18/10/2026
নরসিংদী উদয়ন কলেজে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন সম্পন্ন
শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি ও দায়িত্ববোধ বিকাশে নতুন উদ্যোগ
নরসিংদী উদয়ন কলেজে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন সম্পন্ন হয়েছে।
এ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্য ও দায়িত্বশীল প্রতিনিধিদের নির্বাচন করা হয়েছে, যারা শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ রক্ষা, নিয়মিত পাঠদান কার্যক্রমে সহযোগিতা এবং সহপাঠীদের বিভিন্ন সমস্যা ও মতামত যথাযথভাবে উপস্থাপনে ভূমিকা রাখবে।
কলেজের সভাপতি মুকেশ চক্রবর্তী মহোদয় বলেন ক্লাস ক্যাপ্টেন নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্বের দক্ষতা, দলগত কাজের মানসিকতা ও জবাবদিহির চর্চা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনেই নয়, বরং বাস্তব জীবনে দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। এছাড়াও কথা বলেন কলেজের পরিচালনা পর্ষদ সদস্য,কো-অর্ডিনেটর, শ্রেণি শিক্ষক ও প্রভাষকবৃন্দ।
নরসিংদী উদয়ন কলেজের অধ্যক্ষ মো.হাসিবুর রহমান অনিক নির্বাচিত ক্লাস ক্যাপ্টেনদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে।
সৃজনশীল ও গঠনমূলক কাজে উদয়ন কলেজ থেকে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যেতে প্রভাষকবৃন্দের প্রতি আহবান জানান।
একই সঙ্গে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনায় এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নরসিংদী উদয়ন কলেজ
উৎকৃষ্টতা ও সৃজনশীলতার প্রতীক