Darussunnah Kamil Madrasah Online Class

Darussunnah Kamil Madrasah Online Class দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার অনলাই?

মাদরাসা থেকে ফাজিল ও কামিল শেষ করে ৪৯ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশ পেলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ ওযায়েরনোয়াখা...
15/11/2025

মাদরাসা থেকে ফাজিল ও কামিল শেষ করে ৪৯ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশ পেলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ ওযায়ের

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার সন্তান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ ওযায়ের।২০১৮ সালে নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসা থেকে ফাজিল (স্নাতক) পাস চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। এরপর ২০২০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি করা অবস্থায় ২০২১ সালে নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসা থেকে ২ বছর মেয়াদী কামিল (স্নাতকোত্তর) এর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরিরত অবস্থায় বিভিন্ন সময়ে প্রায় দশের অধিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। ২০২৪ সালে উপজেলা ভিত্তিক মাস্টার ট্রেইনার নির্বাচনে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে প্রথম স্থান অর্জন করেন।

আবার বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে তিনি দুইবার এনটিআরসিএ এর অধীনে গৃহীত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যোগ দেননি।

সবশেষ ২০২৫ সালে গৃহীত ৪৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইখতিয়ার।

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!২০২৬ শিক্ষাবর্ষে ইবতেদায়ী শিশু শ্রেণি থেকে দাখিল নবম শ্রেণিতে ভর্তি চলছে।
14/11/2025

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!
২০২৬ শিক্ষাবর্ষে ইবতেদায়ী শিশু শ্রেণি থেকে দাখিল নবম শ্রেণিতে ভর্তি চলছে।

14/11/2025
দারুচ্ছুন্নাহ কামিল (এম,এ) মাদ্রাসা, কাশিপুর,নারায়নগঞ্জ সদর,নারায়নগঞ্জ এর গভর্ণিং বডি গঠন কল্পে নির্বাচনী তফসিল
01/09/2025

দারুচ্ছুন্নাহ কামিল (এম,এ) মাদ্রাসা, কাশিপুর,নারায়নগঞ্জ সদর,নারায়নগঞ্জ এর গভর্ণিং বডি গঠন কল্পে নির্বাচনী তফসিল

বাংলাদেশের প্রতিটি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়গণের প্রতি আন্তরিক ও বিনীত আহ্বান...📌 আপনার আদরের সন্তানকে নিজ প্রতিষ...
16/07/2025

বাংলাদেশের প্রতিটি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়গণের প্রতি আন্তরিক ও বিনীত আহ্বান...

📌 আপনার আদরের সন্তানকে নিজ প্রতিষ্ঠানে ভর্তি করুন
আপনি যেই শিক্ষার ধারা জাতিকে দিচ্ছেন, সেটি নিজের ঘরে বাস্তবায়ন করুন। এতে আপনার মাদ্রাসার প্রতি আস্থা ও শ্রদ্ধা বাড়বে বহুগুণ।

📌 সন্তানকে আলিম বানান, যেন সে দ্বীনের খেদমতে এগিয়ে আসে
একজন আলিম সন্তান কেবল পরিবারের নয়, বরং গোটা সমাজের জন্য রহমতস্বরূপ।

📌 দৈনিক অন্তত ২টি আরবি বিষয়ে ক্লাস নিন
শ্রেণিকক্ষে আপনার সরাসরি উপস্থিতি ছাত্র-ছাত্রীদের মনোবল বাড়াবে, শিক্ষকদের অনুপ্রাণিত করবে এবং পুরো প্রতিষ্ঠানে জবাবদিহিতার পরিবেশ গড়ে তুলবে।

📌 আপনার শিক্ষক ও কর্মীদের ‘নিজ সন্তান’-এর মতো ভালোবাসুন
যেমনভাবে নিজের সন্তানের জন্য সর্বোচ্চটা চান, তেমনি তাদের প্রতিও আন্তরিকতা দেখান—দেখবেন, তারা নিজেরাও আপনাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসবে।

📌 মূল কিতাব পাঠদানে অগ্রাধিকার দিন
মৌলিক বইয়ের শিক্ষা ছাড়া প্রকৃত আলিম গড়ে ওঠে না। অতএব, হেফজ, নাহু, সরফ, বালাগাহ, ফিকহ—প্রতিটি কিতাব যেন যথাযথভাবে পড়ানো হয়, তা নিশ্চিত করুন।

📌 শিক্ষকদের প্রাপ্য সুযোগ-সুবিধা দিন
পর্যাপ্ত বেতন, সম্মান, ছুটি ও প্রশিক্ষণের সুযোগ দিলে শিক্ষকরা মনপ্রাণ দিয়ে প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করবেন। তাঁদের আন্তরিকতা ও নিষ্ঠা তখন চোখে পড়ার মতো হয়ে উঠবে।

📌 গ্রুপিং ও দলে দলে বিভাজনের রাজনীতি থেকে বিরত থাকুন
দ্বীনি প্রতিষ্ঠান বিভেদের নয়, ঐক্যের স্থান। শিক্ষক-কর্মীদের মাঝে বিভেদ তৈরি না করে, পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলুন।

---

পরিশেষে বলব:

> “নেতৃত্ব মানেই দায়িত্ব। আর দায়িত্বের প্রকৃত সৌন্দর্য তখনই ফুটে ওঠে, যখন নিজেরাই সে আদর্শ পালন করি যা আমরা অন্যদের শেখাতে চাই।”

আসুন, আমরাও আমাদের সন্তান, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সেই রোল মডেল হই।

জীবনের সবচেয়ে বড় ভুল দাখিল পাশ করে কলেজে ভর্তি । কারণ --------মাদ্রাসা থেকে দাখিল পাশ করে একজন শিক্ষার্থী  কলেজে একাদশ...
12/07/2025

জীবনের সবচেয়ে বড় ভুল দাখিল পাশ করে কলেজে ভর্তি । কারণ --------

মাদ্রাসা থেকে দাখিল পাশ করে একজন শিক্ষার্থী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি না হয়ে মাদ্রাসায় আলিম শ্রেণিতে ভর্তি হবে । কেননা -------

০১. আলিম ও একাদশ শ্রেণির সনদের মান সমান। সুতরাং মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর একজন শিক্ষার্থী ইচ্ছা করলে উচ্চ শিক্ষা মাদ্রাসা বা কলেজ উভয় জায়গায় কর‌তে পারবে। কিন্তু কোন শিক্ষার্থী যদি দা‌খিল পাশের পর কলেজে চলে যায় তাহলে তার মাদ্রাসা থেকে উচ্চ শিক্ষার পথ বন্ধ হয়ে যাবে।

০২. মাদ্রাসা ও কলেজের পরিবেশ ভিন্ন। কোন শিক্ষার্থী মাদ্রাসা থেকে পাশ করে কলেজে ভর্তি হয়ে সেই পরিবেশের সাথে খাপ খাওয়াতেই তার অনেক সময় চলে যায়। যা তার জন্য কলেজ থেকে ভালো ফলাফল করার প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করে।

০৩. মাদ্রাসা শিক্ষার খরচ কলেজের তুলনায় অনেক কম। যা শিক্ষার্থী ও তার অভিভাবকের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে না।

০৪. মাদ্রাসার শিক্ষকগণ অত্যন্ত আন্তরিকতার সাথে শ্রেণি কক্ষে পাঠ দিয়ে থাকেন। যার ফলে শিক্ষার্থীদের আলাদা প্রাইভেট পড়তে হয় না।

০৫. মাদ্রাসা ও কলেজের সাধারণ বিষয় গুলো ( বাংলা, ইংরেজী, ICT) একই। উপরন্তু কোরআন, হাদীস, আরবী, ফিকাহ পড়ে নিজেকে আরো বেশি ইসলাম‌কে জান‌তে সমৃদ্ধ করার সুযোগ রয়েছে।

০৬. মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে কোন বিষয়েই ভর্তি হওয়া যায়।

০৭. চাকুরির ক্ষেত্রে একজন মাদ্রাসা শিক্ষার্থী বিসিএস সহ মাদ্রাসার জন্য নির্ধারিত বিষয়গুলোতে চাকুরি করার সুযোগ রয়েছে। কিন্তু জেনারেল শিক্ষার্থীর জন্য মাদ্রাসার নির্ধারিত বিষয়ে চাকুরি করার সুযোগ নাই।

০৮. একজন মাদ্রাসার শিক্ষার্থী মাদ্রাসায় শিক্ষাগ্রহণের ফলে মসজিদের ইমাম,খতিব ও ওয়াজ মাহফিলে বক্তব্য দানের মাধ্যমে দায়ীইল্লাহর কাজ করতে পারেন কিন্তু কলেজ শিক্ষার্থীদের এই সুযোগ নাই বললেই চলে।

০৯. মহান আল্লাহ তায়ালার বানী كنتم خير امة اخرجة لناس تامرون بالمعروف وتنهون عن المنكر ( তোমরাই সর্ব্বোত্তম জাতী তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেষ করার জন্য) ও রাসুল সা. এর হাদীস خيركم من تعلم القران و علمه (তোমাদের মধ্যে সে সর্ব্বোত্তম ঐ ব‌্যক্তি যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ ক‌রে ও অন্যকে শিক্ষা দেয়) এর আলোকে সর্ব্বোত্তম মানুষ হওয়ার সুযোগ রয়েছে। যা এই কাজ‌টি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সহজ আর জেনারেল শিক্ষার্থীদের জন্য প্রায় অসম্ভব।

১০. সর্বোপরি একজন মাদ্রাসায় উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থী ইলমে ওহির জ্ঞান অর্জন করে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভের সুযোগ রয়েছে যা একজন জেনারেল শিক্ষার্থীর জন্য খুবই কষ্টকর।

তাই মাদ্রাসা শিক্ষার্থীদের উচিত মাদ্রাসা থেকেই ভালভাবে জ্ঞান অর্জন করে নিজেকে সাফ‌ল্যের দ্বারপ্রা‌ন্তে নি‌জে‌কে উপস্থাপন করা ।

👉 নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী কাশিপুর দারুচ্ছুন্নাহ কামিল (এম,এ) মাদ্রাসা (দাখিল মানবিক ও বিজ্ঞান), EIIN-112469, অত্র মা...
26/06/2025

👉 নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী কাশিপুর দারুচ্ছুন্নাহ কামিল (এম,এ) মাদ্রাসা (দাখিল মানবিক ও বিজ্ঞান), EIIN-112469, অত্র মাদ্রাসায় নিম্নোক্ত ০৭টি পদ শূন্য থাকায় বিধি মোতাবেক NTRCA এর মাধ্যমে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের জন্য e-Requisition দেওয়া হয়েছে ।

যথা :
১) প্রভাষক (আরবী) - ০১
২) প্রভাষক (লাইব্রেরি ও তথ্যবিজ্ঞান - ০১
৩) সহকারী মৌলভী (ক্বারী) তাজবিদ - ০১
৪) সহকারী শিক্ষক, ফিজিক্যাল সাইন্স, ফিজিক্স/কেমিস্ট্রি (ভৌতবিজ্ঞান) - ০১
৫) সহকারী শিক্ষক, লাইব্রেরি ও তথ্য বিজ্ঞান - ০১
৬) ইবতেদায়ী মৌলভী, কুরআন ও তাজবিদ /ফিকাহ ও আরবি - ০১
৭) ইবতেদায়ী মৌলভী কুরআন ও তাজবিদ/ ফিকাহ ও আরবী - ০১

যোগ্যতা সম্পন্ন NTRCA এর সনদধারী ও সুপারিশ প্রত্যাশি প্রার্থীদেরকে উক্ত পদে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অত্র মাদ্রাসায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

> ঠিকানা : দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসা, ডাকঘর : নারায়ণগঞ্জ , উপজেলা : নারায়ণগঞ্জ সদর , জেলা : নারায়ণগঞ্জ।

> ধন্যবাদান্তে ~
অধ্যক্ষ
মোহাম্মদ নুরুল আলম
যোগাযোগ : 01718-723179
উপাধ্যক্ষ
মনিরুজ্জামান পিরোজপুরী
যোগাযোগ : 01716-435839
E-mail: [email protected]

Address

Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darussunnah Kamil Madrasah Online Class posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Darussunnah Kamil Madrasah Online Class:

Share