Narsingdi Govt. College

Narsingdi Govt. College Narsingdi Govt. College is an institution established in 1949 imparting education in this region. Narsingdi Govt College
(2)

It has been taking glorious steps for education in the age of globalization.

26/04/2026
২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার বিলম্ব ফি সহ ফরম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি
26/04/2026

২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার বিলম্ব ফি সহ ফরম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি

উচ্চতর গণিত ১ম পত্র ও ২য় পত্র (ব্যবহারিক) এক্সপেরিমেন্ট তালিকা।বিঃদ্রঃ এই তালিকা ২০২৫-২৬ সেশন (এইচ. এস. সি. ২০২৭) ব্যাচে...
26/04/2026

উচ্চতর গণিত ১ম পত্র ও ২য় পত্র (ব্যবহারিক) এক্সপেরিমেন্ট তালিকা।
বিঃদ্রঃ এই তালিকা ২০২৫-২৬ সেশন (এইচ. এস. সি. ২০২৭) ব্যাচের জন্য প্রযোজ্য।

আজ ২৬/০৪/২০২৬ তারিখ রোজ রবিবার অনুষ্ঠিতব্য ডিগ্রী ২য় বর্ষ ফাইনাল পরীক্ষার আসন বিন্যাস একনজরে:
26/04/2026

আজ ২৬/০৪/২০২৬ তারিখ রোজ রবিবার অনুষ্ঠিতব্য ডিগ্রী ২য় বর্ষ ফাইনাল পরীক্ষার আসন বিন্যাস একনজরে:

25/04/2026

২০২৩-২৪ শিক্ষা বর্ষে ভর্তিকৃত মাস্টার্স চুড়ান্ত পর্বের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী আগামীকাল ২৬/০৪/২০২৬ তারিখ হতে বিভাগীয় রুটিন অনুযায়ী ক্লাস শুরু হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগ হতে রুটিন সংগ্রহ করে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া গেল।

23/04/2026

জরুরী সতর্কতা

প্রতারক চক্র নরসিংদী সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কামাল হোসেন স্যারের আইডি হ্যাক করে টাকা চাচ্ছে।

সবাই সতর্ক থাকবেন, কেউ কোন লেনদেন করবেন না।

ধন্যবাদ

অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা  ২০২৫-২০২৬ এর এক নজরে আসন বিন্যাস
23/04/2026

অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬ এর এক নজরে আসন বিন্যাস

নরসিংদী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (HSC 2025 ব্যাচ) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেসব শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্বব...
22/04/2026

নরসিংদী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (HSC 2025 ব্যাচ) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেসব শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় / সরকারি মেডিকেল কলেজ / অন্যান্য প্রতিষ্ঠানে চান্স পেয়ে ভর্তি হয়েছ, তাদেরকে নিম্নোক্ত গুগল ফর্ম পূরণ করে তথ্য জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

এই তথ্যটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করার জন্যও অনুরোধ জানাচ্ছি।

গুগুল ফর্ম লিংক: https://forms.gle/8HD6RimqFwwBsiSp7

প্রয়োজনে যোগাযোগ:

মাইন উদ্দিন
সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ
মোবাইল: ০১৯২২২০৩৭৮২
হোয়াটসঅ্যাপ: ০১৬২৪৭৩৭৭২৯

22/04/2026

আগামীকাল বৃহস্পতিবার কলেজের বাস চলাচল করবে।

২২/০৪/২০২৬ তারিখ রোজ বুধবার অনুষ্ঠিতব্য ডিগ্রী ২য় বর্ষ ফাইনাল পরীক্ষার আসন বিন্যাস একনজরে:
22/04/2026

২২/০৪/২০২৬ তারিখ রোজ বুধবার অনুষ্ঠিতব্য ডিগ্রী ২য় বর্ষ ফাইনাল পরীক্ষার আসন বিন্যাস একনজরে:

তিন ধরনের শিক্ষক আছেন—কেউ ভালো পড়ান, কেউ সুন্দরভাবে বুঝিয়ে দেন, আর কেউ স্বপ্ন দেখান। এদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে?নিশ্চয়...
21/04/2026

তিন ধরনের শিক্ষক আছেন—কেউ ভালো পড়ান, কেউ সুন্দরভাবে বুঝিয়ে দেন, আর কেউ স্বপ্ন দেখান। এদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে?
নিশ্চয়ই সেই শিক্ষক, যিনি স্বপ্ন দেখাতে পারেন।

এমনই এক স্বপ্নদ্রষ্টা শিক্ষক নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া মহোদয়। তিনি প্রতিটি লেকচার ও প্রতিটি বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের মনে জাগিয়ে তোলেন বড় কিছু করার আকাঙ্ক্ষা, দেখান উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন।

তার সেই স্বপ্ন আজ ধীরে ধীরে বাস্তবতার আলোয় ফুটতে শুরু করেছে। নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সাফল্য অর্জন করছে।

এ বছর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এই কলেজের শিক্ষার্থীরা অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে—ঢাকা মেডিক্যাল কলেজে ২ জনসহ সরকারি মেডিকেল ও ডেন্টালে মোট ১৭ জন এবং বুয়েটে ৯ জন চান্স পেয়েছে। এটি শুধু একটি পরিসংখ্যান নয়, এটি এক স্বপ্নের বাস্তব রূপ।

অধ্যক্ষ স্যার কিছুদিন আগে এই কৃতি শিক্ষার্থীদের ডেকেছিলেন ফুলের শুভেচ্ছা জানাতে। সবাই ভেবেছিল, হয়তো তাদের অভিনন্দন জানানো হবে। কিন্তু স্যার ভিন্ন কিছু করলেন। তিনি বললেন,
“আমি তোমাদের অভিনন্দন জানাতে ডাকি নাই। ডেকেছি আমার স্বপ্ন বাস্তবায়নে তোমাদের একটি দায়িত্ব দিতে।”

এই কলেজে নবাগত তোমাদের ছোট ভাইবোনদের পাশে দাঁড়ানো, তাদের উৎসাহ দেওয়া, সঠিক দিকনির্দেশনা দেওয়া, যেন তারাও স্বপ্ন দেখতে শেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এই দায়িত্ব দিয়েছেন।

স্যারের সেই আহ্বানে সাড়া দিয়ে আজ ৩ জন কৃতি শিক্ষার্থী কলেজে এসে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাথে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেছে। তারা হলো
১। তাসনিম হাসান, ঢাকা মেডিকেল কলেজ, ( ৮০ তম)
২। জান্নাতুল ফেরদৌস, ঢাকা মেডিকেল কলেজ
৩। মুশফিকুর রহমান জিসান, বুয়েট (১০৯২তম)

একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের সফল বড় ভাইবোনদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত হয়। প্রাণবন্ত পরিবেশে চলেছে প্রশ্নোত্তর, গল্প আর স্বপ্ন বোনার এক অনন্য আয়োজন।

এভাবেই একজন স্বপ্নদ্রষ্টা শিক্ষকের হাত ধরে গড়ে উঠছে নতুন প্রজন্ম—যারা নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত।

অত্যন্ত আনন্দের সাথে জানানো যে, আজ থেকে Humanities Club, নরসিংদী সরকারি কলেজ-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মানবিক মূল...
21/04/2026

অত্যন্ত আনন্দের সাথে জানানো যে, আজ থেকে Humanities Club, নরসিংদী সরকারি কলেজ-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মানবিক মূল্যবোধের বিকাশ এবং জ্ঞানচর্চায় এই ক্লাব এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমাদের বিশ্বাস।
​শুভকামনা রইল Humanities Club-এর সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের জন্য! ❤️📚

Address

Narsingdi Govt. College
Narsingdi
1602

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

02-9462438

Website

Alerts

Be the first to know and let us send you an email when Narsingdi Govt. College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Narsingdi Govt. College:

Share