Govt. Edward University College, Pabna

Call Directions Website Contact the university

Govt. Edward University College, Pabna Govt. Edward College, Pabna. is one of the oldest colleges in Bangladesh. It was established in July 1898.

সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত অবিভক্ত ব্রিটিশ বাংলায় প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠান।১৮৯৮ সালে শ্রী গোপাল চন্দ্র লাহিড়ী কলেজটি প্রতিষ্ঠা করেন।


১৮২৮ সালে পাবনা জেলার ভৌগোলিক সীমানা নির্ধারিত হওয়ার পর, এ অঞ্চলে শিক্ষা প্রসারের কথা চিন্তা করা হয়। ১৮৯৪ খ্রিস্টাব্দের জুলাইয়ে শ্রী গোপাল চন্দ্র লাহিড়ী পাবনায় প্রথমে “পাবনা ইনস্টিটিউশন” (বর্তমান গোপাল চন্দ্র ইনস্টিটিউট) নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে ১৮৯৮ সালে এ বিদ্যালয়ের একটি কক্ষেই গোপাল চন্দ্র লাহিড়ী এডওয়ার্ড কলেজের কার্যক্রম শুরু করেন।একই বছর ডিসেম্বরে এফ.এ স্ট্যান্ডার্ড কলেজ নামে কলেজটি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। প্রথমদিকে কলেজটি মাত্র ২৬ জন শিক্ষার্ত্রী নিয়ে কার্যক্রম শুরু করে। গোপাল চন্দ্র লাহিড়ী ১৯০৬ সাল পর্যন্ত কলেজটির অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন এবং সেসময় এর নাম পরিবর্তন করে পাবনা কলেজ নামকরণ করা হয়। ১৯১১ সালে কলেজটির নাম পরিবর্তন করে পুনরায় ভারতের তৎকালীন সম্রাট সপ্তম এডওয়ার্ডের নামানুসারে এডওয়ার্ড কলেজ করা হয়। কলেজটি প্রতিষ্ঠার সময় ও প্রথমদিকে বিভিন্নভাবে সাহায্য করেন তাড়াশের জমিদার রায় বনমালী রায় বাহাদুর, কুষ্টিয়ার আমলা সদরপুরের জমিদার, নীলবিদ্রোহের নেত্রী প্যারীসুন্দরী দেবী (মতান্তরে দাসী)র উত্তরাধিকারী গোপী সুন্দরী দাসী ও দেবেন্দ্র নারায়ণ সিংহ, অধ্যাপক হেম চন্দ্র রায়, গোপালচন্দ্র লাহিড়ী, রাধিকা নাথ বসুসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

পরবর্তীতে কলেজের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের জন্য অনেকেই সাহায্য সহযোগিতা করেন। ১৯১৫-১৬ সালের মধ্যে প্রাথমিক অবকাঠামো বা অট্টালিকা নির্মাণের কাজ শেষ হওয়ার পর, ১৯৬১ সালে কলেজের মোট জমির পরিমাণ দাড়ায় ৪৯ একর। ১৯৬৮ সালের ১লা মার্চ এডওয়ার্ড কলেজকে সরকারীকরণ করা হয়। কলেজের বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা ২২ হাজারের মত।

13/10/2026

Full video is already uploaded... �

13/10/2026

Boom🔥🔥 GOVT. EDWARD COLLEGE, PABNA | MATH FEST - 26 🔥
🎬 FLASH MOB | Feast Of Love 🌺

বিজ্ঞপ্তি..
20/09/2026

বিজ্ঞপ্তি..

অতীব জরুরি বিজ্ঞপ্তি 📣
07/09/2026

অতীব জরুরি বিজ্ঞপ্তি 📣

কামাল উদ্দিন হল মাসিক কুইজ প্রতিযোগিতা 📝🏆​প্রতিবারের মতো এবারও কামাল উদ্দিন হলের মাসিক কুইজ প্রতিযোগিতায় সবার স্বতঃস্ফূর...
02/09/2026

কামাল উদ্দিন হল মাসিক কুইজ প্রতিযোগিতা 📝🏆

​প্রতিবারের মতো এবারও কামাল উদ্দিন হলের মাসিক কুইজ প্রতিযোগিতায় সবার স্বতঃস্ফূর্ত এবং উৎসাহী অংশগ্রহণ সত্যি প্রশংসনীয়! জ্ঞান অর্জন, বুদ্ধির বিকাশ আর সুস্থ প্রতিযোগিতার এই আয়োজন হলের শিক্ষার্থীদের মাঝে নতুন এক উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে।

তোমাদের প্রাণবন্ত উপস্থিতিতেই আমাদের এই আয়োজন সফল।

সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনার নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মহোদয়ের সাথে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দের শু...
19/05/2026

সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনার নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মহোদয়ের সাথে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মহোদয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহা. কলিমুদ্দিন। এ সময় শিক্ষকবৃন্দ নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

পারস্পরিক সৌহার্দ্য, শ্রদ্ধাবোধ ও সহযোগিতাপূর্ণ এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান কলেজের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

🏆 আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্না...
17/05/2026

🏆 আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ⚽🏆

🏆 আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ জাতীয় বিশ্ববিদ্যালয় ২-১ গোলে ঢাকা বিশ্ববিদ্যালয়-কে পরাজিত করে গ্রুপ পর্বের...
15/05/2026

🏆 আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ জাতীয় বিশ্ববিদ্যালয় ২-১ গোলে ঢাকা বিশ্ববিদ্যালয়-কে পরাজিত করে গ্রুপ পর্বের ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনাপ্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২৫–২০২৬📅 পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৬⏰ সময়: সকাল...
23/04/2026

সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২৫–২০২৬
📅 পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৬
⏰ সময়: সকাল ১১:০০টা – ১২:০০টা

📌 কক্ষভিত্তিক আসন বিন্যাস নিম্নে প্রদান করা হলো।

14/04/2026

Edward X পহেলা বৈশাখ❤️
শুভ নববর্ষ ১৪৩৩💥

Address

Pabna
6600

Telephone

+88073166126

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Edward University College, Pabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Govt. Edward University College, Pabna:

Shortcuts

Share