12/10/2026
সুশৃঙ্খল পরিবেশে শুরু হলো নরসিংদী সাহেপ্রতাপ মাদরাসার ২য় সাময়িক পরীক্ষা:
শৃঙ্খলা, স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করে দেশের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাহেপ্রতাপ মাদরাসায় চলতি শিক্ষাবর্ষের দ্বিতীয় সাময়িক পরীক্ষা আজ (১২ অক্টোবর) সোমবার সকাল ৮টায় শুরু হয়েছে।
চলবে আগামী (২০অক্টোবর) মঙ্গলবার পর্যন্ত, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ তায়ালা জামিয়ার সকল শিক্ষার্থীদের জন্য পরীক্ষাকে সহজ করুন, তাদের প্রচেষ্টাকে কবুল করুন এবং কাঙ্ক্ষিত সাফল্য দান করুন।
আমিন, ইয়া রাব্বাল আলামিন।