13/11/2025
আজ, ১৩ নভেম্বর! শুভ জন্মদিন, জাদুকর!
প্রিয় দর্শক ও হুমায়ূন-প্রেমী,
আজ, ১৩ নভেম্বর— বাংলা সাহিত্যের কিংবদন্তী পুরুষ, আমাদের নেত্রকোণার গর্ব হুমায়ূন আহমেদ-এর শুভ জন্মদিনে, নেত্রকোণা সরকারি কলেজ সাংস্কৃতিক পর্ষদ নিয়ে এসেছে এক বিশেষ নিবেদন— 'আমাদের হুমায়ুন'।
যে জল ও জ্যোৎস্নার মায়া নিয়ে লেখক তাঁর জগৎ সৃষ্টি করেছিলেন, সেই নেত্রকোণার সবুজ চত্বরে তাঁর কালজয়ী চরিত্র হিমু, রূপা এবং মিসির আলি-র প্রতীকী উপস্থিতি, গান, আবৃত্তি ও শিল্পের মাধ্যমে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি লেখকের জীবনবোধ। এটি শুধু একটি ভিডিও নয়, এটি আমাদের তারুণ্যের পক্ষ থেকে লেখকের প্রতি আমাদের হৃদয়ের গভীরতম শ্রদ্ধাঞ্জলি।
আমাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের সকলের প্রতি রইল আমাদের অশেষ কৃতজ্ঞতা।
এই ভালোবাসার আয়োজনে যুক্ত ছিলেন যারা:
দিবস সরকার অরূপ: নির্দেশনা, স্ক্রিপ্ট রচনায় ও দোতারা পরিবেশনায়।
সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ: গান (ভোকাল), গিটার এবং হিমু চরিত্রে অভিনয়।
শিহাব আহমেদ: মিসির আলী চরিত্রে অভিনয়।
শেখ সাবিকুন্নাহার অনন্য: রূপা চরিত্রে অভিনয়।
তাঈন উল ইসলাম: ক্যামেরাম্যান এবং ভিডিও এডিটিং-এ।
আতিয়া নূর খানম: আবৃত্তি পরিবেশনায়।
প্রতীক তালুকদার স্বচ্ছ: গান (ভোকাল), ক্যামেরাম্যান এবং উপস্থাপনায়।
দূর্জয় সাহা: চিত্রশিল্পী (প্রতিকৃতি অঙ্কন)।
পারসা ইফরীত চৌধুরী: নৃত্য এবং উপস্থাপনায়।
মাহদিয়া খান ফাতিন: নৃত্য এবং উপস্থাপনায়।
নিশিতা সরকার: নৃত্য এবং উপস্থাপনায়।
হৃদয় বিশ্বাস: গান (ভোকাল), বাঁশি এবং হারমোনিয়াম পরিবেশনায়।
রাখেশ সরকার ঋ্ক: গান (ভোকাল) এবং গিটার।
পাতামনি: নৃত্য পরিবেশনায়।
ইদ্রিলা কর ত্রয়ী: নৃত্য পরিবেশনায়।
বিশেষ কৃতজ্ঞতা:
ক্যাম্পাস রেডিও, নেত্রকোণা সরকারি কলেজ
বিএনসিসি, নেত্রকোণা সরকারি কলেজ
সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং আবেগের ফলশ্রুতি এই ডকুমেন্টারি। আমরা বিশ্বাস করি, লেখকের প্রতি আমাদের এই শ্রদ্ধাঞ্জলি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে।
ভিডিওটি এখনই দেখুন, শেয়ার করে অন্যদের মাঝেও লেখকের প্রতি ভালোবাসা এবং আমাদের উদ্যোগটি ছড়িয়ে দিন!