নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
(1)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নোয়াখালী জেলায় অবস্থিত একটি সরকারী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। নোয়াখালী জেলার সোনাপুরে ১০১ একর জায়গা ওপর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এটি বাংলাদেশের ২৭ তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৫ম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে ২০০৬ সালে।

★আচার্য★(রাষ্ট্রপতি আব্দুল হামিদ)
★উপাচার্য★ প্রফেসর ডঃ মোঃ দিদার-উল-আলম (৫ম উ

পাচার্য)
★শিক্ষার্থী★(৭০০০ এর অধিক)
★শিক্ষাঙ্গন★১০১ একর
★সংক্ষিপ্ত নাম★[NSTU (নোবিপ্রবি)]

★আবস্থান★

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী জেলা শহর থেকে আট কিলোমিটার দক্ষিণে সোনাপুর-সুবর্ণচর সড়কের পশ্চিম পাশে একশ এক একর জায়গা জুড়ে অবস্থিত।)

বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন তিন শতাধি অভিজ্ঞ শিক্ষক। যার মধ্যে অর্ধ শতাধিক পিএইচডিধারী।

★ক্যাম্পাস বিবরণী★

নোবিপ্রবি ১০১ একর জায়গাজুড়ে অবস্থিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় লক্ষ্য আরো ৩০০ একর জায়গা অধিগ্রহণ করা। যেখানে একটি মেরিন স্টেশন তৈরি করা হবে। গবেষণার জন্য একটি গ্রীন হাউজ রিসার্চ সেন্টার তৈরি করা হবে যেখানে ছোট এবং বড় পরিসরে গবেষণার কাজ চালানো হবে। বর্তমানে পরিকল্পনাগুলো পক্রিয়াধীন আছে।২০১৫ সালে নোবিপ্রবিতে ১০ হাজার স্কোয়ার ফিটের নতুন লাইব্রেরি ভবন স্থাপন করা হয়। এর নির্মান খরচ প্রায় দুই কোটি বিশ লাখ টাকা।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৫ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, ৫ তলা ও ১০ তলা বিশিষ্ট দুইটি একাডেমিক ভবন রয়েছে।৫ তলা বিশিষ্ট একটি অডিটোরিয়াম ভবন রয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধার স্মরণে অডিটোরিয়ামটির নাম রাখা হয়েছে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম। অডিটোরিয়ামটির আসন সংখ্যা প্রায় ১০০০। ২০১৮ এর জানুয়ারিতে আরেকটি একাডেমিক কাম ল্যাব ভবনের কাজ শুরু হয়েছে যার আয়তন ৪ লক্ষ ৩২ হাজার বর্গফুট যা ২০২০ সালে উদ্বোধন হবে এবং তখন এটিই হবে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্ববৃহৎ একাডেমিক ভবন ।

★আবাসন★

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হল যথাক্রমে ভাষা শহীদ আবদুস সালাম হল, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হল, বিবি খাদিজা হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল যার মধ্যে একটি ★বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বৃহত্তম ছাত্রী হল★।)

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৬টি অনুষদ ও ২টি ইনস্টিটিউট রয়েছে। ডিগ্রি প্রদানকারী বিভাগের সংখ্যা ৩০ টি।

★প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ★

১.কম্পিউটার বিজ্ঞান ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগ।
২.তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগ।
৩.তড়িৎ ও তড়িৎ প্রকৌশল বিভাগ।
৪.ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগ।

★বিজ্ঞান অনুষদ★

১.মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগ।
২.ফার্মেসী বিভাগ।
৩.অণুজীববিজ্ঞান বিভাগ।
৪.ফলিত গণিত বিভাগ।
৫.খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগ।
৬.পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
৭.জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগ।
৮.প্রাণরসায়ন বিভাগ।
৯.কৃষি বিভাগ।
১০.পরিসংখ্যান বিভাগ।
১১.সমুদ্রবিজ্ঞান বিভাগ।
১৩.জীববিজ্ঞান বিভাগ।
১৪. প্রানীবিদ্যা বিভাগ।

★সামাজিক বিজ্ঞান অনুষদ ★

১.সামাজিক বিজ্ঞান বিভাগ।
২.সমাজ কল্যাণ বিভাগ।
৩.বাংলা বিভাগ।
৪.ইংরেজি বিভাগ।
৫.বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ।
৬.অর্থনীতি বিভাগ।

★ব্যবসায় শিক্ষা অনুষদ★

১.ব্যবসায় শিক্ষা বিভাগ।
২.ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
৩.ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ।

★শিক্ষা অনুষদ★

১.শিক্ষা বিভাগ।
২.শিক্ষা প্রসাশন বিভাগ।

★আইন অনুষদ★
১.আইন বিভাগ।

★ইনস্টিটিউট সমূহ★

* তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট *
১.সফটওয়্যার প্রকৌশল বিভাগ।

* তথ্য বিজ্ঞান ইনস্টিটিউট *
১.তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ।

১৫ আগস্ট ২০২৬, শনিবার বাদ যোহর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগ...
15/08/2026

১৫ আগস্ট ২০২৬, শনিবার বাদ যোহর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম)...
13/08/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম) বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্র্থীদের গ্র্যাজুয়েশন পরবর্তী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, শিক্ষাজীবন শেষ হলেও এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তোমাদের সম্পর্ক আজীবন থাকবে। পেশাগত জীবনে যেখানেই যাওনা কেন এ প্রতিষ্ঠানের উন্নয়নে একজন অ্যাম্বাসেডর হিসেবে তোমরা কাজ করবে এবং তোমাদের কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আরও বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে ‘পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ’ যুগোপযোগী একটি সাবজেক্ট। উপকূলীয় অঞ্চল হিসেবে নানা ধরনের প্রকৃতিক দুর্যোগ এখানকার মানুষকে মোকাবিলা করতে হয়। সুতরাং বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত জ্ঞান এবং অভিজ্ঞতা পেশাগত জীবনের পাশাপাশি মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। বক্তব্যে উপাচার্য বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে যে ঝুঁকিসমূহ তৈরি হয়েছে তা প্রশমনে একাডেমিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে সরকারকে সহযোগিতার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাাপক ড. জয়ন্ত কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী পরীক্ষা চলাকালে বিশ্বব...
13/08/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে অবস্থিত পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকালে উপাচার্য সরেজমিনে পরীক্ষার হলসমূহ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক বিষয়ে শিক্ষকবৃন্দের সঙ্গে আলোচনা করেন। এ সময় উপাচার্য সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান এবং পরীক্ষা কেন্দ্রে যেকোনো অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা কার্যক্রম পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে প্রতিপালনের আহ্বান জানান।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে ‘হ্যান্ডস-অন ট্রেনিং অন আউটকাম-বেইজড এডুকেশন...
11/08/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে ‘হ্যান্ডস-অন ট্রেনিং অন আউটকাম-বেইজড এডুকেশন (OBE)’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আউটকাম বেইজড এডুকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয়ে এ পদ্ধতি চালু রয়েছে। আমরাও যেনো প্রতিটি বিভাগে দ্রুত ওবিই কারিকুলাম চালু করতে পারি সেদিকে অগ্রসর হতে হবে। এটি প্রবর্তন করা গেলে সব পরীক্ষা হবে ওবিই কারিকুলামের ভিত্তিতে। এ সময় উপাচার্য ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবরেশনের ওপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের শিক্ষার্থীরা একসময় ইন্ডাস্ট্রি এবং জব মার্কেটে প্রবেশ করবে, সুতরাং আমাদের জব মার্কেট ওরিয়েন্টেড সিলেবাস প্রণয়ন করতে হবে। সেটা করার জন্য স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করতে হবে। সাবজেক্ট রিলেটেড যে জবগুলো রয়েছে, সেসব স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করে বুঝতে হবে তারা কি চাচ্ছে এবং সেই ওরিয়েন্টেড কোর্সগুলো চালু করতে হবে। উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আরও বলেন, ওবিই কারিকুলাম তৈরিতে এক্সপার্ট যারা রয়েছেন তাদের পরামর্শ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে নোবিপ্রবি অ্যালামনাইসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীসহ সবার মতামত নেয়া যেতে পারে।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। কোর্স ডিরেক্টর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. শিবলুর রহমান। প্রোগ্রাম মডারেটর হিসেবে ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) জি এম রাকিবুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

তুরস্ক ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপপ্রাপ্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা...
10/08/2026

তুরস্ক ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপপ্রাপ্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) উপাচার্য কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নোবিপ্রবি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হওয়াকে বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের বিষয় উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য যাওয়ার সুযোগ অর্জন নোবিপ্রবি শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি। উপাচার্য আরও বলেন, তোমরা যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে যাচ্ছো তারা এ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে এবং বিদেশে নোবিপ্রবির সুনাম রক্ষা করবে। এ সময় নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্কলারশিপ ও উচ্চশিক্ষার সুযোগ আরও বৃদ্ধি করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশিদারিত্ব সম্প্রসারণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মতবিনিময়কালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী মো. মহসিন, নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবরেশন এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকীসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রসঙ্গত, নোবিপ্রবির ৬ জন শিক্ষার্থী ইন্টারন্যাশনাল মবিলিটি ও এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় তুরস্ক ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের জন্য যাচ্ছেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে স্বাস্থ্য বীমা ও গোষ্...
10/08/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে স্বাস্থ্য বীমা ও গোষ্ঠী বীমার বিভিন্ন সুযোগ-সুবিধা এবং বীমা দাবী সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানী কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকারসমূহের মধ্যে অন্যতম। অনাকাঙ্ক্ষিত অসুস্থতা বা দুর্ঘটনার কারণে একটি পরিবার যেনো হঠাৎ বড় ধরনের আর্থিক সংকটের মুখোমুখি না হয়, এমন ক্ষেত্রে স্বাস্থ্য ও গোষ্ঠী বীমা সহায়ক ভূমিকা পালন করে। স্বাস্থ্যসেবা গ্রহণের ব্যয় দিন দিন বৃদ্ধি পাওয়ায় বীমার বিভিন্ন সুযোগ-সুবিধা, দাবী উত্থাপন ও নিষ্পত্তির প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা থাকলে বীমা গ্রহণকারীদের মাঝে আর্থিক নিরাপত্তাবোধ তৈরি করা সম্ভব। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা যেনো বীমা সুবিধা পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারে সেজন্য বীমা সেল গঠন করা হবে বলে উল্লেখ করেন উপাচার্য। বক্তব্যে এ ধরনের সেমিনার আয়োজনের মাধ্যমে বীমা সেবা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও ধারণা সবার কাছে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

সেমিনারে বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানীর ম্যানেজার (গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগ) চণ্ডী কুমার সাধুখাঁ। নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নোবিপ্রবি স্বাস্থ্য ও গোষ্ঠী বীমার সমন্বয়কারী ও উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী সমন্বয়কারী মো. মহিউদ্দিন আল ফয়সল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানির প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জামালপুর বিজ্ঞান ও প্র...
09/08/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আয়োজিত জাতীয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আজ রোববার (৯ আগস্ট ২০২৬) জাবিপ্রবি সমাজকর্ম বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ‘Local Action, Global Goals: ESDO’S Experience through Professional Social Work Lens’ শীর্ষক ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, সমাজে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে স্থানীয় পর্যায়ের বাস্তবতা, মানুষের প্রয়োজন ও সমস্যাকে বিবেচনায় নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো কেবল নীতিনির্ধারণী পর্যায়ে সীমাবদ্ধ না রেখে স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমানের ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা প্রয়োজন। উপাচার্য আরও বলেন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের গবেষণালব্ধ জ্ঞানকে মাঠ পর্যায়ের অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করা হলে সমাজের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান বের করে আনা সম্ভব। বিশেষ করে তরুণ প্রজন্মকে সামাজিক দায়বদ্ধতা মানবিক মূল্যবোধ ও পেশাগত দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তোলার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজকাঠামো গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমীর হোসেন। কি-নোট স্পিকার ছিলেন ইকো-সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) এর ফাউন্ডার ও নির্বাহী পরিচালক ড. মো. শহিদুজ্জামান। সেমিনারে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলি উল্লাহ চৌধুরী। সেমিনারে অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্টদের সংযত ও দায়িত্বশীল আচরণ বজায় রাখা...
06/08/2026

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্টদের সংযত ও দায়িত্বশীল আচরণ বজায় রাখা, দেশের সংবিধান ও বিচারিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শৃঙ্খলা, নাগরিকতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দি...
05/08/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার (০৫ আগস্ট ২০২৬) দিনব্যাপী নানা কর্মসূচি উদযাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচিসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এদিন সকাল ১০টায় নোবিপ্রবি প্রশাসনিক ভবনের সামনে থেকে বিজয় শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রা শেষে নোবিপ্রবি শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর নোবিপ্রবি বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন ও শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক অনন্য মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই যোদ্ধা, ১৪০০ শহিদের পরিবার, ত্রিশ হাজার আহত ও শতশত অঙ্গহানী হওয়া বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কেবল সমবেদনা কিংবা কৃতজ্ঞতা নিবেদনের মাধ্যমেই তাদের ঋণ শোধ করা সম্ভব নয়, বরং তাদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই সকলের আত্মদানের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন উপাচার্য। এ সময় তিনি নোবিপ্রবির উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সকল ছাত্র সংগঠনকে অতীতের মতো পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ঐক্যের মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। ৫ আগস্টের পূর্বে যেভাবে ঐক্যবদ্ধ আন্দোলন পরিচালিত হয়েছিলো, ঠিক একই চেতনায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলকে ভূমিকা রাখতে হবে। উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং আগামী প্রজন্মের নিকট এর ইতিহাস তুলে ধরার লক্ষ্যে নোবিপ্রবিতে অচিরেই একটি জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইতিহাসের বিরোধীতাকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে সকলকে সতর্ক করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সদস্যরা নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকলে রাষ্ট্রীয় আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি বিধানের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বক্তব্যে উল্লেখ করেন উপাচার্য।

অনুষ্ঠানের সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থান দিবস আয়োজন কমিটির আহ্বায়ক নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আজকের আলোচনা থেকে যেটা উঠে এসেছে তা হলো আমাদের ঐক্য দরকার। গণতন্ত্রের জন্য এবং বৈষম্যের বিরুদ্ধে শতশত মানুষ প্রাণ দিয়েছে এবং আহত হয়েছে। আমরা কি জবাব দিবো সেই মাকে যেই মা সন্তান হারিয়েছে, যিনি আজও দরজায় দাঁড়িয়ে সন্তানের আগমনের অপেক্ষা করছে। যখন কোথাও ঐক্য না থাকে তখনই তৃতীয় শক্তি আসার সুযোগ পায়। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে দেশে আবার ফ্যাসিবাদের উত্থান হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকাটা অত্যন্ত জরুরী। আমরা ন্যায্যতার ভিত্তিতে এ বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চাই। আজ জুলাই যোদ্ধা এবং গেস্ট অব অনার হিসেবে যারা উপস্থিত রয়েছেন তাদের এবং আয়োজনকে স্বার্থক করার জন্য বিভিন্ন কমিটিতে যারা কাজ করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বলেন, আজ আমরা একত্রিত হয়েছি বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ¦ল ও তাৎপর্যপূর্ণ অধ্যায়কে স্মরণ করতে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান শুধুমাত্র একটি আন্দোলন ছিলো না, এটা ছিলো আমাদের ন্যায় বিচার, গণতন্ত্র, মানবিক মর্যাদা এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের একটি ঐক্যবদ্ধ সংগ্রাম। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন অল্প সময়ের মাঝেই স্বৈরাচার পতনের আন্দোলনে রূপ নেয়। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের মধ্যদিয়ে দেশে এক নতুন সূর্যোদয়ের সূচনা হয়েছিলো। আজ অভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। বর্তমানে আমরা চাই ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ। ছাত্র-জনতা যে ধৈর্য্য ৫ আগস্টের পর দেখিয়েছে ভবিষতেও আমরা সেই ধৈর্য্য ও ঐক্যবদ্ধতা দেখতে চাই।

আলোচনা সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নোবিপ্রবি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক আবদুল করিম, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইসমাইল হোসেন, শাখা কর্মকর্তা আবদুল কাদের ও মো. শান-ই-এলাহী বাবু, পরিবহন শাখার প্রধান সহকারী মিজানুর রহমান, এগ্রিকালচার বিভাগের শিক্ষার্থী ও নোবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদ হাসান, ফিমস্ বিভাগের শিক্ষার্থী ও নোবিপ্রবি ছাত্রদল সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, নোবিপ্রবি আইআইটি’র শিক্ষার্থী ও নোয়াখালী জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মেহেদী হোসেন সীমান্ত, জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক আকিলুর রহমান, নোবিপ্রবি ইসলামী ছাত্রশিবির সভাপতি আরিফুর রহমান সৈকত, নোবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মেহেদী হাসান, সমন্বয়ক ও চব্বিশের আন্দোলনের নারী শিক্ষার্থী ময়ুরী খাতুন, জুলাই গণ-অভ্যুত্থানে আহত এগ্রিকালচার বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেন ও আইন বিভাগের শিক্ষার্থী জাফর আহমেদ সজীব। এ সময় নোবিপ্রবি বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, দপ্তর ও শাখা প্রধান, ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল, ভিডিও প্রদর্শনী, পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান, দোয়া ও মুনাজাত। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও আহতদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও চিত্রাঙ্কন ও নোবিপ্রবি শিক্ষার্থীদের জুলাই বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এদিন বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) রিসার্চ সেল কর্তৃক প্রকাশিত জার্নাল অব নোয়াখালী সায়েন্স এন্ড টেকন...
04/08/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) রিসার্চ সেল কর্তৃক প্রকাশিত জার্নাল অব নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি JNSTU (Volume 8 ) এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) উপাচার্যের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। মোড়ক উন্মোচনকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নোবিপ্রবিকে একটি গবেষণা কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার লক্ষ্যে গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তর্জাতিক মানসম্পন্ন প্রকাশনায় উৎসাহিত করা এবং গবেষকদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে গবেষণার উৎকর্ষ সাধনে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের আরও আন্তরিকতা, সৃজনশীলতা এবং নৈতিকতার সঙ্গে গবেষণা পরিচালনার আহ্বান জানান তিনি। এ সময় ‘জার্নাল অব নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি’ (JNSTU) এর নিয়মিত প্রকাশ বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিধি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও রিসার্চ সেলের সহকারী পরিচালকবৃন্দসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Address

Noakhali Sadar Upazila

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88032172720

Alerts

Be the first to know and let us send you an email when নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:

Shortcuts

Share