Al-Jameatul Islamia Azizul Uloom Babunagar জামিয়া ইসলামিয়া বাবুনগর

  • Home
  • Bangladesh
  • Nazir Hat
  • Al-Jameatul Islamia Azizul Uloom Babunagar জামিয়া ইসলামিয়া বাবুনগর
Call Directions Contact the university

Al-Jameatul Islamia Azizul Uloom Babunagar জামিয়া ইসলামিয়া বাবুনগর শত বছরের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান

জামিয়া ইসলামিয়া বাবুনগর-এর বার্ষিক মাহফিল উপলক্ষে পরামর্শ সভাজামিয়া ইসলামিয়া বাবুনগর-এর আগামী ৫ ও ৬ নভেম্বর ২০২৬ ইংরেজি,...
01/10/2026

জামিয়া ইসলামিয়া বাবুনগর-এর বার্ষিক মাহফিল উপলক্ষে পরামর্শ সভা

জামিয়া ইসলামিয়া বাবুনগর-এর আগামী ৫ ও ৬ নভেম্বর ২০২৬ ইংরেজি, রোজ বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিতব্য বার্ষিক মাহফিলের সুষ্ঠু প্রস্তুতি, সার্বিক ব্যবস্থাপনা ও সফল বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।

উক্ত পরামর্শ সভায় মাহফিলের প্রস্তুতি ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও পরামর্শ গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক দাওয়াত ও উপস্থিতির অনুরোধ রইল।

#বাবুনগর_আরবি_বিশ্ববিদ্যালয়
#বাবুনগর_মাদ্রাসা
#আমীরে_হেফাজত

আলহামদুলিল্লাহ! আজ বাদে মাগরিব জামিয়া ইসলামিয়া আজীজুল উলূম বাবুনগরের মহাপরিচালক, আমীরে হেফাজত, মুজাহিদে মিল্লাত, খলীফায়ে...
26/09/2026

আলহামদুলিল্লাহ!

আজ বাদে মাগরিব জামিয়া ইসলামিয়া আজীজুল উলূম বাবুনগরের মহাপরিচালক, আমীরে হেফাজত, মুজাহিদে মিল্লাত, খলীফায়ে বোয়ালভী ও হারদূয়ী আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হতে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক বিধায়ক, পাঁচবারের সাবেক আইনপ্রণেতা ও গণশিক্ষা ও গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী, রাবেতাতুল মাদারিসিল ইসলামিয়া পশ্চিমবঙ্গের বোর্ড সভাপতি ও জমিয়তে ওলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য সভার সম্মানিত সদর ও দারুল উলূম দেওবন্দের প্রভাবশালী শূরা সদস্য আল্লামা সিদ্দীকুল্লাহ চৌধুরী হাফিজাহুল্লাহ।

হযরতের ভাই মাওলানা রহমতুল্লাহ চৌধুরী ও জামাতা মাওলানা আসআদুল্লাহ সাহেব।

হযরত মাওলানা সিদ্দীকুল্লাহ সাহেব ভারতের একজন প্রভাবশালী আলেম,প্রাজ্ঞ আইনপ্রণেতা, বিধায়ক ও মন্ত্রী।
পশ্চিমবঙ্গ রাজ্যে দ্বীনী ও ইলমী অঙ্গনে হযরতের বহুমুখী খিদমাত দ্বারা সেখানকার মুসলিম জনগোষ্ঠী ব্যাপকভাবে উপকৃত হয়ে আসছেন।
হযরতের পরিচালিত বোর্ডের অধীনে হাজারো অধিক দেওবন্দী মাদরাসা দ্বীনী খিদমাত আঞ্জাম দিয়ে আসছে।

সেখানকার মুসলমানদের সার্বিক সহযোগিতা ও কল্যাণে তিনি একজন নিবেদিত প্রাণ।

আমীরে হেফাজতের সাথে দীর্ঘক্ষণ শাখা জমিয়ত সদর প্রাণবন্ত আলোচনা করেন। উভয় দেশের মুসলিম উম্মাহর স্বার্থ সংশ্লিষ্ট বহু বিষয়ে আলোকপাত করেন। মওদূদী ফিতনা সহ নানা গুরুত্বপূর্ণ সমীকরণ নিয়ে উভয় নেতা আলাপন করেন।
আল্লাহ তাআলা কবুল করুন।

আজ জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর এক বরকতময় ও স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছে।আমীরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও মহ...
20/09/2026

আজ জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর এক বরকতময় ও স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছে।
আমীরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও মহাপরিচালক, জামিয়া ইসলামিয়া বাবুনগর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (হাফিজাহুল্লাহ)–এর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দুআ গ্রহণের উদ্দেশ্যে পাকিস্তান সুন্নি কাউন্সিলের সম্মানিত দুই কর্ণধার আল্লামা আহমদ লুধিয়ানভী ও আল্লামা আশরাফ (হাফিজাহুমাল্লাহ) জামিয়ায় শুভাগমন করেন।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়, উম্মাহর বর্তমান পরিস্থিতি, দীনি শিক্ষা-দাওয়াতের প্রসার এবং আহলে সুন্নাতের ঐক্য ও কল্যাণ কামনায় ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। পরিশেষে আমীরে হেফাজত হাফিজাহুল্লাহ অতিথিবৃন্দের জন্য আন্তরিক দুআ করেন এবং উম্মাহর শান্তি, ইত্তিহাদ ও দীনের খেদমতের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত পেশ করেন।

বাদে আসর জামিয়ার ঐতিহ্যবাহী আল-হারুন জামে মসজিদ মিলনায়তনে আয়োজিত ছাত্রসমাবেশে সম্মানিত মেহমানগণ “আজমতে সাহাবা (রাদিয়াল্লাহু আনহুম)” বিষয়ক এক জ্ঞানগর্ভ, তাত্ত্বিক, দলীলভিত্তিক ও যুগোপযোগী হৃদয়গ্রাহী বয়ান পেশ করেন। কুরআনুল কারীম, সহীহ হাদীস এবং আকাবিরে উম্মতের বর্ণনার আলোকে সাহাবায়ে কেরামের মর্যাদা, তাঁদের প্রতি ভালোবাসার অপরিহার্যতা এবং বর্তমান সময়ে সাহাবাদের আদর্শ অনুসরণের গুরুত্ব অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়।
উপস্থিত শিক্ষকবৃন্দ, উলামায়ে কেরাম ও হাজারো শিক্ষার্থী গভীর মনোযোগ ও আবেগঘন পরিবেশে বয়ান শ্রবণ করেন। পুরো মিলনায়তন ইলম, আদব ও ঈমানী প্রেরণায় মুখরিত হয়ে ওঠে।
মহান আল্লাহ তাআলা সম্মানিত মেহমানদের এই বরকতময় সফর কবুল করুন, তাঁদের ইলম ও খেদমতে বরকত দান করুন এবং জামিয়া ইসলামিয়া বাবুনগরকে দীনের খেদমতের এক উজ্জ্বল কেন্দ্র হিসেবে আরও কবুলিয়ত দান করুন। আমীন ইয়া রব্বাল আলামীন।

20/09/2026

আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ ও দুআ নিতে জামিয়া বাবুনগরে পাকিস্তান সুন্নি কাউন্সিলের সম্মানিত দুই কর্ণধার আল্লামা আহমদ লুধিয়ানভী ও আল্লামা আশরাফ হাফিজাহুমাল্লাহ তাশরিফ আনেন। বাদে আসর জামিয়ার আল হারুন জামে মসজিদ মিলনায়তনে ছাত্রদের উদ্দেশ্যে আজমতে সাহাবা বিষয়ক জ্ঞানগর্ভ, তাত্ত্বিক ও যুগোপযোগী হৃদয়গ্রাহী বয়ান পেশ করেন।

ইলমের দরসে থেকে জিহাদের ময়দানে—বার্ধক্যও থামাতে পারেনি দ্বীনের এই অকুতোভয় মুজাহিদের পথচলা।বয়সের ভার শরীরে, কিন্তু দ্বীনে...
19/09/2026

ইলমের দরসে থেকে জিহাদের ময়দানে—বার্ধক্যও থামাতে পারেনি দ্বীনের এই অকুতোভয় মুজাহিদের পথচলা।
বয়সের ভার শরীরে, কিন্তু দ্বীনের খেদমতের স্পৃহা আজও তরুণের মতোই অটুট।
ইলমের মেহরাব থেকে উম্মাহর ময়দান—
যাঁর জীবনজুড়ে রয়েছে ইলম, আমল, দাওয়াত ও দ্বীনের জন্য নিরলস ত্যাগ।
কোটি মানুষের প্রেরণার বিশ্বস্ত ঠিকানা, আলেমসমাজের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব—
আমীরে হেফাজত
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দা.বা. 🤲
আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতা ও নেক হায়াতে দীর্ঘজীবী করুন এবং দ্বীনের খেদমতে কবুল করুন। আমিন।

আজকে আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ জামিয়া বাবুনগরের দাওরায়ে হাদীসে ত্বহাবী শরীফের দরসদান কাল...
19/09/2026

আজকে আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ জামিয়া বাবুনগরের দাওরায়ে হাদীসে ত্বহাবী শরীফের দরসদান কালে।

Address

Nazir Hat
বাবুনগর

Telephone

+8801823840516

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Jameatul Islamia Azizul Uloom Babunagar জামিয়া ইসলামিয়া বাবুনগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Al-Jameatul Islamia Azizul Uloom Babunagar জামিয়া ইসলামিয়া বাবুনগর:

Shortcuts

Share