Netrokona University

Netrokona University Official page of Netrokona University. Official page of Netrokona University

22/09/2026

*বিজ্ঞপ্তি*

এতদ্বারা নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নবীন বরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীদের আজ ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে নিজ নিজ নাম জমা প্রদান করতে হবে।

নাম জমা প্রদানের ঠিকানা:
জনাব মোঃ আখতারুজ্জামান খান
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ,
অর্থনীতি বিভাগ ,
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা।

সকল আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নাম জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল (অস্থায়ী)-এ আবেদনের তারিখ ২৩ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ২৪ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত ...
22/09/2026

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল (অস্থায়ী)-এ আবেদনের তারিখ ২৩ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ২৪ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত করা হয়েছে।

সকল ছাত্রী শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে।

21/09/2026

সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে

আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে দুটি তাৎপর্যপূর্ণ আয়োজন। এ-দিন বেলা ২টা ২৫ মিনিটে টিএসসি ভবনের নিচতলার কক্ষ নম্বর : ১০৩-এ উদ্বোধন করা হবে ‘নেত্রকোণা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি (অস্থায়ী)’। এরপর বেলা ৩টায় স্পোর্টস অ্যান্ড ইয়োগা সেন্টারে অনুষ্ঠিত হবে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান—ভাইস-চ্যান্সেলর, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়২০ সেপ্টেম্বর...
20/09/2026

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান—
ভাইস-চ্যান্সেলর, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

২০ সেপ্টেম্বর ২০২৬

০৩ (তিন) মাসব্যাপী জাতীয় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষ্যে ‘আসুন, সম্মিলিত উদ্যোগে গড়ে তুলি—পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও ডেঙ্গুমুক্ত নেত্রকোণা বিশ্ববিদ্যালয়। পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি, ডেঙ্গু প্রতিরোধ করি’ স্লোগানকে সামনে রেখে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ এবং ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের টিএসসি ও ক্যাফেটেরিয়া ভবন (একাডেমিক ভবন) প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান- এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যাতে পানি জমে মশার বংশবিস্তার না-ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

এ সময় ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যেক সদস্যের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা একটি চলমান প্রক্রিয়া। একটি সুন্দর, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। জাতীয় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিতভাবে ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না-দেওয়া এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।


ধন্যবাদান্তে—

(ড. সাদ্দাম হুসাইন)
টিচার ইন চার্জ (জনসংযোগ দপ্তর) ও
সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

20/09/2026
18/09/2026

নোটিশ

বিষয়: ০৩ (তিন) মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ উপলক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ প্রসঙ্গে।

এতদ্বারা নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৩ (তিন) মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ উপলক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ রাখার লক্ষ্যে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আয়োজন করা হয়েছে। উক্ত কার্যক্রম আগামী ২০/০৯/২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, বেলা ১১:০০ ঘটিকায় নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের টিএসসি ও ক্যাফেটেরিয়া ভবন (একাডেমিক ভবন) প্রাঙ্গণে উদ্বোধন করা হবে।
মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের নেতৃত্বে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে যথাসময়ে উপস্থিত থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য ভাইস-চ্যান্সেলর মহোদয়ের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আসুন, সম্মিলিত উদ্যোগে গড়ে তুলি—
পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও ডেঙ্গুমুক্ত নেত্রকোণা বিশ্ববিদ্যালয়। পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ি, ডেঙ্গু প্রতিরোধ করি।

18/09/2026
পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর, শিক্ষার্থীদের পরিবহণ সুবিধা সম্প্রসারণে নতুন সংযোজন১৬ স...
16/09/2026

পূবালী ব্যাংকের সৌজন্যে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে গাড়ি হস্তান্তর, শিক্ষার্থীদের পরিবহণ সুবিধা সম্প্রসারণে নতুন সংযোজন

১৬ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলে একটি গাড়ি সংযোজিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে টিটিসির কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ডিজিএম ও আঞ্চলিক প্রধান, ময়মনসিংহ জনাব মোঃ হুমায়ুন মিয়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের পরিচালক (অ.দা) জনাব মুহম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের পরিচালক (অ.দা) জনাব মুহম্মদ সাইফুল ইসলাম, পরবর্তীতে সম্মানিত অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের নিয়মিত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে নিরাপদ, পর্যাপ্ত ও কার্যকর পরিবহণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূবালী ব্যাংক পিএলসির এই সহযোগিতার ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সম্প্রসারিত হবে।’ তিনি আরও বলেন, ‘অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার জন্য তিনি পূবালী ব্যাংক পিএলসি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীকল্যাণমূলক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন। পরিশেষে উপাচার্য মহোদয় পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহোদয়ের উদ্দেশ্যে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসি-এর সৌজন্যে একটি শিক্ষার্থী ছাউনি নির্মাণের প্রস্তাব উত্থাপন করেন। পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উক্ত প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহনপূর্বক শিক্ষার্থী ছাউনি নির্মাণের পরবর্তী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

(ড. সাদ্দাম হুসাইন)
টিচার ইন চার্জ (জনসংযোগ দপ্তর) ও সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

সেমিনার: কথাসাহিত্যের বাস্তব ও অবাস্তব
12/09/2026

সেমিনার: কথাসাহিত্যের বাস্তব ও অবাস্তব

শিক্ষার্থীদের ৮ দফা দাবি : নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ছাত্রদলের স্মারকলিপি১০ সেপ্টেম্বর ২০২৬নেত্রকোণা বিশ...
10/09/2026

শিক্ষার্থীদের ৮ দফা দাবি : নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ছাত্রদলের স্মারকলিপি

১০ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, যাতায়াত, আবাসন, নিরাপত্তা ও মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ৮ দফা দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাধারণ শিক্ষার্থীদের পক্ষে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি এম. পরান ফয়সাল ও সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান নাবিলের নেতৃত্বে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামানের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে দ্রুত একটি পূর্ণাঙ্গ ক্যাফেটেরিয়া স্থাপন, টিএসসি (বর্তমান একাডেমিক ভবন)-এ সেন্ট্রাল লাইব্রেরি স্থাপন এবং সেখানে পর্যাপ্ত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট সেমিস্টার ফি, ভর্তি ফি, ফর্ম ফিলাপ ফি, রিটেক ফি ও হল ফিসহ বিভিন্ন আর্থিক লেনদেন মোবাইল ব্যাংকিংয়ের আওতায় আনার দাবিও রয়েছে।

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে স্থায়ী ক্যাম্পাসের বাসস্টপেজে ছাউনি স্থাপন, মেইন সড়ক থেকে টিএসসি পর্যন্ত সংযোগ সড়ক দ্রুত পিচ/কার্পেটিং এবং বিশ্ববিদ্যালয়ের বাসের সময়সূচি ও ট্রিপের সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি নতুন শিক্ষার্থী বাস সংযোজন এবং বাস ও অ্যাম্বুলেন্সের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

আবাসন সংকট নিরসনে ছেলে ও মেয়েদের হলের সংখ্যা ও আসনসংখ্যা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধার্থে শহরের মধ্যে হল স্থাপনের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বাস, মিনিবাস, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স রাখার জন্য পরিবহণ পুলের মাধ্যমে নিয়ন্ত্রিত একটি নির্দিষ্ট ছাউনি স্থাপনের দাবিও স্মারকলিপিতে অন্তর্ভুক্ত রয়েছে।

স্মারকলিপি গ্রহণ করে উপাচার্য প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান উত্থাপিত যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং সেগুলো দ্রুততম সময়ের মধ্যে ক্রমান্বয়ে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

(ড. সাদ্দাম হুসাইন)
টিচার ইন চার্জ (জনসংযোগ দপ্তর) ও সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

Address

Rajur Bazar
Netrokona
2400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Netrokona University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share