Darussunnah Kamil Madrasah দারুচ্ছুন্নাহ্ কামিল মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • Darussunnah Kamil Madrasah দারুচ্ছুন্নাহ্ কামিল মাদরাসা
Directions Website Contact the university

Darussunnah Kamil Madrasah   দারুচ্ছুন্নাহ্ কামিল মাদরাসা Darussunnah Kamil (M.A) Madrasah
Madrasah Code : 11145 EIIN No:112469 Thana Code: 125 Distri:

কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০২৫ এর নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট মান উন্নয়ন এবং রিটেইক পরীক্ষার্থীদের ফরম পুর...
24/09/2026

কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০২৫ এর নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট মান উন্নয়ন এবং রিটেইক পরীক্ষার্থীদের ফরম পুরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

ব্যানবেইস জরিপ সংক্রান্ত নির্দেশনা প্রদান প্রসঙ্গে ২৩-০৯-২০২৬ দেখুন৪ EIIN ভিত্তিক সিম ব্যবহারের জরুরী নিদের্শনা
24/09/2026

ব্যানবেইস জরিপ সংক্রান্ত নির্দেশনা প্রদান প্রসঙ্গে ২৩-০৯-২০২৬ দেখুন
৪ EIIN ভিত্তিক সিম ব্যবহারের জরুরী নিদের্শনা

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক Onilne ...
24/09/2026

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক Onilne System ভর্তি(Admit) সংক্রান্ত বিজ্ঞপ্তি।

23/09/2026

ফাতিহা-ই-ইয়াজদহম কী ও কেন?

আজ পবিত্র ফাতেহা -ই ইয়াজদাহুম।♥️♥️♥️

ফাতেহা-ই-ইয়াজদাহম কি? ‘ফাতেহা’ একটি আরবি শব্দ, যার শাব্দিক অর্থ শুরু বা উন্মোচন; তবে ইসলামী পরিভাষায় এটি দোয়া, মোনাজাত কিংবা পবিত্র কোরআনের সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা তিলাওয়াতের মাধ্যমে কোনো বুজুর্গ ব্যক্তির রুহে ইসালে সওয়াব করাকে বোঝায়।
অন্যদিকে, ‘ইয়াজদাহম’ একটি ফারসি শব্দ, যার অর্থ হলো ‘এগারো’ বা ‘একাদশ’।

পারিভাষিক সংজ্ঞায়, হিজরি রবিউস সানি মাসের ১১ তারিখে মুসলিম জাহানের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক, গাউসুল আজম পিরানে পীর দাস্তেগীর হুজুর আবদুল কাদের জিলানি (রহ.)-এর স্মরণে আয়োজিত বিশেষ দোয়া, মিলাদ মাহফিল এবং রুহানি আলোচনাকেই ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলা হয়।

ফাতেহা ইয়াজদাহম
হিজরী ৫৬১ সালের ১১ রবিউস সানি এই দিনে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ইন্তেকাল করেন

ইসলামের ইতিহাসে মহান মনীষীদের অম্লান স্মৃতির আলো আজও পথভোলা মানুষকে সত্য ও সঠিক পথের দিশা দেখায়। তেমনই এক অনন্য পুরুষ, কাদেরিয়া সুফি ধারার প্রতিষ্ঠাতা, প্রখ্যাত আলেম ও বড়পীর হজরত শেখ আবদুল কাদির জিলানি (রহ.)। বিশ্বজুড়ে সুফি অনুসারী ও ধর্মপ্রাণ মুসলিমদের কাছে হিজরি রবিউস সানি মাসের এগারো তারিখটি ‘ফাতিহা-ই-ইয়াজদহম’ হিসেবে অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়ে আসছে। তবে আনুষ্ঠানিকতা নয়, বরং মহান এই অলি ও আলেমের বর্ণাঢ্য জীবন, সুন্নাহর অনুসরন এবং দ্বীনি শিক্ষা গ্রহণ করাই এই দিবসের প্রকৃত উদ্দেশ্য।

একাদশ ( আলিম ) শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭ আলিম পরীক্ষা ২০২৮ এর দ্বিতীয় ধাপে ভর্তির সময়বৃদ্ধি।
22/09/2026

একাদশ ( আলিম ) শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭ আলিম পরীক্ষা ২০২৮ এর দ্বিতীয় ধাপে ভর্তির সময়বৃদ্ধি।

22/09/2026
শিক্ষকতা মানে তো সবার সবকিছু একসঙ্গে করে দেওয়া নয়।কিন্তু দিন দিন বাস্তবতা যেন সেদিকেই যাচ্ছে।একজন শিক্ষককে ক্লাস নিতে হব...
22/09/2026

শিক্ষকতা মানে তো সবার সবকিছু একসঙ্গে করে দেওয়া নয়।

কিন্তু দিন দিন বাস্তবতা যেন সেদিকেই যাচ্ছে।

একজন শিক্ষককে ক্লাস নিতে হবে, ভিন্ন ভিন্ন সক্ষমতার শিক্ষার্থীদের সামলাতে হবে, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নিতে হবে, ভালো শিক্ষার্থীকে আরও চ্যালেঞ্জ দিতে হবে, শ্রেণিকক্ষে শৃঙ্খলা রাখতে হবে, অনুপস্থিত শিক্ষার্থীর খোঁজ নিতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে, কেউ যেন পিছিয়ে না পড়ে।

এরপর আছে আরও অনেক কিছু।

অভিভাবকের সঙ্গে যোগাযোগ, সভা, তথ্য সংগ্রহ, খাতা দেখা, ফলাফল ও বিভিন্ন তথ্য অনলাইনে দেওয়া, কাগজপত্র তৈরি, পাঠ পরিকল্পনা, বিভিন্ন প্রশিক্ষণ, নতুন নতুন নির্দেশনা, সহকর্মীর অনুপস্থিতিতে অতিরিক্ত দায়িত্ব, টিফিন ও ছুটির সময় শিক্ষার্থীদের দেখাশোনা।

একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা দায়িত্ব এসে দাঁড়ায় দরজায়।

সমস্যাটা সবসময় শিক্ষকের সময় ব্যবস্থাপনার নয়।

সমস্যাটা হলো, একজন শিক্ষকের হাতে যে সময়টুকু আছে, তার মধ্যে করার মতো কাজের তালিকাটা অনেক বড়।

তবুও আমরা প্রতিদিন চেষ্টা করি।

কারণ শিক্ষক জানেন, তার সামনে বসে থাকা শিশুগুলো শুধু রোল নম্বর নয়। তাদের প্রত্যেকের আলাদা প্রয়োজন, আলাদা সমস্যা, আলাদা স্বপ্ন।

কিন্তু শিক্ষকেরও তো একটি জীবন আছে।

তার পরিবার আছে, বিশ্রামের প্রয়োজন আছে, নিজের সন্তানকে সময় দেওয়ার প্রয়োজন আছে। প্রতিদিনের অতিরিক্ত চাপ যদি তার সন্ধ্যা, ছুটির দিন, মানসিক শান্তি এবং পারিবারিক সময় কেড়ে নিতে থাকে, তাহলে একসময় তার প্রভাব পড়বেই।

আমরা শিক্ষকের কাছ থেকে দায়িত্ব কমানোর কথা বলছি না।

আমরা শুধু বলতে চাই, নতুন দায়িত্ব যোগ করার আগে পুরোনো দায়িত্বগুলোর কোনটা কমানো যায়, সেটাও ভাবা দরকার।

কারণ সবকিছুকে যদি ‘অত্যাবশ্যক’ বলা হয়, তাহলে প্রশ্নটা থেকেই যায়—

সময় যখন সীমিত, তখন শিক্ষক আসলে কোন কাজটি করা বন্ধ করবেন?

শিক্ষকও মানুষ।
তাঁর সামর্থ্যেরও একটা সীমা আছে।

#শিক্ষকতা
#প্রাথমিক_শিক্ষা
#শিক্ষকের_কথা
#শিক্ষকের_অধিকার
#শিক্ষকের_সম্মান
#শিক্ষক_ও_অভিভাবক
#শিক্ষার_বাস্তবতা





যে শিক্ষককে আজ একটু কঠোর মনে হচ্ছে, হয়তো কয়েক বছর পর সেই শিক্ষককেই সবচেয়ে বেশি মনে পড়বে।সব শিক্ষক সবসময় শিক্ষার্থীর কাছে...
21/09/2026

যে শিক্ষককে আজ একটু কঠোর মনে হচ্ছে, হয়তো কয়েক বছর পর সেই শিক্ষককেই সবচেয়ে বেশি মনে পড়বে।

সব শিক্ষক সবসময় শিক্ষার্থীর কাছে প্রিয় হতে চান।
কিন্তু একজন ভালো শিক্ষক সবসময় জনপ্রিয় হওয়ার চেষ্টা করেন না।

কখনো তিনি বলেন,
“নিয়ম মানতে হবে।”

কখনো বলেন,
“কাজটা শেষ করে তারপর খেলবে।”

কখনো ভুল করলে থামিয়ে দেন।
কখনো অসম্মানজনক আচরণ মেনে নেন না।
কখনো দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ দেন না।

তখন হয়তো শিশুর মনে হয়,
“স্যার/ম্যাডাম আমাকে এত বকেন কেন?”

অভিভাবকের কাছেও হয়তো মনে হতে পারে,
“শিক্ষকটা একটু বেশি কঠোর!”

কিন্তু শিক্ষক জানেন,
আজকের ছোট ছোট অভ্যাসই একদিন বড় মানুষ হওয়ার ভিত্তি তৈরি করবে।

শুধু ভালো ফলাফল নয়,
শিক্ষক একজন শিশুকে শেখান দায়িত্ব নিতে,
নিয়ম মানতে,
অন্যকে সম্মান করতে,
নিজের ভুল স্বীকার করতে
এবং চেষ্টা করে যেতে।

সবচেয়ে সহজ শিক্ষক হওয়া কঠিন নয়।
শিক্ষার্থীর প্রতিটি ইচ্ছায় “ঠিক আছে” বলা আরও সহজ।

কঠিন হলো ভালোবাসার সঙ্গে সীমারেখা তৈরি করা।
কঠিন হলো আদর করার পাশাপাশি প্রয়োজনের সময় “না” বলতে পারা।
কঠিন হলো একজন শিশুর আজকের অভিমানকে উপেক্ষা করে তার আগামী দিনের কথা ভাবা।

অবশ্যই কঠোরতা কখনোই অপমান, অন্যায় বা অমানবিক আচরণের নাম নয়।
প্রতিটি শিশুই ন্যায্যতা, সম্মান ও ভালো ব্যবহারের অধিকারী।

কিন্তু নিয়ম মানতে বলা,
পরিশ্রম করতে শেখানো,
দায়িত্বশীল হতে বলা
এবং ভুলের জন্য জবাবদিহি করতে শেখানো কোনো অন্যায় নয়।

কখনো কখনো “কঠোর শিক্ষক” মানেই এমন একজন শিক্ষক, যিনি শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে একটু বেশি ভাবেন।

আজ যে শিক্ষককে মনে হতে পারে কঠিন,
বছর কয়েক পর হয়তো সেই শিক্ষককেই মনে হবে—
“স্যার, তখন বুঝিনি। আজ বুঝতে পারছি, আপনি আমার ভালোর জন্যই এতটা কঠোর ছিলেন।”
#শিক্ষক
#শিক্ষকতা
#ভালোশিক্ষক #শিক্ষকেরভূমিকা #শিক্ষার্থীরভবিষ্যৎ #শিক্ষারমূল্য
#শৃঙ্খলা #দায়িত্বশীলতা

ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৬ এর ফরম পূরণের সময় বৃদ্ধি।
17/09/2026

ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৬ এর ফরম পূরণের সময় বৃদ্ধি।

Address

Narayanganj
1400

Opening Hours

Monday 07:00 - 13:00
Tuesday 07:00 - 13:00
Wednesday 07:00 - 13:00
Thursday 07:00 - 13:00
Sunday 07:00 - 13:00

Alerts

Be the first to know and let us send you an email when Darussunnah Kamil Madrasah দারুচ্ছুন্নাহ্ কামিল মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Darussunnah Kamil Madrasah দারুচ্ছুন্নাহ্ কামিল মাদরাসা:

Shortcuts

Share