Noakhali Care Giver Services & Training Center

Noakhali Care Giver Services & Training Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Noakhali Care Giver Services & Training Center, College & University, kadamtali, garez, maijdee Court, noakhali, Maijdee Court, Chittagong, Noakhali Sadar Upazila.

নোয়াখালী কেয়ার গিভার সার্ভিসেস & ট্রেনিং সেন্টার – আপনার প্রিয়জনের যত্নে বিশ্বস্ত সহায়ক।
💙 বাসায় পাবেন স্বাস্থ্য সেবা (বৃদ্ধ ও অসুস্থদের যত্নে)
📚 কেয়ার গিভিং ট্রেনিং কোর্স
📍 ইমপালস ম্যাটস, বিশ্বনাথ, মাইজদী কোর্ট, নোয়াখালী
📞 যোগাযোগ: 01619051165

18/07/2022
Digital education is first and foremost to build The Digital Bangladesh.Impulse Medical Assistant Training School  has c...
27/03/2022

Digital education is first and foremost to build The Digital Bangladesh.
Impulse Medical Assistant Training School has contracted with School360 To Digitalize the entire management system.

Grateful to my honourable teacher
Mosharraf Hossain Chowdhury sir,
Chairman,
Impulse Medical Assistant Training School.
Maijdee, sadar, Noakhali.

17/08/2017
17/08/2017

আমার এক পরিচিত লোক। আমিরাতে যাবেন, কাজ করতে। মেডিকেলে তাকে আনফিট করা হল। মেডিকেল সেন্টার কারণ বলছে না। অনেক তদবির আর দেন দরবার করার পরে বলল, HIV positive. কাউকে তিনি কিচ্ছু বললেন না। এই দিক ওইদিক দৌড়াদৌড়ি করে, মেডিকেল সেন্টারকে ২০০০০ টাকা ঘুষ দিয়ে নিজের রিপোর্ট করায়ে নিলেন নেগেটিভ। ব্যাপারটা জানাজানি হওয়ার পরে আমি ডেকে এনে দুইটা ভালো ল্যাব থেকে আবার টেস্ট করতে দিলাম। HIV negative!
মানুষে অসহায়ত্ব নিয়ে ব্যবসা কাকে বলে। .. ... ...
কাজের বুয়া আম্মার কাছে কান্নাকাটি করছে। জামাই সৌদি যাবে কিন্তু মেডিকেল বলছে আনফিট কারণ জন্ডিসের সমস্যা! আম্মা ভয় পেয়ে গেল। আমাকে বলল এই বুয়া রাখা যাবে তো? আমি বুয়ার জামাইকে ডেকে আনলাম। মেডিকেল সেন্টার দুই বার টেস্টটা করেছে। দুইবারই জাস্ট মানি রিসিটের উপরে ভাঙ্গা ভাঙ্গা হাতে লিখা HCV problem! মেডিকেল সেন্টার তাকে বলেছে ৩০০০০ টাকা দিলে তারা রিপোর্ট নেগেটিভ করে দিবে। আমি একটা ভালো ল্যাব থেকে টেস্ট করে আনতে বললাম। যা ভেবেছিলাম তাই, HCV নেগেটিভ! .. ... ...
লোকটা আমার পুরাতন রুগী। তিন দিন ধরে বুকের ব্যাথায় ঘুমাতে পারছেন না। বিদেশে যাবেন, কিন্তু মেডিকেল আনফিট কারণ বুকের এক্সরে রিপোর্টে বলেছে মারাত্মক সমস্যা আছে - ক্যালসিফিকেশান! ভদ্রলোক আমার কাছে এসেছেন ভয়ে ভয়ে, ভেবেছেন ক্যান্সার। আমি ব্যাপারটা তাকে বুঝয়ে বললাম। তিনি আসস্ত হলেন কিন্তু যাওয়া তো আটকায়ে আছে। এক্সরে ফ্লিম দেয়নি মেডিকেল সেন্টার। আমি একটা ভালো ল্যাব থেকে ডিজিটাল এক্সরে করে আনতে বললাম। কাহিনি আগেরটাই, Xray chest absolutely normal! চেম্বার থেকে বের হয়ে যাওয়ার আগে বললেন, “আজকে বুকে ব্যাথা নাই। যাওয়া হবে কিনা জানি না তবে আমি যে সুস্থ ওইটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ্‌”।
মানুষের সহজাত অনুভুতি নিয়ে ব্যবসা কাকে বলে।
… … …
আমি বিশ্বাস করি যে মেডিকেল সেন্টার টেস্টগুলো করেন সেখানে নিশ্চয় প্যাথলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, রেডিওলজিস্ট আছেন। না হলে সরকার অনুমোদন দিত না আর দূতাবাসগুলোও তাদের সাথে চুক্তি করত না। দুর্ভাগ্য আমাদের কিছু আদম ব্যবসায়ী দালাল আমাদের ডাক্তারদের মাথার উপরে কাঁঠাল ভেঙ্গে এই জাতীয় অনৌতিক আর অমানবিক ব্যবসা করে জাচ্ছে। .. ... ...
এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে এই বিদেশে যাওয়া শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের উপরে। অন্তত এই জায়গায় এই জাতীয় হেনেস্তা একদমই কাম্য নয়। বিশ্ব তীব্র অর্থনৈতিক মন্দায় যেখানে গ্রিসের মত একটা দেশকে ইউর দিকে তাকিয়ে থাকতে হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের বড় বড় কয়েকটা ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছিল সেখানে আমাদের অর্থনিতি ঠিক দাঁড়িয়ে ছিল এই ‘শ্রমিকগুলোর’ জন্য।
এই মানুষগুলোর ভাগ্য নিয়ে জুয়াড়িদের নিষ্ঠুর ক্যাসিনো খেলা বন্ধ হবে.............. এই আশায় রইলাম।
©ডা. মোঃ কামরুজ্জামান

Address

Kadamtali, Garez, Maijdee Court, Noakhali, Maijdee Court, Chittagong
Noakhali Sadar Upazila
3800

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali Care Giver Services & Training Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share