Hazrat Fatematuz Zohra R. Mohila Madrasha

Call Directions

Hazrat Fatematuz Zohra R. Mohila Madrasha পুড়াখালি ফকির বাগান, শ্রিধারপুর, নওয়াপাড়া, অভয়নগর, যশোর।

🌧️ বৃষ্টির পানিতে জলাবদ্ধতা: স্থায়ী সমাধানে সবার সহযোগিতা কাম্যহযরত ফাতেমাতুজ্জোহরা (রাঃ) মহিলা মাদরাসা ও এতিমখানার মাঠে...
18/08/2026

🌧️ বৃষ্টির পানিতে জলাবদ্ধতা: স্থায়ী সমাধানে সবার সহযোগিতা কাম্য

হযরত ফাতেমাতুজ্জোহরা (রাঃ) মহিলা মাদরাসা ও এতিমখানার মাঠের মাঝখানে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে মাদ্রাসার ছাত্রীদের চলাচল ও যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি দীর্ঘসময় পানি জমে থাকায় মাঠের স্বাভাবিক ব্যবহারও ব্যাহত হচ্ছে।

এটি শুধু মাদ্রাসার একটি সমস্যা নয়, বরং এলাকার সামগ্রিক পরিবেশ ও জনসাধারণের চলাচলের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়। তাই এলাকার সম্মানিত গ্রামবাসী, সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের প্রতি বিনীত আহ্বান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণে এগিয়ে আসুন।

প্রয়োজনে পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেনেজ উন্নয়নসহ কার্যকর কোনো প্রকল্প গ্রহণের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা যেতে পারে।

আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতায় এই সমস্যার একটি সুন্দর ও স্থায়ী সমাধান সম্ভব।

📢 বিষয়টি সংশ্লিষ্ট সবার নজরে পৌঁছে দিতে পোস্টটি শেয়ার করার অনুরোধ রইল।

🤲 আসুন, আমাদের এলাকার সুন্দর পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি।

আজ দুপুর ৩টা-এর সময় পবিত্র ভূমি মক্কা ও মদিনা, সৌদি আরবের উদ্দেশ্যে উমরাহ পালনের জন্য রওনা হবেন দক্ষিণবঙ্গের অন্যতম শিক...
09/08/2026

আজ দুপুর ৩টা-এর সময় পবিত্র ভূমি মক্কা ও মদিনা, সৌদি আরবের উদ্দেশ্যে উমরাহ পালনের জন্য রওনা হবেন দক্ষিণবঙ্গের অন্যতম শিক্ষাঙ্গন হযরত ফাতেমাতুজ্জোহরা (রাঃ) মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও এলাহী হজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব হাফেজ মাওলানা আশেক এলাহী হাফিজাহুল্লাহ।

মহান আল্লাহ তাআলা তাঁর এই পবিত্র সফর কবুল করুন, উমরাহকে মাকবুল ও মাবরুর করুন এবং তাঁকে সুস্থতা, নিরাপত্তা ও আফিয়াতের সঙ্গে পবিত্র উমরাহ সম্পন্ন করার তাওফিক দান করুন।

সকলের নিকট আমাদের প্রিয় রাকীকুল ক্বালব হুজুরের জন্য বিশেষভাবে দোয়ার আবেদন। 🤲🕋❤️

13/07/2026
"ঐতিহ্যের ঐতিহাসিক"
15/04/2026

"ঐতিহ্যের ঐতিহাসিক"

📢 নোটিশসম্মানিত অভিভাবক ও এলাকাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামীকাল শনিবার, ২৮ মার্চ থেকে পুড়াখালি ফকির বাগান অব...
27/03/2026

📢 নোটিশ

সম্মানিত অভিভাবক ও এলাকাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

আগামীকাল শনিবার, ২৮ মার্চ থেকে পুড়াখালি ফকির বাগান অবস্থিত ঐতিহ্যবাহী হযরত ফাতেমাতুজ্জোহরা (রা:) মহিলা মাদ্রাসা ও এতিমখানা-এর ভর্তি কার্যক্রম শুরু হবে এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে।

অতএব, আগ্রহী অভিভাবকদেরকে তাদের কন্যা সন্তানদের ভর্তি করানোর জন্য যথাসময়ে মাদ্রাসা অফিসে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নিবেদক:
আলহাজ্ব হাফেজ মাওলানা আশেক এলাহী
মুহতামিম, অত্র মাদ্রাসা
📞 মোবাইল: +8801718454496

— কর্তৃপক্ষ
হযরত ফাতেমাতুজ্জোহরা (রা:) মহিলা মাদ্রাসা ও এতিমখানা
পুড়াখালি ফকির বাগান, শ্রিধারপুর, নওয়াপাড়া, অভয়নগর, যশোর।
📞 মাদ্রাসার অফিসিয়াল মোবাইল: 01711275185, 01917885598, 01770487625।

ঈদ মোবারক 🌙পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা।“ঈদ আত্মশুদ্ধি, ক্ষমা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়—এ আনন্দ সবার ...
19/03/2026

ঈদ মোবারক 🌙

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
“ঈদ আত্মশুদ্ধি, ক্ষমা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়—এ আনন্দ সবার সাথে ভাগ করুন।”

আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুন। আমীন।

🎤 আলহাজ্ব হাফেজ মাওলানা আশেক এলাহী হাফী:
মুহতামিম অত্র মাদ্রাসা ও চেয়ারম্যান শরীফ হজ্ব গ্রুপ বাংলাদেশ / এলাহী হজ গ্রুপ।

“তাদের সম্পদে রয়েছে নির্ধারিত হক—প্রার্থী ও বঞ্চিতের জন্য।”(সূরা মাআরিজ: ২৪–২৫) যাকাত শুধু হিসাব নয়, এটা ইমানের পরীক্ষা ...
21/02/2026

“তাদের সম্পদে রয়েছে নির্ধারিত হক—প্রার্থী ও বঞ্চিতের জন্য।”
(সূরা মাআরিজ: ২৪–২৫)
যাকাত শুধু হিসাব নয়, এটা ইমানের পরীক্ষা ও মানবতার দায়িত্ব।
কিয়ামতের দিন সম্পদ পাশে থাকবে না—কিন্তু যাকাত থাকবে।

হে মহান রব্বে কা"বা আপনি সবাইকে মরনের আগে একবার হলেও আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন।🎤  আলহাজ্ব হাফেজ মাও...
21/02/2026

হে মহান রব্বে কা"বা আপনি সবাইকে মরনের আগে একবার হলেও আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন।
🎤 আলহাজ্ব হাফেজ মাওলানা আশেক এলাহী

উস্তাদে মুহতারাম তিনি সব দোয়াতেই এই কথাটি বলেন।
আমিন আল্লাহ হুজুরের দোয়া কবুল করুক।

আজকের এই মাহফিল প্রমাণ করে—কুরআন ও হাদিসের আলো এখনো মানুষের হৃদয় জাগিয়ে তোলে।আমাদের মাদরাসার বুখারী খতম ও তাফসির মাহফিল ...
24/12/2025

আজকের এই মাহফিল প্রমাণ করে—
কুরআন ও হাদিসের আলো এখনো মানুষের হৃদয় জাগিয়ে তোলে।
আমাদের মাদরাসার বুখারী খতম ও তাফসির মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তায়ালা সকলকেই কবুল করুন!

আলহামদুলিল্লাহ হযরত ফাতিমাতুজ্জোহরা (রা.) মহিলা মাদরাসার বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্প...
16/12/2025

আলহামদুলিল্লাহ
হযরত ফাতিমাতুজ্জোহরা (রা.) মহিলা মাদরাসার বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ছাত্রীদের ইলমী মেধা, শালীনতা ও আত্মবিশ্বাস ছিল প্রশংসনীয়।

উক্ত অনুষ্ঠানে অত্র মাদরাসার সম্মানিত উস্তাদবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন—
নাজেমে তা’লিমাত মুফতি মোহাম্মদ আলী দা.বা
মুহাদ্দিস মুফতি মাহমুদ হাসান দা.বা
এবং মাওলানা মুহাম্মাদ উল্লাহ দা.বা।

আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন এই মাদরাসার সকল খেদমত কবুল করেন, ছাত্রীদের ইলমে নাফে‘ ও আমলে সালেহা দান করেন এবং এ প্রতিষ্ঠানকে দ্বীনের খেদমতে কবুলিয়াত দান করেন। আমিন।

Address

Noapara

Telephone

+8801711275185

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hazrat Fatematuz Zohra R. Mohila Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share