National Institute of Engineering & Technology-NIET Narayangonj

Call Directions Website Contact the university

National Institute of Engineering & Technology-NIET Narayangonj NIET is a prominent technical education institute located in Narayanganj, Established in 2010.

Computer, Electrical, Mechanical, Civil, Marine, Shipbuilding, Surveying, AIDT, Garments Design & Pattern Making, Textile, Automobile, Aircraft maintenance (Aerospace & Avionics) and RS.

14/10/2026

ভর্তি মেলা! ভর্তি মেলা!! ভর্তি মেলা!!!

কেন পড়ব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং?টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ্যক্রমের একটি বড় অংশই ব্যবহারিক শিক্ষা কি বিষয়ে আমি পড়ব, সিদ...
14/08/2026

কেন পড়ব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং?
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ্যক্রমের একটি বড় অংশই ব্যবহারিক শিক্ষা
কি বিষয়ে আমি পড়ব, সিদ্ধান্ত নেওয়াই কঠিন।
কী পড়ানো হয়?
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটি ভুল ধারণা প্রচলিত আছে। অনেকেই মনে করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে শুধু কাপড় বানানো শেখানো হয়। কিন্তু এই বিষয়ের সঙ্গে শুধু কাপড় বানানোর সম্পর্ক তেমন নেই। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে মূলত টেক্সটাইলের মৌলিক বিষয়গুলো পড়ানো হয়। তন্তু থেকে কাপড় বানানোর উপযোগী সুতা তৈরি, কিংবা একটি ফেব্রিককে আরামদায়ক করার যেসব পদ্ধতি রয়েছে, সেসবও এই পড়ালেখার বিষয়। অদাহ্য, তাপরোধী, রাসায়নিকরোধী কিংবা পানিরোধী ফেব্রিকের সম্ভাবনা ও ব্যবহার—এই সবকিছুই পড়ানো হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে। এটি শুধু প্রকৌশল নয়, দৈনন্দিন জীবনের নিত্যপ্রয়োজনীয় পোশাক থেকে শুরু করে বিশেষায়িত (যেমন অগ্নিনির্বাপণকর্মীদের জন্য জ্যাকেট কিংবা মহাকাশচারীদের স্যুট) সবকিছুই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের অন্তর্ভুক্ত। পৃথিবীর ৭০০ কোটি মানুষের জন্য এই বিশাল টেক্সটাইল সেক্টরের জোগান দিতে গিয়ে পরিবেশের ওপর যে বিরূপ প্রভাব পড়ছে, সেটা
প্রতিরোধ করাও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের অংশ। নিত্যনতুন ডিজাইনের ফ্যাশন উদ্ভাবন থেকে শুরু করে যন্ত্রের রক্ষণাবেক্ষণ কিংবা তৈরি পণ্যের গুণগত মান নিশ্চিত করা—এসব কিছুই পড়ানো হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে।

ভবিষ্যৎ কী?

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পাস করে বের হওয়া একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ সুবিস্তৃত। টেক্সটাইল সেক্টর প্রতিনিয়ত বাড়ছে। মেডিকেলের উপকরণ, অটোমোবাইল, মহাকাশ, জিও টেক্সটাইলসহ বিভিন্ন সেক্টরে টেক্সটাইলের ব্যবহার বাড়ছে। আজকাল উন্নত দেশগুলোতে মাইক্রোচিপ থেকে শুরু করে বিশাল ভবন, সেতু, অস্ত্রের কাঠামো, বুলেটরোধী পোশাক—এসব মিশ্র বস্তু উচ্চক্ষমতাসম্পন্ন ফাইবার দিয়ে করা হচ্ছে। দিন যত যাবে, টেক্সটাইলের ব্যবহার বাড়তেই থাকবে।

যদি চাকরির কথা বলি, তাহলে বলব আমাদের দেশে যে পরিমাণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রয়োজন, তার অর্ধেকও আমরা জোগান দিতে পারছি না। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পাস করে যে কেউ খুব সহজেই পোশাকশিল্পের কাজে নিজেকে জড়াতে পারেন। এখন পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা সাধারণত দুই ধরনের চাকরিতে অভ্যস্ত। কারখানায় উৎপাদন এবং বায়িং হাউসের মার্চেন্ডাইজার। শুরুতে মার্চেন্ডাইজারদের বেতন তুলনামূলকভাবে বেশি হলেও উৎপাদনের সঙ্গে জড়িতরা যখন অভিজ্ঞ হওয়া শুরু করেন, তখন তাঁদের চাহিদা বাড়তে থাকে, বেতনও।

ক্যারিয়ার কোথায়?
টেক্সটাইল মিল, কারখানা, বায়িং হাউস, মানবসম্পদ, ফ্যাশন ডিজাইনিং, বিপণন সবখানেই টেক্সটাইল প্রকৌশলীদের জন্য দরজা খোলা রয়েছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে শুধু যে টেক্সটাইল মিল, কারখানায় কাজ করতে হবে বিষয়টা তেমন না। আমাদের এখানে যাঁরা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কিংবা মেশিন ডিজাইন, মেশিন রক্ষণাবেক্ষণ নিয়ে পড়ছেন, তাঁরা টেক্সটাইলের বাইরে অন্যান্য কাজের ক্ষেত্রেও অবদান রাখতে পারেন। কেউ যদি উদ্যোক্তা হতে চান, তাঁর জন্য রয়েছে অপার সুযোগ। আমাদের দেশে এখনো টেক্সটাইল যন্ত্রের নকশা কেউ করছে না। যন্ত্রের জন্য আমাদের বিদেশিদের ওপর নির্ভর করতে হচ্ছে। তাদের বানানো যন্ত্রে চলছে আমাদের উৎপাদন। এ ছাড়া কোনো যন্ত্র নষ্ট হয়ে গেলে আবার বিদেশি কোম্পানি থেকে লোক আসছেন, এসে ঠিক করছেন। সব মিলিয়ে কারখানার তাতে ২০-২৫ দিনের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বিদেশিদের উচ্চ পারিশ্রমিক তো আছেই। কিংবা ধরুন, আমাদের দেশে এখনো তৈরি পণ্যের মান রক্ষণাবেক্ষণের মতো নিজস্ব যন্ত্র বা প্রতিষ্ঠান নেই। যে কয়েকটা কোম্পানি আছে, সবই বিদেশিদের। সেখানে হয়তো আমাদের দেশি প্রকৌশলীরাই কাজ করছেন, কিন্তু প্রতিষ্ঠানের মালিক বিদেশিরা। এ ছাড়া এখনো আমাদের নিজেদের তৈরি কোনো ভালো মানের ‘ডাইস কেমিক্যাল’ নেই। বিদেশ থেকে আমদানি করেই কাজ চলছে। এখনকার তরুণ উদ্যোক্তারা চাইলে এই খাতগুলো নিয়েও ভাবতে পারেন।

ইদানীং অনেকেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা শেষ করে দেশের বাইরে পড়তে যাচ্ছেন। কেউ স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি করে দেশে ফিরে এসে চাকরিতে যোগ দিচ্ছেন, কেউবা সেই দেশেই চাকরি খুঁজে নিচ্ছেন। বিসিএসও দিচ্ছেন অনেকে।

যোগাযোগ
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (NIET)
রুপসি বাস স্ট্যান্ড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
ফোন:
01971220099, 01731006989, 01955529730, 01955529739, 01955529733

আপনি কি দক্ষ এবং বেকার মুক্ত জীবন গড়তে চান? তাহলে এখনই সময় আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার। একটা সঠিক সিদ্ধান্ত জীবনের লক...
12/08/2026

আপনি কি দক্ষ এবং বেকার মুক্ত জীবন গড়তে চান? তাহলে এখনই সময় আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার। একটা সঠিক সিদ্ধান্ত জীবনের লক্ষ্যে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করে। সেজন্য কারিগরি শিক্ষার কথা বিবেচনা করে বেকার মুক্ত জীবন গড়ার লক্ষ্যে অবশ্যই আপনাকে পলিটেকনিকে ভর্তি হওয়া উচিত।

বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ পলিটেকনিক ইনস্টিটিউট National Institute of Engineering and Technology(NIET)

বাংলাদেশের মার্কেটে ডিমান্ড আছে এবং বিদেশেও চাহিদা আছে এমন সাবজেক্টে আপনার ভর্তি হওয়া উচিত।

সাবজেক্ট সমূহ:
🔵 সিভিল ইঞ্জিনিয়ারিং
🔵 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
🔵 কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি
🔵 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
🔵অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং
🔵 ওয়েট প্রসেসিং
🔵 ফেব্রিক ম্যানুফেকচারিং
সর্বমোট ১২ টি টেকনোলজিতে ভর্তি চলছে।।

📢 শিক্ষার্থীরা চাইলে যে কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে, কিন্তু আমরা বলব আপনারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার পরে সিদ্ধান্ত নিবেন আপনি কোথায় ভর্তি হবেন, তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

যোগাযোগ :
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (NIET)
রুপসি বাস স্ট্যান্ড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
01717-724542

অত্যন্ত গর্ব ও আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় অ্যাডভোকেট উম্মে সালমা বাংলাদেশ সুপ্রিম কোর্ট...
22/05/2026

অত্যন্ত গর্ব ও আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় অ্যাডভোকেট উম্মে সালমা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
তাঁর এই অসাধারণ অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য এক অনন্য গৌরব ও প্রেরণার উৎস।
কর্মদক্ষতা, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি যে সাফল্যের স্বাক্ষর রেখেছেন, তা আমাদের সকলের জন্য অনুকরণীয়।
তাঁর এই সাফল্যে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মহান আল্লাহ তাঁর আগামী পথচলা আরও সাফল্যমণ্ডিত ও কল্যাণময় করুন। 🌸

Address

Rupshi Bustand, Rupganj
Narayanganj
1464

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801971220099

Alerts

Be the first to know and let us send you an email when National Institute of Engineering & Technology-NIET Narayangonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to National Institute of Engineering & Technology-NIET Narayangonj:

Shortcuts

Share