
ইনকোর্স পরীক্ষার নম্বর অন-লাইনে এন্ট্রি দেয়ার সময় আগামী ২৭/০৭/২০২৬ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।
✍🏻উল্লেখ্য পূর্বে ভুল এন্ট্রিকৃত ইনকোর্স নম্বর উক্ত সময়ের মধ্যে সংশোধন করা যাবে। ইনকোর্স নম্বর এন্ট্রি ব্যতিত পরীক্ষার ফরম পূরণ করা যাবে না।

Address

College More, Bangabaria, Rajshahi
Naogan
6500

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801713778002

Alerts

Be the first to know and let us send you an email when Naogaon Govt. College, Naogaon - নওগাঁ সরকারী কলেজ, নওগাঁ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Naogaon Govt. College, Naogaon - নওগাঁ সরকারী কলেজ, নওগাঁ:

Shortcuts

Share