এক্স ক্যাডেট এসোসিয়েশন নরসিংদী জেলা শাখা

  • Home
  • Bangladesh
  • Narsingdi
  • এক্স ক্যাডেট এসোসিয়েশন নরসিংদী জেলা শাখা

এক্স ক্যাডেট এসোসিয়েশন নরসিংদী জেলা শাখা hello. welcome to NGC BNCC page.

আসসালামু আলাইকুম নরসিংদী জেলা অর্থাৎ নরসিংদী সরকারী কলেজ, ইউরিয়া সারকারখানা কলেজ ও ধুকুন্দি স্কুলের এক্স ক্যাডেট গন উক্ত...
08/06/2022

আসসালামু আলাইকুম
নরসিংদী জেলা অর্থাৎ নরসিংদী সরকারী কলেজ, ইউরিয়া সারকারখানা কলেজ ও ধুকুন্দি স্কুলের এক্স ক্যাডেট গন উক্ত লিংকে ডুকে এক্স ক্যাডেট এসোসিয়েশন বেকা নরসিংদী ইউনিটে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্যে আহবান করা হলো।

https://forms.gle/ZySKKwkmqWewhppg7

আদেশক্রমে
মেহেদী হাসান টিপু
যুগ্ম আহবায়ক (বেকা)
নরসিংদী ইউনিট।

সদস্য ফরম (নরসিংদী জোন)

নরসিংদীতে প্রশংসনীয় কাজের জন্য ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিতবাংলাদেশ আনসার ও ...
22/05/2022

নরসিংদীতে প্রশংসনীয় কাজের জন্য ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ ২০২২ এ নরসিংদী জেলার প্রশংসনীয় কাজের জন্য পদকপ্রাপ্ত ০৫জন এবং পুরস্কারপ্রাপ্ত ০৪জন ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা
দলনেত্রীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ ২২মে রবিবার সকালে নরসিংদী জেলা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় হল রুমে। উক্ত দলনেতা ও দলনেত্রীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ। আরো উপস্থিত ছিলেন
নরসিংদী জেলা সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ সাজ্জাত হোসেন সেলিম, সার্কেল এ্যাডজুট্যান্ট মোঃ আমির হামজাহ, প্রশিক্ষক লতিফা আক্তার, সঞ্জয় দাস। অনুষ্ঠানে পদক ও পুরস্কার প্রাপ্তদের মধ্য থেকে কয়েকজন তাদের অনুভূতি ব্যাক্ত করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বাহিনীর সকলের উদ্দেশ্যে বলেন আপনারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করুন। আপনাদের ভালো কাজের ফল একদিন পাবেনই। আমরা ভালো কাজ করলে বর্তমান বাংলাদেশ সরকারের হাত আরো শক্তিশালী হবে। বক্তব্য শেষে প্রধান অতিথি পদক প্রাপ্ত ও পুরস্কার প্রাপ্ত সকলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন। যা এই বাহিনীর সর্বোচ্চ সম্মান। এছাড়া নরসিংদী সদর উপজেলার ৪ জন দলনেতার মাঝে ২জনই আমাদের এক্স ক্যাডেট সমাবেশ ঢাকা রেঞ্জ স্বর্ণ পদকে ভূষিত হন, নরসিংদী পৌরসভার ২নং ওয়ার্ড দলনেতা ইয়াছিন ভূঁইয়া”(স্বর্ণ পদক), ৫নং ওয়ার্ড দলনেতা কাজী মঈনউদ্দিন”(স্বর্ণ পদক),
তারা একজন সৎ , দক্ষ , মেধাবী ও সাহসী সৈনিক, সমাজ সেবক , মানবীক , জেলা প্রশাসকের কুইক রেসপন্স টিমের সদস্য ও সম্মুখ করোনা যোদ্ধা হিসেবে পরিচিত, করোনাকালীন সময়ে আক্রান্ত ব্যক্তি মৃতদেহ সৎকার জানাযা ও দাফনে সরাসরি অংশগ্রহণ করেন। তাছাড়া সামাজিক আইন-শৃঙ্খলা রক্ষায় ও মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এবং তাদের কার্যক্রম বিবেচনা করে রাষ্ট্রীয় পদক ও ঢাকা রেঞ্জ স্বর্ণ পদকে ভূষিত করেন।

আমাদের এক্স ক্যাডেট এসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ♥️

প্লিজ সবাই শেয়ার দেন হয়তো একটা শেয়ারে উনার উপকার হতে পারে😪
21/03/2022

প্লিজ সবাই শেয়ার দেন হয়তো একটা শেয়ারে উনার উপকার হতে পারে😪

28/02/2022

বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন (বেকা) - এর প্রতিষ্ঠা বার্ষিকী তে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদী শাখার পক্ষ থেকে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হবে। কাছাকাছি যারা আছেন উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।

স্থান: নরসিংদী প্রেসিডেন্সি কলেজ।
সময়: ১১.৩০ ঘটিকা।

ধন্যবাদ।

এক্স ক্যাডেট এসোসিয়েশন বেকা নরসিংদী ইউনিট কর্তৃক আয়োজিত সুবিধাবঞ্চিত ও পথশিশুদের খাবার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্...
30/01/2022

এক্স ক্যাডেট এসোসিয়েশন বেকা নরসিংদী ইউনিট কর্তৃক আয়োজিত সুবিধাবঞ্চিত ও পথশিশুদের খাবার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহবায়ক এক্স ক্যাডেট আন্ডার অফিসার ও নরসিংদী প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ আহমাদুর রহমান,
দৈনিক খোজখবর পত্রিকার সম্পাদক ও নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রধান
শিক্ষক মনজিল এ মিল্লাত, নরসিংদী বাংলা টিভির সাংবাদিক রাসেল আহমেদ
যুগ্মআহবায়ক এক্স ক্যাডেট আন্ডার অফিসার মেহেদী হাসান টিপু, কার্যনির্বাহী সদস্য এক্স ক্যাডেট সার্জেন্ট শহিদুল ইসলাম সৌরভ, কার্যনির্বাহী সদস্য এক্স ক্যাডেট কর্পোরাল রামিসা হোসেন রিন্তি এবং এক্স ক্যাডেট জাহিদ হাসান ও জাহিদুল ইসলাম, সাথে সেচ্ছাসেবী হিসেবে ছিলেন নাফিস, সিজান ও রাসেল।

আসসালামু আলাইকুম আগামীকাল ৩০/০১/২০২২ ইং তারিখ রোজ রবিবার, সরকারী কলেজের পিছনে পৌরপার্কে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের খাবার ব...
29/01/2022

আসসালামু আলাইকুম
আগামীকাল ৩০/০১/২০২২ ইং তারিখ রোজ রবিবার, সরকারী কলেজের পিছনে পৌরপার্কে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের খাবার বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে এক্স ক্যাডেট এসোসিয়েশন নরসিংদী ইউনিটের পক্ষ থেকে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের সিনিয়র এক্স সিইউও আহমাদুর রহমান স্যার ইনশাআল্লাহ।

ধন্যবাদ বিএনসিসি কর্তৃপক্ষকে🧡
31/12/2021

ধন্যবাদ বিএনসিসি কর্তৃপক্ষকে🧡

অনেক ভাল একটা বিকেল ছিলো সবাই একসাথে ♥️💕♥️🌲🌲
08/12/2021

অনেক ভাল একটা বিকেল ছিলো সবাই একসাথে ♥️💕♥️🌲🌲

07/12/2021

আসসালামু আলাইকুম
এক্স ক্যাডেট এসোসিয়েশন এর পক্ষ থেকে বিজয় দিবস প্যারেড-২০২১ এ আমরা অংশগ্রহণ করতে চাচ্ছি। এই বিজয় দিবস প্যারেডে নিজ আগ্রহে যারা অংশগ্রহন করতে চান তারা আজকে রাত ৮.০০ ঘটিকার মধ্যে আমাকে ইনবক্সে মোবাইল নাম্বার সহ মেসেজে বা আমাকে সরাসরি ফোনে কল করে জানাবেন।
কারণ আগামী ০৯/১২/২০২১ তারিখের মধ্যে D.C অফিসে নামীয় তালিকা জমা দিতে হবে এবং আগামী ১১/১২/২০২১ তারিখে সকাল ৯.০০ ঘটিকায় মহড়ায় অংশগ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে আগামী কাল বিকাল ০৩ঃ০০ ঘটিকায় নরসিংদী অনার্স ভবনের পিছনে একত্রিত হতে চাচ্ছি।

০৪/১১/২০২১ইং রোজ বৃহস্পতিবার রাত ৮.০০ ঘটিকায় এক্স ক্যাডেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনলাইন মিটিংয়ের কিছু স্থিরচিত্র। অনুষ্...
05/11/2021

০৪/১১/২০২১ইং রোজ বৃহস্পতিবার রাত ৮.০০ ঘটিকায় এক্স ক্যাডেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনলাইন মিটিংয়ের কিছু স্থিরচিত্র। অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে ছিলেন এক্স সিইউও আহমাদুর রহমান।
আরো উপস্থিত ছিলেন
এক্স সিইউও নাদিম মাহমুদ
এক্স সিইউও খালেদ ফয়সাল
এক্স সিইউও এনামুল হক
এক্স সিইউও মেহেদী হাসান টিপু
এক্স সিইউও মোস্তাফিজুর রহমান
এক্স ক্যাডেট সার্জেন্ট জান্নাতুল মাওয়া শ্রাবণী
এক্স ক্যাডেট সার্জেন্ট মাহাবুব আলম
এক্স ক্যাডেট সার্জেন্ট শহিদুল ইসলাম সৌরভ।

সভায় গৃহিত সিদ্ধান্ত ঃ ১। আগামী ১০ তারিখের ভিতরে তিন প্রতিষ্ঠান নরসিংদী সরকারী কলেজ প্লাটুন,ইউরিয়া সারকারখানা কলেজ প্লাটুন, ধুকুন্দি হাই স্কুল প্লাটুনের এক্স ক্যাডেটদের তালিকা সংগ্রহ করা।
২। আগামী ১০/১১/২০২১ থেকে ১৯/১১/২০২১ তারিখ পর্যন্ত সকল এক্স ক্যাডেট দের সাথে যোগাযোগ করা।
৩। আগামী ২০/১১/২০২১ তারিখ রাত ৮.০০ ঘটিকায় অনলাইন জুম কনফারেন্সের মাধ্যমে মিনিমাম ৩০০শত ক্যাডেট যুক্ত করা।
৪। উক্ত কনফারেন্সের প্রধান ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন তিন প্রতিষ্ঠানের পিইউও এবং টিইউও স্যার গন
৫। উক্ত কনফারেন্সের পরে ফিজিক্যাল কনফারেন্সের আয়োজনের লক্ষ্যে কাজ করা।

Address

Narsingdi Government College
Narsingdi
1600

Alerts

Be the first to know and let us send you an email when এক্স ক্যাডেট এসোসিয়েশন নরসিংদী জেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share